যিলালিল কুরআন — যিলালিল কুরআন 11
/ ٢٧٧
📝 نص 📖 PDF

সূরা ইউসুফ সংক্ফিপ্ডত আলোচনা এটা একটা মক্কী সূরা । এটা সূরা হুদের পরে নাযিল হয়েছে। সূরা ইউনুস ও সূরা হুদের ভূমিকায় যে চরম সংকটজনক পরিস্থিতির কথা আলোচনা করেছি, সেই একই পরিস্থিতিতে এই সূরাও নাযিল হয়েছে। রসূল (স.)-এর দুই প্রধান সহায় আবু তালেব ও খাদীজার ইন্তেকালের বছরটি রসূল (স.)-এর জীবনের বিষাদময় বছর হিসাবে চিহ্নিত । সেই বছর থেকে নিয়ে আকাবার প্রথম বায়য়াত ও দ্বিতীয় বায়য়াত পর্যন্ত সময়টাকে বলা যায় এই চরম সংকটজনক পরিস্থিতি, যাকে উপলক্ষ করে সূরা ইউনুস, হুদ ও ইউসুফ নাযিল হয়েছিলো । আকাবার বায়য়াতের মধ্য দিয়ে আল্লাহ তায়ালা রসূল (স.) ও তার সাথী সাহাবীদের জন্যে মদীনায় হিজরতের ও মন্ধার অত্যাচার থেকে উদ্ধার পাওয়ার পথ সুগম করে দেন। সুতরাং সূরা ইউসুফ হচ্ছে ওই চরম সংকটকালে নাযিল হওয়া সূরাগুলোর অন্যতম । গোটা সূরা ইউসুফই মন্ধায় নাযিল হয়েছে। তবে কারো কারো মতে ১, ২, ৩, 8৪ ও ৭ নং আয়াত মদীনায় অবতীর্ণ হয়েছে। প্রথম চার আয়াতসহ গ্নন্টা সূরা এক সাথে নাযিল হয়েছে এ কথা বলার যৌক্তিকতা প্রথম তিন আয়াতের বক্তব্যের মধ্যেই নিহিত রয়েছে। ‘আলিফ লাম রা, এ হচ্ছে সুস্পষ্ট গ্রন্থের পারো । আমি তোমার কাছে সবচেয়ে সুন্দর কাহিনী বর্ণনা করছি তোমার কাছে এই কোরআন ওহী করার মাধ্যমে ইতিপূর্বে তুমি এ সম্পর্কে কিছুই জানতে না৷’ এ তিনটি আয়াত পরবর্তী আয়াতে ইউসুফ (আ.)-এর কাহিনী বর্ণনা শুরু করার স্বাভাবিক ভূমিকা । সেই আয়াতটা (৪ নং) হলো, যখন ইউসুফ তার পিতাকে বললো, হে পিতা, আমি এগারোটা নক্ষত্র এবং চাদ ও সূর্যকে আমার সামনে সাজদারত দেখেছি ৷’ তারপর সূরা শেষ পর্যন্ত এভাবে অব্যাহত থেকেছে। সুতরাং ‘আমি তোমার কাছে সুন্দরতম কাহিনী বর্ণনা করছি,’ আল্লাহর এই উক্তি কেসসা নাযিল হবার স্বাভাবিক ভূমিকা বলেই প্রতীয়মান হয়। এ ছাড়া ‘আলিফ লাম-রা’ এই বিচ্ছিন্ন আয়াতগুলো, এই অক্ষরগুলো আল্লাহর কেতাবের প্রতীক বলে আখ্যায়িত করা এবং আল্লাহ এই কেতাবকে আরবী কোরআনরূপে নাযিল করেছেন- এ কথা বলাও এ সূরার মক্কী সূরা হওয়ার লক্ষণ । মক্কার মোশরেকরা প্রচার করতো যে, একজন অনারব লোক এসে মোহাম্মদ (স.)-কে কোরআন শিখিয়ে যায়। তাদের এ দাবীর জবাবেই বলা হয়েছে যে, এ কোরআন তো আরবী ভাষায় নাযিল হয়েছে। এটা একজন অনারবের শেখানো কেতাব হলে তা তো আরবী ভাষায় হতে পারে না৷ সুতরাং এ কেতাব যখন আরবী ভাষায় লেখা, তখন তা নিশ্চয়ই আল্লাহর পক্ষ থেকে ওহীর আকারে এসেছে। উপরস্তু তা এমন সব বিষয়বস্তু নিয়ে এসেছে, যা তার একেবারেই অজানা ছিলো। আরো একটা লক্ষণীয় ব্যাপার এই যে, সূরার এই ভূমিকা এর শেষে বর্ণিত উপসংহারের সাথে সাদৃশ্যপূর্ণ ৷ সূরার শেষাংশে একটা আয়াতে বলা হয়েছে যে, ‘এণ্ুলো অদৃশ্য জগতের তথ্যাবলী, যা আমি তোমার কাছে ওহীযোগে পাঠাই ...’ (আয়াত ১০২) কাহিনীর ভূমিকা ও উপসংহারের এই গভীর সংযোগ থেকে প্রতীয়মান হয় যে, ভূমিকা ও উপসংহার উভয়ই কেসসার সাথে নাযিল হয়েছে। সপ্তম আয়াত ছাড়া সূরার বক্তব্য আদৌ সামঞ্জস্যপূর্ণ হয় না। এটা মোটেই যুক্তিখবাহ্য কথা নয় যে, সূরাটা মক্কায় নাযিল হয়েছে। অথচ ৭ম আয়াত মক্কায় নাযিল হয়নি, আবার মদীনায় গিয়ে www.boikitab. blogspot.com

— صفحة ١٥ — هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.