প্রকাশ্য পোপন সব্বই আল্লাহ্ জানেন এখানে এসে সমাপ্ত হলো প্রকৃতির রাজ্যের নিদর্শনাবলীর বিবরণ ও তা নিয়ে মন্তব্য । এরপর মানুষের মন, ভাবাবেগ ও প্রাণীদের নিয়ে আলোচনা শুরু হচ্ছে। ‘আল্লাহ জানেন, প্রত্যেক নারী তার গর্ভে কী ধারণ করে' .......... (আয়াত ৮-১১) আলোচ্য আয়াতগুলোর ভাষা ও বক্তব্য এতো শাণিত যে, মানুষের চেতনাকে হতবুদ্ধি ও দিশেহারা করে দেয়। আলোচ্য আয়াতগুলোতে যে গভীর প্রভাব বিস্তারকারী ছবি আঁকা হয়েছে, যে মোহনীয় সুর ও ছন্দবিশিষ্ট বাক্যাবলী রয়েছে, আল্লাহর সীমাহীন অদৃশ্য জ্ঞানের যে বিবরণ রয়েছে, তা লক্ষ্য করার মতো, মাতৃগর্ভের সন্তান, অন্তরে লুকানো গুপ্ত তথ্য, রাতের অন্ধকারে পরিচালিত তৎপরতা এবং গোপনে ও প্রকাশ্যে চলাচলকারী প্রতিটি প্রাণী সম্পর্কে তার নির্ভুল জ্ঞানের যে বর্ণনা রয়েছে, তার সবই মানুষের অনুভূতিকে স্থবির ও অসাড় করে দেয়। দুনিয়ার যাবতীয় গুপ্ত তথ্য আল্লাহর তীব্র জ্ঞানের রশ্মিতে স্পষ্ট হয়ে ধরা দেয় এবং আল্লাহর নিযুক্ত প্রহরীরা তার মনের প্রতিটি ইচ্ছা ও কল্পনাকে পর্যন্ত সংরক্ষণ করে। বস্তুত এই অনুভূতি মানুষকে আতংকিত করে আল্লাহরই কাছে আশ্রয় নিতে ও তারই কাছে নিরাপত্তা চাইতে বাধ্য করে। আল্লাহর প্রতি বিশ্বাসী মানুষ মাত্রেই জানে যে, আল্লাহর এই সার্বিক জ্ঞানের উল্লেখ মানুষের অনুভূতিতে যতোটুকু প্রভাব বিস্তার করে, পৃথক পৃথকভাবে ও সুনিদিষ্টভাবে উল্লেখিত এক একটি জিনিস সম্পর্কে আল্লাহর জ্ঞানের উল্লেখ তার চেয়ে অনেক বেশী প্রভাব বিস্তার করে, যেমন আলোচ্য আয়াতগুলোতে কয়েকটা সুনির্দিষ্ট জিনিসের নামোল্লেখ করা হয়েছে। নিম্নের আয়াতটি লক্ষ্য করুন এবং ভাবুন, এ ক্ষেত্রে মৌলিক তত্ত্ব অপেক্ষা সুনির্দিষ্ট তত্ত্ব কতোখানি জোরদার প্রভাব বিস্তার করে! ‘প্রত্যেক গর্ভবতী স্বীয় গর্ভে যা ধারণ করে, জরায়ু যা সংকুচিত ও বিকশিত করে, তা আল্লাহ জানেন । সব জিনিসই তার কাছে নির্দিষ্ট পরিমাণে রয়েছে।' (আয়াত-৮) শহরে, গ্রামে, পাহাড়ে পর্বতে, জংগলে লোকালয়ে, যেখানে যত গর্ভবতী নারীর (যে কোনো প্রাণীভুক্ত) অস্তিত্ব কল্পনা করা যায়, তাদের সকলের গর্ভস্থ সন্তান ও তার হালহাকীকত এবং গর্ভে সংকুচিত কিংবা বর্ধিত ও বিকশিত রক্তের প্রতিটি ফৌটা সম্পর্কে আল্লাহ সুক্ষ্মাতিসুক্ষ্ম জ্ঞান রাখেন। অনুরূপভাবে, ‘তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি প্রকাশ্যে ও যে ব্যক্তি গোপনে কথা বলে তারা সবাই সমান’ (আয়াত নং ১০) এ আয়াতেও মৌলিক তত্ত্ব অপেক্ষা সুনির্দিষ্ট তথ্য কতো বেশী প্রভাব বিস্তার করে ভেবে দেখুন । এখানে শুধু আল্লাহ সকল অদৃশ্য তথ্য জানেন- এই মৌলিক সত্য না বলে নির্দিষ্ট করে বলা হয়েছে, এই বিশাল বিশ্ব প্রকৃতিতে দিনে বা রাতে গোপনে কথা বলে বা প্রকাশ্যে কথা বলে, গোপনে চলাচল করে বা প্রকাশ্যে চলাচল করে, এমন প্রতিটি ব্যক্তি সম্পর্কে আল্লাহ সমভাবে ওয়াকিফহাল ৷ এ বিস্ময়কর সৃষ্টি জগতের বিশাল প্রান্তরে প্রথমোক্ত তথ্যগুলোর প্রভাব হৃদয়ের গভীরে, অদৃশ্য জগতে ও অজানা রহস্যের ক্ষেত্রে শেষোক্ত তথ্যগুলোর প্রভাব অপেক্ষা অধিক প্রগাঢ়, শাণিত ও জোরদার নয়; বরং তুলনা করলে দেখা যাবে উভয়টিই সমান প্রভাব ও কার্যকারিতার অধিকার৷ ; উল্লেখিত আয়াতগুলোতে কিছু কিছু চমকপ্রদ চিত্র ও অভিব্যক্তি ফুটে ওঠেছে, যা আমি
— পৃষ্ঠা ১৬২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।