কোরআনের অন্যান্য স্থানে যে শৈল্পিক বর্ণনাভংগি অনুসরণ করা হয়েছে, তদনুসারেই এখানে মেঘমালার গর্জনকে আল্লাহর গুণগান বলে আখ্যায়িত করা হয়েছে। এখানকার দৃশ্যটা একটা প্রাকৃতিক পরিবেশে প্রাণীসুলভ দৃশ্য । এতে আল্লাহর ভয়ে তাসবীহ জপনারত ফেরেশতারাও রয়েছেন। তবে আল্লাহর আহ্বান এবং শরীকদের আহ্বানও রয়েছে। এতে পানির দিকেও হাঁ করে পানিকে আহ্বানের দৃশ্যও রয়েছে। এহেন এবাদাতময় ও কর্মময় দৃশ্যে মেঘের গর্জন একটা জীবিত প্রাণীর আকারে স্বীয় শব্দ দ্বারা দোয়া ও তাসবীহে অংশ গ্রহণ করে। এরপর মেঘ, মেঘের গর্জন ও বিজলীর উল্লেখ সম্পর্কিত ভীতিময় পরিবেশ পূর্ণতা লাভ করে বন্ধের উল্লেখ দ্বারা, যা আল্লাহ যাকে চান তাকেই আঘাত করে। বজ্ম হচ্ছে এমন একটা প্রাকৃতিক জিনিস, যা বিশ্ব প্রকৃতিকে বর্তমান আকারে বিন্যস্ত করার ফলে জন্য লাভ করেছে। এই বস্ধ দিয়ে আল্লাহ্ স্বীয় প্রজ্ঞা দ্বারা এই সিদ্ধান্তে উপনীত হন যে, তাদের আর সময় দেয়া যায় না৷ সময় দেয়াতে কোনো কল্যাণ নেই ৷ তাই তারা ধ্বংস হওয়ার যোগ্য হয়ে গেছে। বিস্ময়ের ব্যাপার এই যে, মেঘের গর্জন, বিজলী ও বসজ্তের সমাবেশে তৈরী এই ভয়াল পরিবেশেও যখন মেঘমালা ফেরেশতারা আল্লাহর ভয়ে তাসবীহ পাঠ করে, ঝড়ঝঞ্রাও আল্লাহর গযবের প্রতীক হয়ে নামে, তখনও এক শ্রেণীর মানুষ মহান আল্লাহর সীমাহীন শক্তি এবং পরাক্রম নিয়ে বিতর্কে লিপ্ত হয়। আল্লাহ বলেন, ‘তারা আল্লাহকে নিয়ে বিতর্ক করে। অথচ তিনি মহা প্ৰতাপশালী ৷’ (আয়াত-১৩) বস্তুত মহান আল্লাহর শক্তি ও পরাক্রম সম্পর্কে যখন মেঘ, বস্প, ফেরেশতা ইত্যাদি সমস্ত প্রাকৃতিক শক্তি সোচ্চার থাকে, তখন আল্লাহকে নিয়ে যারা বিতর্ক বিরোধে লিণ্ড হয়, তাদের দুর্বল শব্দ এই পরিবেশে স্বভাবতই বিলীন হয়ে যায়। যারা আল্লাহকে নিয়ে বিতর্ক করে ও শরীকদের ডাকে, তাদের ডাক ভুয়া ও বাতিল । একমাত্র আল্লাহর ডারুই সত্য ও সঠিক । আল্লাহর আহ্বান ছাড়া আর যতো আহ্বান আছে, তা কেবল দুঃখ দুর্দশাই বাড়ায় । আল্লাহ তাই বলেন, Leos ce Ee LRG ৷" (আয়াত-১৪) এখানে যে দৃশ্যটা দেখানো হয়েছে, তা সবল, সরব, সোচ্চার, সক্রিয় ও আবেগময় । এখানে বলা হয়েছে যে, হকের দাওয়াত একটাই, সে দাওয়াতই গ্রহণযোগ্য । সেটা হলো আল্লাহর দাওয়াত, আল্লাহর দিকে মনোযোগ, আল্লাহর ওপর নির্ভরশীলতা, তীরই সাহায্য, করুণা ও হেদায়াত কামনা ৷ এ ছাড়া বাদবাকী সব দাওয়াতই ব্যর্থ, বাতিল ও ভুয়া, দেখতে পাচ্ছো না, আল্লাহ ছাড়া অন্যদের যারা ডাকে তাদের অবস্থা? তাদের অবস্থা তো সেই ব্যক্তির মতো, যে দুদৰ্শাগরস্ত ও তৃষ্ণার্ত হয়ে দু'হাত বাড়িয়ে হা করে পানিকে ডাকে যেন পানি এসে তার মুখে ঢুকে যায়। অথচ পানি আসতে অক্ষম ঠিক তদ্ৰূপ যারা আল্লাহ ছাড়া অন্যদের ডাকে, তাদের ডাকাডাকি বৃথা হতে বাধ্য । ‘কাফেরদের আহ্বান ব্যর্থতায় পর্যবসিত না হয়েই পারেনা ।' কী পরিবেশে এক ফোটা পানিও এই তৃষ্ণার্ত ব্যক্তি পায় না, তাও লক্ষণীয় । সেটা হচ্ছে পানিভর্তি মেঘমালা ও বজ্ধ নিনাদের পরিবেশ, যা স্বয়ং আল্লাহর নির্দেশে পরিচালিত হয় । একদিকে যখন এসব বিফল মনোরথ মানুষ আল্লাহ ছাড়া অন্যদের খোদা হিসাবে গ্রহণ করে এবং তাদের কাছে বিভিন্ন রকমের প্রার্থনা ও আশা পোষণ করে, তখন সমগ্র সৃষ্টিজগত আল্লাহর www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ১৬৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।