আরো একটা অবস্থা দেখানো হয়েছে, সেটা হলো, সেই ব্যক্তির, যে কাকুতি মিনতি করে দু'হাত বাড়িয়ে মুখ হা করে পানি চায়, যাতে এক কাতরা পানি হলেও পান করতে পারে। এ সব জিনিস আয়াতে নেহায়াত কাকতালীয়ভাবে একত্রিত হয় না। এগুলো একত্রিত হয় শুধু এ জন্যে যেন দৃশ্যের ওপর তার ছাপ পড়ে, ভীতি, আশা, বিনয় আকুতিপূর্ণ পরিবেশে এগুলো সমবেত হয়, আল্লাহর সর্বময় কর্তৃত্ব ও পরাক্রম লাভ এবং ক্ষতির একমাত্র ক্ষমতা শেরেকের স্বত্রিক প্রত্যাখ্যান শেরেকের ভয়াবহ পরিণতি সম্পর্কে সতকীকরণ যেন এখানে প্রতিফলিত হয়। ‘তিনিই সেই আল্লাহ যিনি তোমাদের বিজলী দেখান তোমাদের মধ্যে ভয় ও আশা সৃষ্টির উদ্দেশ্যে ৷ অর্থাৎ তিনিই তোমাদের এই প্রাকৃতিক উপাদানটা দেখান। আল্লাহর সৃজিত মহাবিশ্বের স্বভাব প্রকৃতি ও রীতিনীতির আওতায়ই এটা বিশেষ পন্থায় তৈরী হয়েছে। আল্লাহ একে বিশেষ চরিত্র বৈশিষ্ট্য দান করেছেন। এই বিশ্ব প্রকৃতিরই অংশ বিজলী, যা তিনি তোমাদের তার প্রাকৃতিক বিধান অনুসারে দেখান। তাই এটা দেখে তোমরা ভয় পাও। কেননা তা স্বয়ংক্রিয়ভাবেই স্নায়ুমন্ডলীকে কাপিয়ে তোলে । তা ছাড়া এটা কখনো বস্রের রূপ ধারণ করে, আবার কখনো তা হয়ে ওঠে সর্বনাশা বন্যার প্রতীক । অভিজ্ঞতা থেকেই তোমরা এটা শিখে থাকো । কখনো আবার তোমরা একে কেন্দর করে আশাব্বিত হয়ে ওঠ এর পেছনে কল্যাণ নিহিত আছে বলে মনে করে। কেননা এরপর অনেক সময় মুষলধারে বৃষ্টি হয়, যা নির্জীব মাঠকে সজীব করে এবং নদ নদীতে পানি আনে। ‘এবং ভারী ভারী মেঘমালা তৈরী করেন ৷' ‘সাহাব’ জাতিবাচক নাম৷ এর বহুবচন “‘সাহাবাতুন’ ৷ বস্তুত সৃষ্টিজগতের সৃষ্টি ও বিন্যাসে আল্লাহ যে নিয়ম কানুন অনুসরণ করেন সেই নিয়ম কানুন অনুসারেই মেঘমালা তৈরী ও বৃষ্টি হয়। আল্লাহ যদি সৃষ্টিজগতকে এভাবে সৃষ্টি না করতেন তাহলে মেঘও তৈরী হতো না এবং বৃষ্টিও হতো না। কিভাবে মেঘ তৈরী হয় এবং কিভাবে বৃষ্টি হয়, সেটা জানতে পারলেই এই প্রাকৃতিক উপাদানটার গুরুত্ব, ভয়াবহতা ও তাৎপর্য ত্রাস পায় না। এটা একটা সুনির্দিষ্ট প্রাকৃতিক প্রক্রিয়ায় সৃষ্টি হয়ে থাকে। সেই প্রক্রিয়াটা আল্লাহ ছাড়া আর কেউ সৃষ্টি করেনি । যে নির্দিষ্ট প্রাকৃতিক বিধি এই প্রাকৃতিক উপাদানকে পরিচালিত করে তার প্রয়োগে আল্লাহর কোনো বান্দার কোনো অবদান নেই । এটা শুধু আল্লাহর একক কৃতিত্ব । অনুরূপভাবে এ সৃষ্টিজগতে কেউ নিজে নিজেকে সৃষ্টি করেনি এবং তার প্রাকৃতিক বিধানও সে রচনা করেনি। রা'দ বা মেঘের গর্জন হলো বৃষ্টি বিজলী ইত্যাদির তৃতীয় উপাদান । রা'দ বা মেঘের গর্জন কেমন কানফাটা শব্দ তা আমরা সবাই জানি। এটা আল্লাহর সৃজিত প্রাকৃতিক বিধানের অন্যতম অংগ । তা তার প্রকৃতি ও কার্যকারণ যাই হোক না কেন। এটা হলো, বিশ্ব প্রকৃতিতে আল্লাহর কর্মতৎপরতার প্রতিধ্বনি । যে মহাশক্তি গোটা বিশ্ব সৃষ্টি করেছেন, মেঘের গর্জন তারই প্রশংসা ও গুণগান। যে কোনো সুন্দর ও নিখুঁত সৃষ্টিই তার ধারণকৃত সৌন্দর্য ও সৌন্দর্যের মাধ্যমে তার সৃষ্টার প্রশংসা করে থাকে। এ কথাও বলা যায়, ‘ইউসাব্বেহু’ (গুণগান করে) শব্দটার শাব্দিক অর্থই বুঝানো হয়েছে। অর্থাৎ মেঘমালা সত্যিই সত্যিই আল্লাহর প্রশংসা ও গুণগান করে। মানুষ যখন বিশ্ব রহস্যের অতি সামান্যই জানে, এমনকি তার নিজের রহস্যও খুব কম জানে, তখন স্বয়ং আল্লাহ বিশ্ব প্রকৃতির অজানা রহস্য সম্পর্কে আমাদের যা কিছু অবহিত করেন তা আমাদের সর্বান্তকরণে মেনে নেয়া ছাড়া গত্যন্তর নেই । www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ১৬৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।