যিলালিল কুরআন — যিলালিল কুরআন 11
/ ২৭৭
📝 লেখা 📖 পিডিএফ

মানুষ নিজেদের কাজ, চরিত্র, সামাজিক অবস্থা ও চিন্তাধারা পরিবর্তন না করা পর্যন্ত আল্লাহ তার সমৃদ্ধি কিংবা দুরবস্থা, সম্মান কিংবা লাঞ্ছনা এবং মহত্ব কিংবা হীনতা দূর করেন না। তাদের চিন্তা ও কর্মের পরিবর্তন অনুপাতে তাদের অবস্থার পরিবর্তন সাধন করেন, যদিও আল্লাহ তাদের ভবিষ্যত সম্পর্কে জানেন । তাদের নিজেদের মধ্যে আনীত পরিবর্তন অনুসারেই পরবর্তী সময়ে তিনি তাদের ভাগ্যের পরিবর্তন ঘটান । এটা এমন একটা সত্য, যা মানুষের ওপর কঠিন গুরুদদায়িত্ব অর্পণ করে। এটাই আল্লাহর রীতি এবং এটাই আল্লাহর ইচ্ছা । মানুষের ওপর আল্লাহর কী ধরনের সিদ্ধান্ত কার্যকর হবে সেটা মানুষেরই তৎপরতার ওপর নির্ভরশীল । আর মানুষ তার আচরণ দ্বারা কিভাবে আল্লাহর রীতি ও ইচ্ছা বাস্তবায়নে সহযোগিতা করে তার আলোকেই তার ওপর আল্লাহর রীতি কার্যকর হয়। এ ব্যাপারে আল্লাহর বাণী অকাট্য ও দ্ব্র্থহীন । আল্লাহর এ বাণী শুধু মানুষের দায় দায়িতবই নিরূপণ করে না, বরং সেই সাথে আল্লাহর এই সৃষ্টির প্রাপ্য সম্মানও নির্ধারণ করে। সে নিজের তৎপরতা দ্বারাই নিজের ওপর আল্লাহর ইচ্ছা বাস্তবায়নের হাতিয়ারে পরিণত হোক এটাই আল্লাহর.কাম্য । আয়াতের প্রথমাংশে মূলনীতি বর্ণনা করার পর শেষাংশে বর্ণনা করা হচ্ছে কিভাবে আল্লাহ মানব সমাজের অধপতন ঘটান ৷ কেননা আয়াতের বক্তব্য অনুসারে তারা নিজেরাই প্রথমে নিজেদেরকে অধোপতনের দিকে নিয়ে যায় ও তার যোগ্য বানায় । অতপর আল্লাহ তাদের অধোপতন ঘটানোর ইচ্ছা করেন ও সিদ্ধান্ত নেন। আল্লাহ বলেন, ‘আর যখন আল্লাহ কোনো জাতির পতন ঘটাতে চান তখন তা রোধ করার সাধ্য কারো নেই । আল্লাহ ছাড়া মানুষের আর কোনো অভিভাবক নেই ৷’ (আয়াত-১১) আয়াতে এখানে শুধু অবনতির দিকটা তুলে ধরা হয়েছে। উন্নয়নের দিকটা বাদ দেয়া হয়েছে। কেননা এ আলোচনা তাদের প্রসংগেই এসেছে, যারা উন্নয়নের আগে অবনতি কামনা করে ও তার জন্যে তাড়াহুড়া করে। ইতিপূর্বে তাদের জানানো হয়েছে, আল্লাহ আযাব দেয়ার চেয়ে ক্ষমা করা অগ্রগণ্য মনে করেন। তাদের উদাসীনতা স্পষ্ট করে দেয়ার জন্যেই আল্লাহ তায়ালা এ কথা বলেছেন। এখানে তিনি শুধু খারাপ পরিণতিটা তুলে ধরছেন মানুষকে হুশিয়ার করার জন্যে । তিনি বলছেন যে, তারা যখন নিজেদের কৃতকর্মের জন্যে আমার আযাবের যোগ্য হয়ে যাবে, তখন তা থেকে তাদের কেউ ঠেকাতে পারবে না তাদের রক্ষা করার মতো কোনো অভিভাবকও থাকবে না। আল্লাহর সৃষ্টি সক্ষমতার বর্ণনা এরপর ১২ নং আয়াত থেকে পুনরায় শুরু হয়েছে প্রাকৃতিক দৃশ্যাবলী, মনের আবেগ, তার প্রতি সমধ্বিত প্রতিক্রিয়া, ভীতি, মিনতি, চেষ্টা সাধনা, অন্তরের সচেতনতা ও সতর্কতার বর্ণনা! ‘তিনিই, সেই আল্লাহ, যি'ন তোমাদের বিজলী দেখান ভীতি ও আশা সৃষ্টির উদ্দেশ্যে (আয়াত ১২-১৬) মেঘ, মেঘের গর্জন, বিজলী- এ সবই সুপরিচিত প্রাকৃতিক দৃশ্য । মাঝে মাঝে যে এর সাথে বজ্বপাত হয় তাও সর্বজনবিদিত । এ জিনিসগুলো মানুষের মনে যথেষ্ট প্রভাব বিস্তার করে। যারা এ সব জিনিসের প্রকৃতি জানে তাদের মনেও এবং যারা আল্লাহ সম্পর্কে কোনো জ্ঞান রাখে না তাদের মনেও । আয়াতে এসব ক’টা জিনিসকে একত্রিত করা হয়েছে। তদুপরি সংযোজন হয়েছে ফেরেশতা, ছায়া, তাসবীহ, সাজদা, ভীতি, আশা, সঠিক অব্যর্থ দোয়া ও অগ্রহণযোগ্য দোয়া । এর সাথে [ [= স্লললন ভস্্ www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ১৬৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।