যিলালিল কুরআন — যিলালিল কুরআন 11
/ ২৭৭
📝 লেখা 📖 পিডিএফ

রূপ প্রকাশ পায় । আর যারা সত্যিকার মোবাল্লেগ, নিষ্ঠাবান, আত্মবিশ্বাসে বলীয়ান, কেবল তারাই সকল বাধা বিপত্তি ও সকল যুলুম অত্যাচারের সামনে অটল থাকতে পারে৷ তারা কখনও বিপদের সম্মুখীন হলে দাওয়াতী কাজ ত্যাগ করে চলে যায় না। এমনকি খোদায়ী মদদের ব্যাপারে হতাশায় পেয়ে বসলেও তারা দাওয়াতী কাজ থেকে কখনো পিছপা হয় না। আল্লাহর পথে মানুষকে আহ্বান করার বিষয়টি স্বল্পমেয়াদী কোনো ব্যবসা বাণিজ্য নয় যে, ‘লাভ হলে তা চলবে আর লোকসান হলে তা ত্যাগ করে অন্য ব্যবসা ধরতে হবে; বরং খোদাদ্রোহী সমাজে আল্লাহর পথে মানুষকে ডাকার অর্থই হলো এক কঠিন গুরুদায়িত্ব কাধে নেয়া । কারণ, এই দায়িত্‌ পালন করতে গিয়ে জনবল ও ধনবলের অধিকারী তাগুতী শক্তির সম্মুখীন হতে হবে, জনসাধারণের হাসি ঠাট্টা হযম করতে হবে। অনেক সময় জনসাধারণই তাদের প্রভাবিত করতে পারে, তাদের বিভ্রান্ত করতে পারে, তাদের বুঝাতে পারে যে, তোমরা এই দাওয়াতী কাজ করতে গিয়ে নিজেদের সকল প্রকার আমোদ প্রমোদ ও আনন্দ উল্লাস থেকে বঞ্চিত করছো। এই ধরনের প্রলোভন ও বিভ্রান্তি তাদের এড়িয়ে যেতে হবে কাজেই যারা এই গুরুদায়িত্ব পালন করতে যাবে তাদের মনে প্রাণে বিশ্বাস করতে হবে, এই কাজ বড়ই কঠিন। বিশেষ করে খোদাদ্রোহী শক্তির বিরোধিতার মুখে এই দায়িত্ব পালন করা তো আরও কঠিন । এ কারণেই দুর্বল ও অসহায় সাধারণ দল প্রথম দিকে এই দাওয়াতে সাড়া দেয় না; বরং গোটা সমাজ থেকে কেবল নির্দিষ্ট একটি দলই এই দাওয়াতে সাড়া দেয় । কারণ কেবল তাদের পক্ষেই সম্ভব দ্বীনের স্বার্থে সকল আরাম আয়েশ ত্যাগ করা, বিসর্জন দেয়া । এই শ্রেণীর লোকদের সংখ্যা সমাজে সব সময়ই কম থাকে, কিন্তু যখন তাদের অক্লান্ত পরিশ্রম ও অব্যাহত জেহাদের বিনিময়ে আল্লাহর পক্ষ থেকে বিজয়ের ফয়সালা আসে, কেবল তখনই সাধারণ মানুষ দলে দলে আল্লাহর দ্বীনে যোগ দেয় । হভতসুফ্ (আ.)-এর ঘটনা খেক্কে আমাদের শিক্ষণীয় হযরত ইউসুফ (আ.)-এর ঘটনা হচ্ছে বেদনাবহুল ও মর্মন্তুদ, কূপের অন্ধকার গহ্বরে, মিসর অধিপতির গৃহে এবং সর্বোপরি কারাগারে তিনি যে সকল মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনাবলীর সম্মুখীন হয়েছিলেন, সেগুলোর প্রতিই কিছুটা ইংগিত করা হয়েছে এই সূরায় । তবে শেষ পরিণতি সব সময়ই খোদাভীরু লোকদের জন্যে কল্যাণকর হয়। আর এটা আল্লাহরই ওয়াদা ও অমোঘ বিধান । এই ওয়াদা ও বিধানের আদৌ কোনো ব্যতিক্রম ঘটে না। রসূলদের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা এরই কিঞ্চিৎ নমুনা । এ সকল ঘটনা বুদ্ধিমান ও বিবেকবান লোকদের শিক্ষণীয় বিষয় । অপর দিকে এর দ্বারা পূর্ববর্তী আসমানী কেতাবসমূহের সত্যতাও প্রমাণিত হয় এবং সাথে সাথে এটাও প্রমাণিত হয়, পূর্ববর্তী আসমানী কেতাবসমূহের সাথে হযরত মোহাম্মদ (স.)-এর কোনোই সম্পর্ক ছিলো না । কাজেই তিনি যা বর্ণনা করেছেন তা বানোয়াট কোনো কেসসা কাহিনী নয়। তা আল্লাহর পক্ষ থেকে ওহীর মাধ্যমে প্রাপ্ত সত্য ঘটনা ব্যতীত আর কিছুই নয়। কারণ, মিথ্যা দ্বারা কখনো অপর মিথ্যার সত্যতা প্রমাণিত হয় না এবং তা কখনো মানুষকে সত্যের সন্ধান দিতে পারে না তদ্রপ মিথ্যা কখনো মোমেনের হৃদয়ে আস্থা ও বিশ্বাস সৃষ্টি করতে পারে না। এ কথাই নীচের আয়াতে বলা হয়েছে, অবশ্যই (অতীতের) জাতিসমূহের কাহিনীতে জ্ঞানবান মানুষদের জন্যে অনেক শিক্ষা রয়েছে, (কোরআনে বর্ণিত) এসব কোনো মনগড়া গল্প নয়, বরং এ হচ্ছে তারই স্পষ্ট সমর্থন যে আসমানী কেতাব তাদের কাছে আগে থেকেই মজুদ রয়েছে, বরং (ক্ষেত্রবিশেষে তাতে রয়েছে) প্রতিটি www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ১৪৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।