যিলালিল কুরআন — যিলালিল কুরআন 11
/ ২৭৭
📝 লেখা 📖 পিডিএফ

বস্তুত আরশ হলো সর্বোচ্চ ও সর্বশ্রেষ্ঠ । এর শ্রেষ্ঠত্ব ও উচ্চতা সীমাহীন কিন্তু কোরআনের নির্ধারিত নিয়মে এই সীমাহীন জিনিসকে সীমাবদ্ধ আকারে পেশ করা হয়েছে, যাতে মানুষ তা অনুধাবন করতে পারে। | এটা কোরআনের অলৌকিক বর্ণনাভংগির আরো একটা নমুনা । প্রথমে আকাশের দৃশ্যমান ও সীমিত উচ্চতা, তারপরে আরশের অকল্পনীয় শ্রেষ্ঠত্ব ও উচ্চতার উল্লেখ করা হয়েছে। এরপর সীমাহীন উচ্চতার পরেই আসছে সূর্য ও চাদের বশীভূতকরণের বিষয়টি ৷ মানুষের দৃষ্টির আওতাভুক্ত উচ্চতাকে তার সমস্ত বিরাটত্সহ মহান আল্লাহর অনুগত ও বশীভূত করা হয়েছে। এখানে একটু লক্ষ্য করলেই আমরা দেখতে পাই, মহাশূন্যের দৃশ্যমান উচ্চতাকে অজানা অদৃশ্য জগতের এক সীমাহীন উচ্চতার পাশাপাশি উল্লেখ করা হয়েছে। উল্লেখ করা হয়েছে সূর্য ও চন্দ্রকে ৷ নক্ষত্র ও গ্রহ উপগ্রহকে এবং রাত ও দিনকে, যা পরস্পরের বিরোধী বা পরস্পর থেকে ভিন্ন প্রকৃতির । এরপর আল্লাহ তায়ালা বলেন, ‘প্রত্যেকেই একটা নির্দিষ্ট মেয়াদ অবধি চলে !' প্রত্যেকেই একটা নির্দিষ্ট বিধি অনুসারে একটা চিহ্নিত সীমারেখা পর্যন্ত চলে । সূর্য ও চাদের এই চলাচল দ্বারা তাদের নিজ নিজ কক্ষপথে বছরে একবার ও দিনে একবার প্রদক্ষিণ করাও বুঝায়, তাদের নিজ নিজ কক্ষপথে অন্য কোনো নিদিষ্ট মেয়াদের প্রদক্ষিণও বুঝায়, যা দৃশ্যমান এই প্রাকৃতিক জগতে কোনো পরিবর্তন সংঘটিত হওয়ার আগ পর্যন্ত চলতে থাকবে। ‘কর্মকান্ড পরিচালিত করেন ৷' অর্থাৎ মহাবিশ্বের যাবতীয় কর্মকান্ড তিনি এমন সুষ্ঠুভাবে পরিচালিত করেন যে, সূর্য ও চন্্রকে একটা নির্দিষ্ট মেয়াদের জন্যে নির্দিষ্ট কক্ষপথে প্রদক্ষিণ করান, বড় বড় জ্যোতিষ্ককে মহাশূন্যে ঝুলন্ত ও কর্মতৎপর রাখেন এবং তারা কোনো অবস্থাতেই সেই মেয়াদ ও নিয়মশৃংখলা লংঘন করে না, এ থেকে সন্দেহাতীতভাবে প্রমাণিত হয় যে, তিনি এক মহাকুশলী পরিচালক । ‘আয়াতগুলো তিনি বিশদভাবে বর্ণনা করেন, যাতে তোমরা তোমাদের প্রতিপালকের সাথে সাক্ষাত করার ব্যাপারে দৃঢ় বিশ্বাস রাখো ৷’ অর্থাৎ তার সুষ্ঠু জগত পরিচালনার একটা দিক এই যে, তিনি তার আয়াতগুলো সুবিন্যস্ত ও সুসমন্বিত করেন এবং প্রত্যেকটা আয়াতকে তার জগত পরিচালনার লক্ষ্যেই উপযুক্ত সময়ে বর্ণনা করেন। আশা করা যায়, আয়াতগুলোকে এরূপ সুবিন্যস্ত দেখে তোমরা তোমাদের প্রভুর সাথে সাক্ষাত করার ব্যাপারে দৃঢ় আস্থাশীল থাকবে । এর মধ্যে প্রাকৃতিক জগতের আয়াত তথা নিদর্শনাবলীও অন্তর্ভুক্ত রয়েছে, যেগুলো মহান স্রষ্টার সুনিপুণ হাত সর্বপ্রথম সৃষ্টি করেছে, যেগুলোকে কোরআন এমনভাবে চিত্রিত করেছে যে, তা থেকে মহান আল্লাহর নৈপুণ্যই প্রমাণিত হয় এবং যেগুলো দ্বারা বুঝা যায়, মানুষের ইহকালীন জীবনের পর মহান স্রষ্টার কাছে তার ফিরে যাওয়া একান্তই অপরিহার্য অবধারিত, যাতে তিনি তার কৃতকর্মের মূল্যায়ন করতে ও প্রতিফল দিতে পারেন । এভাবে প্রথম সৃষ্টির যৌক্তিকতা জানা যায় । এরপর পরম কুশলী আল্লাহর সুনিপুণ শিল্পী হাত আকাশ থেকে পৃথিবীতে নেমে আসে এবং তার প্রথম চিত্রটি অংকন করে এভাবে, তিনিই সেই আল্লাহ যিনি পৃথিবীকে সুপ্রশস্ত করেছেন, তাতে নদনদী ও পাহাড় পর্বত তৈরী www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ১৫৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।