ন ZA Nh PDAce wr Doh © J bd aL Et OTe ‘31 ERE Ll A Aha Aare AD a Ah a olf 9d sd 3 ml 35) tHE ong Pre A Par AToar 2 Al SLY OGY I Hie Beh BV 3 Ct Lo A sr ন PLU Ap! As oul eo ts 903 ols হক ও বাতিলের উদাহরণ দিয়ে থাকেন, অতপর (আবর্জনার) ফেনা এমনিই বিফলে চলে যায় এবং (পানি-) যা মানুষের (প্রচুর) উপকারে আসে তা যমীনেই থেকে যায়; আল্লাহ্ তায়ালা (মানুষদের জন্যে) এভাবেই (সুন্দর) দৃষ্টান্তসমূহ পেশ করে থাকেন; ১৮. যারা তাদের মালিকের এ আহ্বানে সাড়া দেয় তাদের জন্যে মহা কল্যাণ রয়েছে; আর যারা তার জন্যে সাড়া দেয় না (কেয়ামতের দিন তাদের অবস্থা হবে), তাদের পৃথিবীতে যা কিছু (সম্পদ) আছে তা সমস্ত যদি তাদের নিজেদের (অধিকারে) থাকতো, তার সাথে যদি থাকতে আরো সমপরিমাণ (ধন সম্পদ), তাহলেও (আযাব থেকে বাচার জন্যে) তারা তা (নির্দ্বিধায়) মুক্তিপণ হিসেবে আদায় করে দিতো; এরাই হবে সেসব (হতভাগ্য) মানুষ যাদের হিসাব হবে (খুব) কঠিন, জাহান্নামই হবে ওদের নিবাস; কতো নিকৃষ্ট সে নিবাস! তাফসীর আয়াত ১-১৮ একটা সাদামাটা আকীদাগত বিষয় দিয়ে সূরার সূচনা হচ্ছে। সেটি হলো, ওহীযোগে এ কেতাব প্রেরিত হয়েছে এবং এ কেতাবে সম্পূর্ণ সত্য, খীটি ও নির্ভুল বক্তব্য সংযোজিত হয়েছে। আর এটা হচ্ছে আল্লাহর একত্ব, আখেরাতে বিশ্বাস এবং জীবনের সর্বক্ষেত্রে সততা ও সৎকাজ ইত্যাদির ভিত্তি । কেননা কোরআনের মাধ্যমে যিনি মানুষকে আদেশ দেন তিনি আল্লাহ ছাড়া আর কেউ নন এবং কো-“আন আল্লাহর কাছ থেকেই ওহীযোগে এসেছে এই অকাট্য সত্য থেকেই ইসলামের যাবতীয় বিধি বিধানের উৎপত্তি। ‘আলিফ-লাম-মীম-রা, এগুলো কেতাবের প্রতীক অথবা এর অর্থ হলো, এই অক্ষরগুলো প্রমাণ করে, এ কেতাব আল্লাহর কাছ থেকে ওহীযোগে অবতীর্ণ হয়েছে। কেননা এ কেতাব এসব বর্ণমালা দিয়ে রচিত হওয়া থেকে বুঝা যায়, তা আল্লাহর ওহীরই অংশ । কোনো সৃষ্টির রচিত কেতাব নয়। ‘আর তোমার প্রতি যা কিছু নাযিল হয়েছে তা সত্য ৷' অর্থাৎ আগাগোড়া অবিমিশ্র সত্য । এর সাথে বাতিলের কোনো সংমিশ্রণ নেই । এতে আদৌ কোনো সন্দেহ সংশয়ের অবকাশ নেই । ওই অক্ষরগুলো প্রমাণ করে যে, এ কেতাব সত্য ও শুদ্ধ এবং আল্লাহর পক্ষ থেকে নাযিল করা । আল্লাহর পক্ষ থেকে যা নাযিল হয় তা সন্দেহাতীতভাবেই সত্য হয়ে থাকে। www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ১৫৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।