পৃথিবীর আকৃতি যেমনই হোক না কেন, তাকে যে আল্লাহ লম্বা ও প্রশস্ত করেছেন, এ হলো তাঁর প্রথম শৈল্পিক কর্ম । এরপর তিনি নদনদী ও পাহাড় পর্বতের ছবি এঁকেছেন। এভাবে ভূ-পৃষ্ঠে তারা পরস্পরের মুখোমুখি হয়ে সুসমন্বিতভাবে অংকিত হয়ে গেছে সুপ্রশস্ত সৃষ্টির সার্বিক রূপরেখা । এই সব সার্বিক রূপরেখার সাথে সুষমভাবে অবস্থান করছে পৃথিবীর আরো কিছু সৃষ্টি । এগুলোর মধ্যে উদ্ভিদ অন্যতম । আল্লাহ বলেন, ‘প্রত্যেক ফলের মধ্যে আল্লাহ জোড়া সৃষ্টি করেছেন।’ আর একটা জোড়া রয়েছে দিন ও রাতে । ‘রাত দ্বারা দিনকে ঢেকে দেন’ এর মধ্যে প্রথম দৃশ্যটায় এমন একটা তথ্য রয়েছে যা মানব জাতি কেবলমাত্র সাম্পৃতিক কালেই জেনেছে। সেই তথ্যটা হলো, উদ্ভিদসহ যাবতীয় প্রাণী নর ও নারীর সমন্বয়ে গঠিত । এমনকি যে সকল উদ্ভিদ সম্পর্কে ধারণা করা হতো যে, তার কোনো পুরুষ লিংগ নেই, তাদের সম্পর্কেও সম্পতি জানা গেছে, তারা দুই লিংগেরই সমষ্টি । এ সব উদ্ভিদের পুরুষসুলভ অংগ প্রত্যংগ ও স্ত্রীসুলভ অংগ প্রত্যংগ একটি ফুলে একত্রিতভাবে অথবা তার কান্ডে আলাদা আলাদাভাবে অবস্থান করছে। এই নব আঠ্ক্কিতি সত্য আল্লাহর সৃষ্টির রহস্য সম্পর্কে গভীর চিন্তার উদ্রেক করে। দ্বিতীয় দৃশ্যটাও অর্থাৎ রাত ও দিনের পালাক্রমে আগমন এবং একটা কর্তৃক অন্যটাকে আগমন ও দিনের তিরোধান এমন একটা প্রাকৃতিক ঘটনা, যা মানুষের অনুভূতিতে সম্প্রীতির ভাব জাগিয়ে তোলে । এই নৈমিত্তিক ঘটনার সবচেয়ে বিস্ময়কর সুফল এই যে, তা মানুষের মন থেকে বিষাদ ও একঘেয়েমি দূর করে দেয়। মহাশূন্যের জ্যোতিষ্কমন্ডলীর সুশৃংখল ও সুনিপুণভাবে কক্ষপথ গুদক্ষিণের ব্যবস্থাও প্রকৃতির বিধান নিয়ে বিশ্বজগত পরিচালনাকারী সৃজনশীল শক্তিকে নিয়ে চিন্তা ভাবনা করতে উদুদ্ধ করে। তাই আল্লাহ বলেন, ‘এ সবের মধ্যে চিন্তাশীল লোকদের জন্যে নিদর্শনাবলী রয়েছে” অনুরূপভাবে, আমরা এখানে প্রকৃতির পরস্পর বিরোধী শৈল্পিক দৃশ্যগুলো পর্যালোচনা করবো। পর্বতমালা ও নদনদী, এক ফলের জোড়ার সাথে অন্য ফলের জোড়া, রাত ও দিন এবং পৃথিবী ও আকাশের দৃশ্যের মাঝে যে বৈসাদৃশ্য বিদ্যমান, তা তুলে ধরা হয়েছে এখানে । আর এই পরস্পর বিরোধী দৃশ্য দুটি মহাবিশ্বের বিশাল প্রাকৃতিক জগতের পরিপূরক । পরবর্তী আয়াতে মহান সৃষ্টার সুনিপুণ শৈল্পিক হাত পূর্ববর্তী বড় বড় দৃশ্যাবলীর চেয়ে সূক্ষ্ম দৃশ্যাবলী এঁকেছে। ‘আর পৃথিবীতে রয়েছে সন্নিহিত ভূখন্ডসমূহ, আংগুরের বাগান সমূহ ....৷' (আয়াত 8) ‘পৃথিবীতে বিদ্যমান এসব দৃশ্য আমরা সচরাচর অনেকেই দেখি, কিন্তু এসব অনেকের মধ্যে তেমন কোনো চিন্তা ভাবনার উল্লেক করে না বা তত্তবানুসন্ধানের আগ্রহ সৃষ্টি হয় না । শুধু যাদের মন স্বাভাবিক প্রাণোচ্ছলতা এবং মহাবিশ্বের সাথে সংযোগের দিকে প্রত্যাবর্তন করে তাদের মধ্যেই চিন্তা ভাবনার উদ্রেক করে। কেননা মানুষ মহাবিশ্বেরই অংশ । মহাবিশ্ব থেকে বিচ্ছিন্ন হওয়ার পর তালিয়ে চত ভাৱনা করা ও পুনরায় স্বহাবিযের অহধ্য বিহা তয়ে যাওয়ছি তার পেয় গরিগতি । www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ১৫৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।