যিলালিল কুরআন — যিলালিল কুরআন 11
/ ২৭৭
📝 লেখা 📖 পিডিএফ

বিষয়ের বিস্তারিত (ও সঠিক) ব্যাখ্যা । (সর্বোপরি এসব বর্ণনায়) ঈমানদার মানুষদের জন্যে হেদায়াত ও রহমত । (আয়াত ১১১) আর এ ভাবেই সূরার সূচনা ও তার সমাপ্তির মাঝে আমরা সাযুজ্য সামঞ্জস্য খুঁজে পাই । তদ্রুপ ঘটনার সূচনা ও সমাপ্তির মাঝেও একটা মিল খুঁজে পাই । একটা অদ্ভূত মিল দেখতে পাই ঘটনার প্রথম ভাগের বক্তব্য ও শেষ ভাগের বক্তব্যের মাঝে। ঘটনার মধ্যভাগে যে বক্তব্য এসেছে সেটাও পূর্বাপর সামঞ্জস্যপূর্ণ । সবদিক থেকে এই বক্তব্য অত্যন্ত সার্থক । বক্তব্যের ভাষা ও বর্ণনা অত্যন্ত চমৎকার এবং হৃদয়গ্রাহী । ফলে ঘটনা অবতারণার দ্বারা কাংখিত উদ্দেশ্য লক্ষ্য সাধিত হয়েছে। তাছাড়া বক্তব্যের সত্যতা যথার্থতা এমন ভাষায় ও ভংগিতে প্রকাশ করা হয়েছে যার ফলে তা উঁচুমানের সাহিত্য গুণেও ভূষিত হয়েছে। সূরার প্রথম থেকে শেষ পর্যন্ত মাত্র একটি ঘটনাই বর্ণিত হয়েছে। কারণ, ঘটনার ধরন প্রকৃতিই এমন যে, তা একটি সূরার মাঝেই বর্ণিত না হলে সুন্দর হতো না । ঘটনাটি হচ্ছে একটা স্বপ্নের ন্যায়, যা ধাপে ধাপে ও পর্যায়ক্রমে বাস্তবায়িত হচ্ছিলো । কাজেই ধারাবাহিকতা ও ঘটনার পরম্পরা রক্ষা করা না হলে তার আসল উদ্দেশ্য বিম্নিত হতো । অন্যান্য নবী রসূলদের বিচিত্র ঘটনাবলীর খন্ড খন্ড চিত্র পবিত্র কোরআনের একাধিক স্থানে তুলে ধরা হয়েছে। যেমন হযরত সোলায়মান (আ.)-এর ঘটনা বিলকিসের ঘটনার সাথে বর্ণিত হয়েছে। সোলায়মান (আ.)-এর জীবনের অন্যসব ঘটনা অন্যখানে আলোচিত হয়েছে। তদ্রুপ মারইয়াম (আ.)-এর জন্ম সং ঘটনার একটা অংশ অথবা ঈসা (আ.)-এর জন্মের ঘটনা অথবা নূহ (আ.)-এর তুফানের ঘটনার বিভিন্ন অংশ একাধিক জায়গায় বর্ণিত হয়েছে, কিন্তু ইউসুফ (আ.)-এর ঘটনা ছিলো একটা ব্যতিক্রমধর্মী ঘটনা ৷ তাই এই ঘটনাটির বর্ণনা একই স্থানে, একই সূরায় এবং একই পর্বে সমাপ্ত হওয়াটাই ছিলো বাঞ্চনীয় । আল্লাহ তায়ালা এ সূরার সূচনায় যথার্থই বলেছেন- (হে নবী) আমি তোমাকে এই কোরআনের মাধ্যমে একটি সুন্দর কাহিনী শোনাতে যাচ্ছি- যা আমি তোমার কাছে ওহী হিসেবে পাঠিয়েছি। অথচ এর আগে (এ কাহিনী সম্পর্কে) তুমি ছিলে সম্পূর্ণ বেখবর লোকদের একজন । www.boikitab. blogspot. com

— পৃষ্ঠা ১৪৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।