প্রথমে ৮ নং আয়াতটি লক্ষ্য করুন। গর্ভে লুকিয়ে থাকা বস্তুর সংকোচন ও বৃদ্ধি সম্পর্কে আল্লাহর জ্ঞানের বিবরণ দেয়ার পর মন্তব্য করা হয়েছে যে, আল্লাহর কাছে প্রতিটি জিনিস নির্দিষ্ট পরিমাণে রয়েছে। পরিমাণ শব্দটার সাথে সংকোচন ও বৃদ্ধি শব্দ দুটোর সামঞ্জস্য সুস্পষ্ট । আর এই পুরো ব্যাপার বিষয়গতভাবে পুনসৃষ্টি তথা আখেরাতের সাথে সংশ্লিষ্ট, যেমন তা আকৃতিগতভাবে নদনদীতে ‘পরিমিত’ পানির প্রবাহের সাথে সংশ্লিষ্ট । এ ব্যাপারটা পরবর্তী একটা আয়াতে আসছে। অনুরূপভাবে সমগ্র সূরায় যে তুলনামূলক ও পরস্পর বিরোধিতামূলক বিষয়ের প্রাধান্য রয়েছে, সংকোচন ও বৃদ্ধিতেও তা বিদ্যমান ৷ ‘দৃশ্য ও অদৃশ্য সম্পর্কে ওয়াকিফহাল, বড় ও মহান ৷’ এখানে ‘কবীর’ (বড়) ও ‘মুতাআ’ল’ (মহান) এই শব্দ দু'টো পাঠকের অনুভূতিতে সুস্পষ্ট ছাপ ফেলে, কিন্তু সেই ছাপ অন্য কোনো শব্দ দিয়ে চিত্রিত করা খুবই কঠিন। বস্তুত আল্লাহর সৃষ্টি প্রতিটি বস্তু বা প্রাণীর কিছু না কিছু খুঁত আছে, যা তাকে ছোট ও অসম্পূর্ণ বানিয়ে দেয়। তাই আল্লাহর কোনো সৃষ্টিকে, জগতের কোনো বিষয়কে বা কাজকে যথার্থ কবীর বা ‘বড়' বলা চলে না। শুধু আল্লাহর উল্লেখ দ্বারাই যে এর অর্থ খানিকটা কমে যাবে তা নয়। ‘মুতাআল' (মহান) শব্দটাও তদ্রুপ । বস্তুত এই দু'টো শব্দের ব্যাখ্যায় আমি তেমন কিছু বলতে পারলাম না । অন্যান্য মোফাসসেররাও বলতে পারেননি। ‘তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি গোপনে বা প্রকাশ্যে কথা বলে (আয়াত ১০) এ আয়াতেও বৈপরীত্য স্পষ্ট । সারেব (চলাচলকারী) শব্দটা নিয়ে আমরা একটু চিন্তাভাবনা না করে পরি না । এর ভাবার্থটা এর শাব্দিক অর্থের অনেকটা বিপরীত । এর ভাবার্থ হলো গোপনীয়তা ৰা গোপনীয়তার কাছাকাছি ‘সারেব’ শব্দের অর্থ গমনকারী হলেও এর ভেতরে যে বিশেষ ধরনের গতি রয়েছে, গোপনীয়তার বিপরীতেও সেটাই প্রতিপাদ্য ৷ শব্দে বিদ্যমান সুরের পেলবতা ও তার ছাপই এখানে প্রতিপাদ্য, যাতে আয়াতের মূল বক্তব্য স্নান হয়ে না যায়। সেই মূল বক্তব্য হলো, গোপন, সূক্ষ্ম ও প্রচ্ছন্ন গর্ভ সংক্রান্ত আল্লাহর জ্ঞান, গোপন রহস্য, রাতের অন্ধকারে লুকানো ব্যক্তি ও দৃষ্টির অন্তরালের লেখক ফেরেশতারা সংক্রান্ত । তাই এমন শব্দ চয়ন করা হয়েছে যা গোপনে চলাচলকারীর বিপরীত অর্থ বুঝায়, তবে মৃদুভাবে, সৃক্মভাবে এবং প্রায় গোপনীয়ভাবে। ৷" (আয়াত-১১) যে সমস্ত রক্ষক ফেরেশতা মানুষের প্রতিটি তৎপরতা লেখার কাজে ব্যস্ত রয়েছে, যা আল্লাহর হুকুমেই সংঘটিত হয়ে থাকে, এখানে আয়াতে তাদের যে সর্বোচ্চ গুণবৈশিষ্ট্য বর্ণনা করা হচ্ছে তা এই যে, তারা আল্লাহর আজ্ঞাবহ এবং আল্লাহর হুকুমে চলে সুতরাং আমরাও তাদের সম্পর্কে প্রশ্ন তুলবো না যে, তারা কারা কেমন, কিভাবে প্রহরার কাজ করে ও কোথায় থাকে। গোপনীয়তা, ভীতি ও প্রহরার যে পরিবেশ প্রেক্ষাপট এখানে আয়াতে রয়েছে, তা নষ্ট করবো না। কেননা সেটাই এখানে কাংখিত এবং তারই উল্লেখ এখানে রয়েছে পরিকল্পিতভাবে । আলোচনার পরিবেশ সম্পর্কে যে ওয়াকিফহাল, সে এই রহস্যঘেরা পরিবেশ প্রকাশ করে বিকৃত করতে ভয় পায়! ‘নিশ্চয়ই আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না, যতোক্ষণ তারা স্বয়ং নিজের অবস্থা পরিবর্তন না করে৷’ অর্থাৎ মানুষ নিজেদের মধ্যে কেমন পরিবর্তন ঘটায় তা দেখার জন্যে আল্লাহ তীর আজ্ঞাবহ প্রহরীদের নিয়োজিত করেন। অতপর সেই অনুপাতে আল্লাহ তাদের ব্যাপারে পদক্ষেপ নেন। www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ১৬৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।