যিলালিল কুরআন — যিলালিল কুরআন 11
/ ২৭৭
📝 লেখা 📖 পিডিএফ

অন্য সব মন্ধী সূরার মত এর প্রধান আলোচ্য বিষয়ও আকীদা-বিশ্বাস (২) এতে বলা হয়েছে, আল্লাহই একমাত্র ইলাহ বা মাবুদ এবং আল্লাহই একমাত্র রব বা প্রভু । তাই দুনিয়া আখেরাত উভয় জায়গায় একমাত্র আল্লাহরই আনুগত্য ও দাসত্ব করতে হবে। সাথে সাথে ওহী, আখেরাত ও অন্যান্য অদৃশ্য তত্্বেও বিশ্বাস করতে হবে। কিন্তু এই একক বিষয়টাও সব মক্কী ও মাদানী সূরায় একই পদ্ধতিতে বারংবার উপস্থাপিত হয়নি; বরং প্রতিবার নতুন নতুন ভংগিতে এবং নতুন উদ্দীপনা ও প্রেরণা সৃষ্টির লক্ষ্যে উপস্থাপিত হয়েছে। এ সব আলোচ্য বিষয়কে এরূপ নিরুত্তাপ ও ঠান্ডাভাবে তুলে ধরা হয়নি যে, কয়েকটা শব্দের মধ্য দিয়েই ব্যক্ত করা হলো এবং শেষ হয়ে গেলো, যেমন অন্যান্য মানব রচিত মনস্তাত্ত্বিক বিষয় তুলে ধরা হয়; বরং এগুলোকে একটা বিশেষ প্রেক্ষাপটে তুলে ধরা হয়। সেই প্রেক্ষাপট হলো আজব সামগ্রীতে পরিপূর্ণ এ বিচিত্র বিশ্বজগত ৷ এসব আজব ও বিশ্বয়কর সামী হলো আলোচিত তত্ত্বসমূহের প্রমাণ এবং মানুষের উন্ক্ত ও প্রাজ্ঞ উপলব্ধির সহায়ক নিদর্শন । এ সব অদভূত ও বিচিত্র উপাদানের কোনো সীমা পরিসীমা নেই এবং এগুলো কখনো পুরনো হয় না; বরং এগুলো চির নতুন ও চির নবীন থাকে । কেননা এগুলো প্রতিদিন নতুন নতুন তথ্য উদঘাটন করে, আর অতীতে উদঘাটিত তথ্যকেও নবোদঘাটিত তথ্যের আলোকে নতুন বলে মনে হয়। তাই সূরার আলোচিত এ বিষয়গুলো বিশ্বজগতের বিচিত্র ও চির নতুন সামগ্রীর মেলায় চিরঞ্জীব থেকে যায় । এ সূরা মানুষের মনকে বিশ্বের বিভিন্ন পরিমন্ডলে ঘুরিয়ে নিয়ে বেড়ায় এবং তার কাছে সমগ্র বিশ্বজগৃতকে তার বিভিন্ন চমকপ্রদ দৃশ্য সহকারে তুলে ধরে। তুলে ধরে স্তম্ভ হীন আকাশকে, সুনির্দিষ্ট মেয়াদের গতিপথে প্রদক্ষিণরত সূর্য ও চাদকে, পালাক্রমে আসা রাত ও দিনকে, তুলে ধরে অটল অনড় পর্বত ও প্রবহমান নদীনালা, ফল ও ফুলের বাগান, শস্য খামার, বিচিত্র রং আকৃতি ও স্বাদের খেজুরের বাগান, পাশাপাশি অবস্থানরত একই পানি দ্বারা সিঞ্চিত ক্ষেত খামার, আশা নিরাশা মিশ্রিত মেঘের বিদ্যুতের ঝলকানি, আল্লাহর প্রশংসা ও গুণগানরত মেঘের গর্জন, বিনীত ভীত ফেরেশতা, মৃত্যু সম্ভাবনাময় বজ্বপাত, ভারি মেঘমালা, প্রবল বৃষ্টি, পানিরাশির ওপরের ফেনা এবং তার নীচে বিদ্যমান মানুষের উপকারী উপাদান ইত্যাদি সমধ্বিত এই মহাবিশ্বকে ৷ অতপর মানুষের মন যেদিকেই রওনা হয়, এ সূরা তাকে সেদিকেই ধাওয়া করে। ধাওয়া করে তাকে সাবধান করে দেয়, আল্লাহর সর্বব্যাপী ও সর্বাত্মক জ্ঞানের আওতার বাইরে যাওয়ার ক্ষমতা তার নেই । প্রত্যেক পলাতক, অগস্তুক, প্রকাশ্যে চলাচলকারী ও গোপনে চলাচলকারী কেউই সে জ্ঞানকে ফাকি দিতে পারে না। প্রত্যেক জীবন্ত প্রাণীর মনের কথা পর্যন্ত তিনি জানেন। যে অদৃশ্য রহস্য কেউ জানে না, আল্লাহ তা জানেন । এমনকি গর্ভবতীর গর্ভে কী লুকিয়ে আছে এবং জরায়ুর অভ্যন্তরে সন্তান বাড়ছে না জরায়ু থেকে বের হচ্ছে তাও তিনি জানেন । মহাবিশ্বের গোপন ও প্রকাশ্য বৃহৎ শক্তির প্রকৃত অবস্থাকে এ সূরা মানুষের উপলব্ধির কাছাকাছি নিয়ে আসে, তা সে যতোই সুক্ষ কিংবা স্থূল হোক, দৃশ্য কিংবা অদৃশ্য হোক । মানুষের কল্পুনাশক্তির আয়ত্তাধীন এই বিষয়গুলো এতো ভয়ংকর যে, তা ভাবতেও হৃদয় কাপে । অত্যন্ত জীবস্ত, গতিশীল ও প্রভাবশালী দৃশ্যাবলীর আকারে এর বহু উদাহরণ বিদ্যমান। যেমন কেয়ামতের দৃশ্য, আযাব ও সুখের দৃশ্য, উভয় ক্ষেত্রে মানুষের মনের প্রতিক্রিয়া, অতীত জাতিগুলোর ধ্বংস থেকে শিক্ষা গ্রহণ এবং তাদের ধ্বংসের মধ্য দিয়ে আল্লাহর প্রাকৃতিক নিয়মের বাস্তবায়ন সংক্রান্ত বক্তব্যসমূহ ইত্যাদি । (২) দু'একটা বর্ণনায় মাদানী বলা হলেও সূরাটা মক্কী । এর বিষয়বস্তুর প্রকৃতি; বর্ণনাভংগি, সার্বিক আলোচনার ধরন ইত্যাদি দ্বারা এর মন্ধী হওয়াটাই স্পষ্টভাবে প্রমাণিত হয়। www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ১৫০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।