সাথে কুফরী করে এবং এটা তাদের মন ও বিবেকের ওপর পরাধীনতার শৃংখল হয়ে চেপে রয়েছে। বস্তুত তাদের কুফরীর শাস্তিই হলো এই শেকল পরা । আর এভাবে সমন্বয় সাধন করা হয়েছে বিবেকের শেকল ও ঘাড়ের শেকলের মধ্যে । এর পরিণতি চিরস্থায়ী জাহানরাম। কেননা মানুষের যে সব উপাদানের জন্যে আল্লাহ তাকে সম্মানিত করে থাকেন, সেগুলোকে সে নিক্রিয় করে দিয়েছে। দুনিয়ায় তারা অধোপতনকে বেছে নিয়েছে। তাই আখেরাতে তারা দুনিয়ার জীবনের চেয়েও নিকৃষ্ট জীবন লাভ করার মাধ্যমে তার প্রতিফল ভোগ করবে। কেননা তারা নিজেদের চিন্তা চেতনা ও অনুভূতিকে নিক্িয় করে রেখে নিকৃষ্ট জীবনকেই বেছে নিয়েছিলো । এসব লোক আখেরাতে তাদের পুনরুজ্জীবনে বিস্ময় প্রকাশ করে। তাদের এ বিশ্বয়ই একটা বিস্ময়! ওরা তোমাকে তাড়াতাড়ি আযাব আনতে বলে অথচ তাদের উচিত ছিলো আনল্মাহর রহমত ও হেদায়াত চাওয়া । ওরা তোমার কাছে ভালো না চেয়ে মন্দ চায় ৷’ বিশ্ব প্রকৃতিতে তথা আকাশ ও পৃথিবীতে আল্লাহর যে নিদর্শনাবলী ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সে গুলোর দিকে যেমন তাদের দৃষ্টি নেই, তেমনি অতীতের যে জাতিগুলো আল্লাহর আযাব চেয়েছিলো এবং তা পেয়ে ধ্বংস হয়ে গিয়েছিলো, তাদের কথাও তারা স্মরণ করে ন! । তাই তা থেকে তারা কোনো শিক্ষাও গ্রহণ করে না। ‘অথচ তাদের পূর্বে অনেক শিক্ষণীয় দৃষ্টান্ত অতিবাহিত হয়ে গেছে ' অর্থাৎ তারা তাদের পূর্ববর্তী মানুষের পরিণতিরও খবর রাখে না, যা খুবই শিক্ষাপ্রদ ছিলো। ‘তোমার প্রভু অপরাধী মানুষের প্রতি ক্ষমাশীল ৷ কেননা তিনি স্বীয় বান্দাদের প্রতি দয়ালু । তাই তিনি তাদের জন্যে ক্ষমার দরজা খুলে রাখেন, যাতে তারা তাওবার মাধ্যমে প্রবেশ করে। তবে যারা গুনাহর কাজ করেই যেতে থাকবে এবং তাওবার দরজায় প্রবেশ করবে না, তাদের জন্যে তিনি কঠোর শাস্তিদাতাও। ‘আর তোমার প্রভু কঠোর শাস্তিদাতা ৷’ এখানে আয়াতে আল্লাহর ক্ষমাকে শাস্তির আগে উল্লেখ করা হয়েছে এবং এই নির্বোধরা যে হেদায়াতের আগে শাস্তি চায় তার বিপরীতে এর উল্লেখ করা হয়েছে, যাতে বুঝা যায় আল্লাহ তাদের কতো কল্যাণ চান, আর তারা নিজেদের জন্যে কতো অকল্যাণ চায় এবং উভয়ের মধ্যে কতো পার্থক্য! আর এর মাধ্যমে চেনা যায় তাদের বুদ্ধির বিকৃতি, হৃদয়ের অন্ধত্ব এবং নৈতিক অধোপতন, যা মানুষকে জাহান্নামের যোগ্য করে তোলে। অতপর কাফেরদের কার্যকলাপে আরো বিসশ্বয় প্রকাশ করা হয়েছে পরবর্তী আয়াতে । যারা বিশ্ব প্রকৃতিতে ছড়িয়ে থাকা অসংখ্য নিদর্শন বুঝতে না পেরে আরে৷ একটা নিদর্শন চায়, তাদের ওপর আল্লাহ বিস্ময় প্রকাশ করেন। চারদিকে এতো নিদর্শনের ছড়াছড়ি, অথচ তাদের আরো একটা নিদর্শন চাই! ‘তারা বলে, রসূলের ওপর একটা নিদর্শন নাযিল হোক ঘটনা চায় । অথচ অলৌকিক ঘটনাবলী রসুলের কাজ নয় এবং তীর বৈশিষ্ট্যও নয়। আল্লাহ যখন জরুরী মনে করেন কেবল তখনই তা তার রসূলের কাছে পাঠান ‘তুমি তো কেবল সতর্ককারী ।' অর্থাৎ তোমার ক্ষমতা তোমার পূর্ববর্তী নবীদেরই মতো। আল্লাহ তার রসূলদের পাঠান জনগণের হেদায়াতের জন্যে । ‘প্রত্যেক জাতিরই একজন পথপ্রদর্শক থাকে ৷’ আর অলৌকিক ঘটনাবলী ঘটানোটা সম্পূর্ণরূপে আল্লাহর এখতিয়ারাধীন ! | ১৩ সুরা আন্ম সা'দ ১৬১১ পান্না ১৩ মনখিল ৩ | যিল্লাল ১১তম ২১ Wwww.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ১৬১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।