যিলালিল কুরআন — যিলালিল কুরআন 11
/ ২৭৭
📝 লেখা 📖 পিডিএফ

তাদের এই বিকাশ ও বৃদ্ধি ঘটতো সরাসরি কোরআনের শক্তি ও প্রেরণার উৎস থেকে । আর কোরআনেরই চেতনা.ও মূল্যবোধ অনুসারে তারা নিজেদের গড়ে তুলতো। কিন্তু আজ আমরা জীবন, জগত, মূল্যবোধ ও সমাজ সভ্যতা সম্পর্কে মানুষের মতামত এবং ধ্যান ধারণা অনুসারে নিজেদের গড়ে তুলি৷ অক্ষম ও নশ্বর মানুষেরা কে বলে ও কে কি ধারণা পোষণ করে, আমরা তার অনুসরণ করি। এরপর আমরা এ সব মানবীয় চিন্তাধারা ও মূল্যবোধের দিকে দৃষ্টি দেই। কোরআন নাযিল হওয়ার সময়কার সেই প্রজন্মের জীবনে ও পারিপার্শ্বিক জগতে সংঘটিত বিপ্নবের দিকে এবং তার ব্যাখ্যা করতে চেষ্টা করি এ সব চিন্তাধারা ও মূল্যবোধের আলোকে ৷ ফলে ওই বিপ্নবের প্রেবণা, কারণ ও ফলাফল নির্ণয়ে ভুল করি। কেননা তারা ছিলো কোরআনের উপাদানে তৈরী এক অপূর্ব সৃষ্টি । তারা মানব রচিত মতবাদ ও মানবীয় চিন্তাধারা দ্বারা তৈরী ছিলো না। তাই তাদের কর্মকান্ড ও অবদানকে মানবীয় চিন্তাধারা এবং মূল্যবোধ দ্বারা ব্যাখ্যা ও মূল্যায়ন করা সম্ভব নয় । কোরআনের উদ্দেশ্য সাধন করে ফেলেছেন বলে মনে না করেন। এটা তারা পড়বেন শুধু এজন্যে যে, এ দ্বারা তারা আসল কোরআনের কাছাকাছি চলে যেতে পারবেন এবং আসল কোরআন আয়ত্তে এনে তার ছায়া (যিলাল) থেকে মুক্তি লাভ করবেন। এ জন্যে নয় যে, আসল কোরআনের পরিবর্তে শুধু কোরআনের ছায়ার নীচেই (যিলালিল কোরআন) চিরকাল বসে থাকবেন। আসল এবং কোরআনের নেতৃত্বে জাহেলিয়াতের বিরুদ্ধে লড়াই করতে হবে। সূরা আর রা'’দের ভূমিকা আলোচনা করতে গিয়ে প্রথমে এই ক'টা প্রাসংগিক কথা না বলে পারলাম না । সূরা আররা"দ কতোবার পড়েছি তার হিসেবও আমার কাছে নেই । তথাপি যখনই পড়ি, মনে হয় যেন নতুন পড়ছি । আসলে কোরআনের এটাই বৈশিষ্ট্য । আপনি কোরআনের প্রতি যতোখানি মনোযোগ দেবেন, কোরআন আপনাকে সেই অনুপাতেই তার আভ্যন্তরীণ সম্পদ বিতরণ করবে যতোবার আপনি খোলা সমন নিয়ে কোরআন অধ্যয়ন করবেন, ততোবারই সে আপনাকে নিজের আলো, ওজ্ববল্য, প্রেরণা ও উদ্দীপনা প্রদান করবে। প্রতিবারই আপনার কাছে তা নতুন প্রতীয়মান হবে, যেন সবেমাত্রই তার সাক্ষাত পেলেন এবং ইতিপূর্বে পড়েনওনি, শোনেনওনি এবং তা নিয়ে কোনো তৎপরতা চালাননি ৷’ সুরা আর রা'দ একটা বিস্ময়কর সূরা । এর শুরু থেকে শেষ পর্যন্ত সর্বত্র একই সুর (১) একই ছন্দ ও একই গতি লক্ষণীয়, যা মানুষের মনমগয ও চেতনাকে বিচিত্র ধরনের আকার আকৃতি, ছায়া, দৃশ্য ও প্রেরণা দিয়ে ভরে তোলে, যা মানব সত্তাকে চারদিক থৈকে এমনভাবে ঘিরে ধরে যে, সে নিজেকে রকমারি দৃশ্য, আকৃতি, আবেগ, অনুভূতি ও উপলব্ধির এক বিরাট সমাবেশের মধ্যে উপস্থিত দেখতে পায়। এ সব দৃশ্য মানুষের মনকে ভিন্ন ভিন্ন জগতে ও ভিন্ন ভিন্ন যুগে টেনে নিয়ে যায়। তাকে করে তোলে জাগ্রত, সচেতন, বুদ্ধিমান এবং চারপাশে বিরাজমান দৃশ্যাবলী ও উদ্দীপনাময় ঘটনাবলীর প্রতি সংবেদনশীল । এ সূরার ভাষা ও ববর্ণনাকে ভাষা ও বর্ণনা না বলে হাতুড়ির আঘাত, ধাক্কা ও ঝাঁকুনি বলাই সমীচীন এর দৃশ্যাবলী, চিত্রাবলী, গীতিময়তা এবং অনুভূতিতে প্রচ্ছন্ন তরংগ সৃষ্টিকারী যত্রতত্র ছড়িয়ে থাকা বাক্যগুলোর নিরিখে বলা যায়, এটা একটা আলোড়ন সৃষ্টিকারী সূরা । (১) কোরআনের সূরের মূর্ছুনা সৃষ্টির উপকরণ একাধিক । কোথাও একই শব্দের অক্ষরসমূহের উচ্চারণের বৈচিত্র, কোথাও একাধিক শব্দের পারস্পরিক সূরের সাদৃশ্য, কোথাও শব্দের শেষের টানের সাদৃশ্য, ইত্যাদি । যেমন ইউমিনুন, ইউকেনুন, খালেদুন এবং ইকাব, নাহার, মোতায়াল ইত্যাদি । www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ১৪৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।