এ হলো সূরার বিষয়বস্তু এবং তার মহাজাগতিক পরিমন্ডল সংক্রান্ত সংক্ষিপ্ত আলোচনা । এ ছাড়া এর বিস্ময়কর বাচনভংগিগত বৈশিষ্ট্য তো রয়েছেই । সুতরাং যে প্রেক্ষাপটে এ সূরার বিষয়গুলো আলোচিত হয়েছে তা হলো প্রাকৃতিক জগত এবং প্রকৃতিতে ও মানব সত্বায় বিদ্যমান তার বিশ্বয়কর দৃশ্যাবলীর প্রেক্ষাপট । এর একটা বিশেষ পরিবেশ ও পরিস্থিতি রয়েছে। সেই পরিস্থিতি কিছু পরস্পর বিরোধী দৃশ্যাবলীর সমন্বয়ে গড়ে ওঠেছে। যেমন আকাশ, পৃথিবী, চাদ ও সূর্য এবং রাত ও দিন। এ ছাড়া নানাবিধ বস্তু ও তার ছায়া, বড় বড় পাহাড় পর্বত ও নদীনালা, ক্ষয়িষ্ণু ফেনা ও স্থিতিশীল পানি, পাশাপাশি অবস্থিত ভিন্ন ভিন্ন চরিত্রের অধিকারী ভূখন্ডসমূহ, সংযুক্ত ও বিচ্ছিন্ন খেজুরের বাগান ইত্যাদি । তাই এসব পরস্পর বিরোধী বৈশিষ্ট্য সূরার সকল জিনিসে গতিতে, গুণবৈশিষ্ট্যে ও ফলাফলে সমভাবে চালু রয়েছে। এতে করে সূরার অদৃশ্য ও তাত্ত্বিক বিষয়গুলোর বিরোধের সাথে দৃশ্যমান ও বস্তুগত বিষয়গুলোর বিরোধে সমন্বয় ঘটবে এবং সামগ্রিক সমন্বয় বিরাজ করবে। এ জন্যে আল্লাহর আরশের ওপর অধ্িষ্ঠানের বিপরীতে উল্লেখ করা হয়েছে সূর্য চন্দ্রের বশীভূতকরণকে (প্রথমটি তাত্বিক ও দ্বিতীয়টি বস্তুগত), জরায়ু থেকে সন্তান বের হওয়ার বিপরীতে উল্লেখ করা হয়েছে জরায়ুর ভেতরে বিকাশ লাভ করাকে (প্রথমটা দৃশ্যমান ও দ্বিতীয়টা অদৃশ্য), যে ব্যক্তি প্রকাশ্যভাবে কথা বলে তার কথা উল্লেখ করা হয়েছে যে গোপনে কথা বলে তার বিপরীতে (একটা দৃশ্যমান ও অপরটা অদৃশ্য), আকাশের বিদ্যুৎ চমকানিতে যে ভয় পায় তার কথা উল্লেখ করা হয়েছে যে আশান্বিত হয় তার বিপরীতে, যে রাতের আঁধারে গুপ্তভাবে চলাচল করে তার কথা উল্লেখ করা হয়েছে যে দিনদুপুরে প্রকাশ্যে চলে তার বিপরীতে, বন্ধের সপ্রশংস তাসবীহ পাঠকে উল্লেখ করা হয়েছে ফেরেশতাদের ভয়ভীতি সহকারে তাসবীহ পাঠের বিপরীতে, আল্লাহর পক্ষে হকের দাওয়াতকে উল্লেখ করা হয়েছে শরীকদের পক্ষে বাতিলের দাওয়াতের বিপরীতে, উল্লেখ করা হয়েছে জ্ঞানী ব্যক্তিকে অন্ধের বিপরীতে, আহলে কেতাবের মধ্য থেকে যারা কোরআন পেয়ে আনন্দিত তাদের উল্লেখ করা হয়েছে কোরআনের অংশবিশেষ অস্বীকারকারীদের বিপরীতে এবং আল্লাহর কেতাবকে হুবহু মান্য করার বিপরীতে উল্লেখ করা হয়েছে তার অংশবিশেষ বিকৃত করাকে । এভাবে দৃশ্যমান জিনিস ও তৎপরতাকে অদৃশ্য তত্ত্বসমূহের বিপরীতে উল্লেখ করার মাধ্যমে বাচনভংগিতে সার্বিক সমন্বয় সাধন করা হয়েছে। বাচনভংগিতে সমন্বয় সৃষ্টির আরো একটা উল্লেখযোগ্য দিক এই যে, যেহেতু আকাশ ও পৃথিবী, সূৰ্য ও চাদ, বিদ্যুৎ ও বজ্ন, বজ্র ও বৃষ্টি, জীবন ও উদ্ভিদ ইত্যাদি প্রাকৃতিক পরিবেশের অংশ বিশেষ, তাই সেই প্রসংগে উল্লেখ করা হয়েছে জরায়ুতে প্রচ্ছন্ন প্রাণীসমূহকে এবং তারই সাথে আলোচিত হয়েছে জরায়ু থেকে বহির্গত ও জরায়ুতে বিকাশমান প্রাণী সত্তাকে । আর জরায়ু থেকে সন্তানের বহির্গমন ও তার অভ্যন্তরে সন্তানের বিকাশকে সমধ্বিত করা হয়েছে নদ নদী খাল বিলে পানির প্রবাহ ও উদ্ভিদের জন্মের সাথে । নিসন্দেহে এটা কোরআনের অতি চমকপ্রদ বাচনিক সমন্বয়ের দৃষ্টান্ত ৷ যেসব কারণে আমি সূরা রা'দ ও অনুরূপ কয়েকটি সূরার ব্যাখ্যা করতে গিয়ে ভয়ে প্রকম্পিত হই এবং আমার সীমিত মানবীয় বিশ্লেষণ ক্ষমতা দিয়ে তা স্পর্শ করতে শংকিত হই, এ হচ্ছে তার একটা কারণ । তবে নতুন প্রজন্মের চাহিদা ও প্রয়োজনের পরিপ্রেক্ষিতে এ ব্যাখ্যা ও তাফসীরের দায়িত্ব আমাকে পালন করতেই হচ্ছে। কেননা এ প্রজন্ম কোরআনী পরিবেশে জীবন যাপনের সুযোগ থেকে বঞ্চিত রয়েছে। তাই আল্লাহর সাহায্য কামনা করে এই বন্ধুর পথে অগ্রসর হলাম ৷ আল্লাহ্ যেন আমার সহায় হন। www.boikitab. blogspot.com
— صفحة ١٥١ —
هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.