‘কিন্তু অধিকাংশ মানুষ ঈমান আনে না৷’ (আয়াত ১) অর্থাৎ এ কেতাব যে ওহীযোগেই নাযিল হয়েছে, তাতে বিশ্বাস স্থাপন করে না। আর এই বিশ্বাস বা ঈমান থেকে যে আল্লাহর একত্ব, আল্লাহর একক আনুগত্য, আখেরাত বিশ্বাস ও জীবনের সর্বক্ষেত্রে সততা এবং সদাচরণের উৎপত্তি হয়, তাতেও অধিকাংশ মানুষের কোনো আস্থা বা বিশ্বাস জন্মে না। এই উদ্বোধনী আয়াত সমগ্র সূরার আলোচ্য বিষয়ের সংক্ষিপ্তসার তুলে ধরে এবং এর সব কটি বিষয়ের দিকে ইংগিত করে। তাই এর পরবর্তী আয়াত থেকে প্রকৃতির সেইসব নিদর্শন ও বিশ্ময়সমূহের পর্যালোচনা শুরু করা হয়েছে, যা সৃষ্টার সীমাহীন ক্ষমতা, বিজ্ঞতা ও নৈপুণ্যের স্বাক্ষর বহন করে। এসব নিদর্শন প্রমাণ করে, আল্লাহর এই বিজ্ঞতা ও নৈপুণ্যেরই স্বতসক্ফুর্ত দাবী এই যে, মানুষকে সুপথ প্রদর্শনের জন্যে ওহী আসা প্রয়োজন এবং মানুষের কৃতকর্মের হিসাব ও প্রতিফল দেয়ার জন্যে তার পার্থিব জীবনের পর আরো একটা জীবন প্রয়োজন। আর আল্লাহর ওই সীমাহীন শক্তি ও ক্ষমতার স্বাভাবিক দাবী এই যে, মানুষকে তিনি প্রথম বারে যেভাবে সৃষ্টি করেছেন, সেইভাবে দ্বিতীয় বারও তাকে এবং সমগ্র সৃষ্টি জগতকে পুন সৃষ্টি করতে সক্ষম হবেন। আক্কাশ পৃথিবী ও সৃষ্টি সম্পর্ককে কোর আনেক তথ্য পরবর্তী আয়াত থেকে আকাশ, পৃথিবীর বিভিন্ন দৃশ্য ও জীবন যাপনের বিভিন্ন উপকরণের ছবিও তুলে ধরা হয়েছে স্রষ্টার সুনিপুণ তুলির আঁচড়ে । অতপর এতো বড় বড় নিদর্শনাবলীর পরেও কাফেররা কিভাবে পুনরুথান অস্বীকার করে, আযাব দ্রুত নিয়ে আসতে বলে এবং নিত্য নতুন অলৌকিক ঘটনা ঘটানোর বায়না ধরে, তাদের কাজের ওপর কঠোর বিস্ময় প্রকাশ করা হয়েছে। এরশাদ হচ্ছে- ‘তিনিই আল্লাহ, যিনি দৃশ্যমান আকাশকে খুঁটি ছাড়াই স্থাপন করেছেন। (আয়াত ২-৭) ‘আকাশ’ বলতে যা-ই বুঝানো হোক না কেন এবং এই শব্দ দ্বারা যে যুগে যে অর্থ প্রকাশ করা হোক না কেন, এ জিনিসটা চোখের সামনেই দৃশ্যমান ৷ মানুষ যদি তা নিয়ে চিন্তা ভাবনা করে, তাহলে তার কাছে এটা এক মহাবিসশ্ময় বলে প্রতীয়মান হবে। কেননা তা যথার্থই কোনো খুঁটি বা স্তম্ভ ছাড়ই শূন্যের ওপর ঝুলে আছে। সৃষ্টি জগতের দুটি স্থানে এভাবে সর্বপ্রথম গুরুত্বপূর্ণ অনুভূতি জাগিয়ে তোলা হয়েছে। এটা আসলে মানবীয় চেতনায় প্রথম অনুভূতির পরশ । মানুষ এই অদ্ভুত দৃশ্য দেখে বুঝতে পারে যে, এতো বড় আকাশ কোনো স্তম্ভ ছাড়া শূন্যে ঝুলিয়ে রাখা আল্লাহ ছাড়া আর কারো পক্ষে সম্ভব নয় । এমনকি স্তম্ভের ওপর তুলে রাখাও একমাত্র আল্লাহর পক্ষেই সম্ভব । মানুষ সবচেয়ে বড় যে জিনিসটাকে স্তম্ভ ছাড়া বা স্তম্ভের সাহায্যে উঁচু করে রাখতে পারে তা হলো কোনো ভূখন্ডের একটা সংকীর্ণ কোণে স্থাপিত সেই ক্ষুদ্র ও হালকা কাঠামো, যার আয়তন ওই কোণের চেয়ে বড় নয় । এরপর লোকেরা ওই কাঠ্ঠামোটা কতো বড়, কতো মযবুত এবং কতো শক্তিশালী, তা নিয়ে আলোচনা করে। অথচ একেবারেই বিনা স্তম্ভে আকাশের মতো এতো বিশাল কাঠামোটা যেভাবে উঁচু করে রাখা হয়েছে, সেটা যে মানুষের তৈরী ওই ক্ষুদ্র কাঠামোর চেয়ে কতো বড় ও কতো উঁচু, তা তারা ধারণাও করতে পারে না। আর তা এতো মযবুত যে, তা কেউ কল্পনাও করতে পারেনা । এ গুরুত্বপূর্ণ দৃশ্যমান বস্তু আকাশের পরই উল্লেখ করা হচ্ছে দৃষ্টি ও কল্পনার নাগালের বাইরের অদৃশ্য বস্তু আরশের কথা, ‘অতপর তিনি আরশের ওপর অধিষ্ঠিত হলেন ৷’ www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ১৫৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।