যিলালিল কুরআন — যিলালিল কুরআন 11
/ ২৭৭
📝 লেখা 📖 পিডিএফ

সূরা আর ক্বা”দ সংক্ষিপ্ট আক্লোচনা আমি অনেক সময় পবিত্র কোরআনের ব্যাখ্যা করতে গিয়ে আতংক্গ্রস্ত হয়ে পড়ি । আমার সীমিত মানবীয় বিশ্লেষণ ক্ষমতা দিয়ে আল্লাহর কালামকে স্পর্শ করতে ভয় পাই । বিশেষত এই সূরাটা সূরা আনয়ামের মত জ্বালাময়ী হওয়ার কারণে নিজের ব্যাখ্যা বিশ্লেষণ নিয়ে এটিকে স্পর্শ করতে আমার ভয়ই লাগে। | কিন্তু তথাপি আমি নিরুপায় । আমরা এমন একটা প্রজন্মের সদস্য, যাদের কাছে কোরআনের বক্তব্য, তার উপস্থাপিত জীবন বিধান এবং তার মেযাজ ও স্বভাব প্রকৃতি বিস্তারিত ব্যাখ্যা সহকারে পেশ করা একান্ত জরুরী । কেননা কোরআন যে পরিবেশে নাযিল হয়েছিলো, এ প্রজন্মের মানুষ তা থেকে বহু দূরে অবস্থিত । যে উদ্দেশ্য ও লক্ষ্য সামনে রেখে কোরআন নাযিল হয়েছিলো তা রয়েছে তাদের নাগালের বাইরে । তাদের চেতনা ও অনুভূতিতে কোরআনের প্রকৃত মর্মার্থ অনেকটা অস্বচ্ছ ও ঝাপসা হয়ে এসেছে এবং তার পরিভাষাগুলোর প্রকৃত অর্থও তাদের দৃষ্টিতে বিকৃত হয়ে গেছে। একদিকে কোরআন ও তার আলোয় উদ্ভাসিত ইসলামী পরিবেশ থেকে এ প্রজন্মের দূরত্ব এভাবে বেড়ে চলেছে, অপরদিকে যে জাহেলিয়াতের মোকাবেলা করতে কোরআন নাযিল হয়েছিলো, তার সাথে তার অন্তরংগতা শুধু বাড়ছেই না; বরং সে সেই জাহেলিয়াতের মধ্যেই নিমজ্জিত আছে। যে প্রজন্মের কাছে কোরআন সরাসরি নাযিল হয়েছিলো, তাদের সাথে বর্তমান প্রজন্মের আরো একটা বড় পার্থক্য এই যে, ওই প্রজন্য কোরআনকে সাথে নিয়ে জাহেলিয়াতের বিরুদ্ধে লড়াই করেছিলো, কিন্তু এ প্রজন্ম সে ধরনের লড়াই করে না। অথচ এ লড়াই ও সক্রিয় বিরোধিতা ছাড়া কোরআনের প্রকৃত মর্ম উপলব্ধি করা সম্ভব নয় । ঘরের কোণে বসে এ কোরআনের প্রকৃত তাৎপর্য হৃদয়ংগম করা যায় না। জাহেলিয়াত উৎখাত ও কোরআনের লক্ষ্য উদ্দেশ্য পুতিষ্ঠিত করার জন্যে সংগ্রাম করে এমন মর্দে মোমেন ছাড়া আর কেউ কোরআনের প্রকৃত মর্ম ও তাৎপর্য অনুধাবন করতে কখনো সক্ষম হয় না। এসব কারণেই কোরআনের ব্যাখ্যা বিশ্রেষণ করতে গেলেই ভয়ে আমার মন দুরু দুরু করে, আর হাত কাপে । আমার চেতনায় ও উপলব্ধিতে কোরআন যে ভাবের উজ্জীবন ঘটায় এবং যে প্রেরণা সঞ্চারিত করে, তা যথাযথভাবে ভাষায় ব্যক্ত করা সম্ভব নয়। এ কারণেই কোরআন থেকে যা বুঝি আর জনগণকে যা বুঝাই, তাতে সব সময় বিরাট একটা ব্যবধান থেকে যাচ্ছে বলে আমি অনুভব করি। আমি এখন আমাদের এই প্রজন্ম ও যে প্রজন্ম কোরআনকে সরাসরি গ্রহণ করেছে, তার মধ্যে বিদ্যমান পার্থক্য গভীরভাবে উপলব্ধি করি। কোরআন তাদের প্রত্যক্ষভাবে সম্বোধন করেছিলো এবং এর ভাব, উদ্দেশ্য, ইশারা ইংগিত ইত্যাদি সব কিছুই তারা সরাসরিভাবে কোরআন থেকে গ্রহণ করেছিলো । তাই তারা এর প্রতিক্রিয়া ব্যক্ত করেছিলো সরাসরিভাবে । তারা জাহেলিয়াতের মোকাবেলায় ‘কারআনকে প্রতিষ্ঠিত করার সর্বাত্মক সংগ্রাম চালিয়েছিলো। এভাবেই সীমাবদ্ধ পার্থিব জীবনে তারা সেই অসাধ্য সাধন করতে পেরেছিলো, যা অলৌকিক ঘটনার মতো প্রতীয়মান হয়েছিলো । তারা নিজ দেশে, তাদের পার্শ্ববর্তী অন্যান্য দেশে এবং পরিশেষে সমগ্র বিশ্বের চিন্তা, কর্ম, মূল্যবোধ ও ভাবাবেগের জগতে এক সর্বাত্মক বিপ্পব সংঘটিত করেছিলো। এমনকি বিশ্ব ইতিহাসের গতি পর্যন্ত তারা ভিন্নখাতে প্রবাহিত করতে পেরেছিলো এবং সারা বিশ্ব ও বিশ্ববাসীকে আল্লাহর বিধানের আওতায় নিয়ে এসেছিলো । www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ১৪৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।