যিলালিল কুরআন — যিলালিল কুরআন 11
/ ২৭৭
📝 লেখা 📖 পিডিএফ

[| __ তাফসীর ফী খিলালিল কোরআন অর্থাৎ ভিন্ন ভিন্ন গুণবৈশিষ্ট্যের অধিকারী ভূখন্ড রয়েছে। পরস্পর সাদৃশ্যপূর্ণ বা সমভাবাপন ন্ভুঁথন্ড হলে ভূখন্ডসমূহ ‘একটা ভূখন্ড’ হতো। কোনো ভূখন্ড রয়েছে ভালো ও উর্বর, কোনোটা নির্জলা ও শুকনো, কোনোটা অনুর্বর, আবার কোনোটা পাথুরে । এসব ব্যবধান কোথাও শ্রেণীগত, কোথাও মাত্রাগত এবং কোথাও গুণগত । আবার কোনো কোনো ভূখন্ড জনশূন্য, কোনোটা জনাকীর্ণ । কোনো ভূখণ্ড উপেক্ষিত ও ফসলহীন, কোনো ভূখন্ড সজীব শস্য শ্যামল । আবার কোনোটা তৃষ্ণাতুর ও সেচ প্রত্যাশী ইত্যাদি ইত্যাদি । এই সমস্ত ভূখন্ডই পৃথিবীতে পরস্পরের প্রতিবেশী ৷ এ পর্যন্ত সংক্ষিপ্ত বিবরণ দেয়া হলো । এরপর আরো বিশদ বিবরণ আসছে সৃষ্টি জগতের, ‘আংগুরের বাগানসমূহ, ফসলের ক্ষেত ও খেজুরের বাগানসমূহ, এখানে তিন ধরনের উদ্ভিদের বিবরণ দেয়া হলো, আংগুর, খেজুর ও তরিতরকারি ইত্যাদি ৷ এ দ্বারা আসলে রকমারি উদ্ভিদ বুঝানো হচ্ছে। খেজুরের বাগানও দু'রকমের । একক কান্ডবিশিষ্ট ও দুই বা ততোধিক কান্ডবিশিষ্ট খেজুরের গাছ। এ সবই একই পানি দ্বারা সিঞ্চিত হয়ে থাকে এবং একই মাটিতে জন্মে । অথচ বিভিন্ন স্বাদের । ‘এর কোনোটা অপরটার চেয়ে ভালো স্বাদসম্পন্ন বিচক্ষণ স্রষ্টা, সর্বময় ইচ্ছা ও ক্ষমতার মালিক আল্লাহ ছাড়া আর কে এত সুক্ষ্ম ও চমকপ্রদ সৃজনের কাজে সক্ষম? একই ভূমি থেকে উৎপন্ন ফসলের রকমারি স্বাদ উপভোগ করেনি এমন আমাদের মধ্যে কে আছে? কোরআন আমাদের মনমগযকে এদিকে আকৃষ্ট করেছে, কিন্তু আমাদের মধ্যে ক'জন এদিকে মনোযোগ দিয়েছে? এ দ্বারা কোরআন চির নতুন থেকে যায়। কেননা সে মহাবিশ্বে ও মানব সত্বায় বিরাজমান দৃশ্যাবলী দ্বারা মানুষকে নিত্যনতুন অনুভূতির স্বাদ গ্রহণ করাচ্ছে। মানুষ তার সীমিত আয়ুষ্ধালে এসব দৃশ্যের সংখ্যা গুনে শেষ করতে পারবে না। এগুলো অফুরন্ত অগণিত । ‘এতে বুদ্ধিমান লোকদের জন্যে নিদর্শন রয়েছে ।' এ পর্যায়ে এসে তৃতীয় বারের মতো আমরা থমকে দাড়াই এবং পর্যবেক্ষণ করি সন্নিহিত বিচিত্র রকমের ভূখন্ডসমূহ, রকমারি স্বাদ ও আকৃতির খেজুর গাছসমূহ এবং রকমারি ফল ফসল, আংগুর ও খেজুরের মধ্যকার বৈচিত্র্য । পরবর্তী আয়াত এই বিশাল বিশ্বের দিগ দিগন্তে বিচিত্র সফর সম্পন্ন করে বিস্ময় প্রকাশ করছে সেসব মানুষের প্রতি, যাদের মন মহাবিশ্বের এতো সব নিদর্শন দেখেও ওঠে না। যাদের বিবেক উচ্চকিত হয় না এবং এর পশ্চাতে কোনো বিজ্ঞ সৃষ্টার তৎপরতা তাদের চোখে পড়ে না। যেন তাদের বিবেক ও মন নিক্ররিয় হয়ে গেছে। তাই ওই সমস্ত নিদর্শনের ব্যাপারে চিন্তা-ভাবনা করতে তা অগ্রসর হয় না। আল্লাহ তায়ালা সূরার ৫ নং আয়াতে বলেন, তুমি যদি অবাক হয়ে থাকো, তবে তাদের এই কথাটাই অধিকতর বিস্ময়কর যে, ....... ’ (আয়াত ৫-৬) বস্তুত এমন মহাবিস্ময়কর জগত সৃষ্টির পর এ কথা জিজ্ঞেস করা খুবই আশ্চর্যজনক যে, ‘আমরা মাটি হয়ে যাওয়ার পর আবার আমাদের নতুন করে সৃষ্টি করা হবে নাকি?’ | যিনি এই বিশাল বিশ্ব সৃষ্টি করেছেন এবং এমন নিখুঁতভাবে পরিচালনা করছেন, তিনি মানুষকে নতুন করে সৃষ্টি করতেও সম্পূর্ণ সক্ষম । যারা একে অসম্ভব মনে করে তারা আল্লাহর সান ত মল্ল ত WWW.uOoIKLIALv.btogsSpot.com |

— পৃষ্ঠা ১৬০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।