যিলালিল কুরআন — যিলালিল কুরআন 11
/ ২৭৭
📝 লেখা 📖 পিডিএফ

তাফসীর ক্কী যিলালিল কের আন এ ছিলো খুবই সংকটপূৰ্ণ মুহূর্ত । কারণ, বাতিল শক্তি ক্রমেই ক্ষমতাধর হচ্ছিলো, প্রভাবশালী | হচ্ছিলো, মারমুখো হয়ে ওঠছিলো এবং সর্বোপরি তারা বিশ্বাসঘাতক-হয়ে ওঠছিলো। এই করুণ অবস্থায় সকল রসূল আল্লাহর ওয়াদার বাস্তবায়নের অপেক্ষায় প্রহর গুণছিলেন, কিন্তু ওয়াদার বাস্তবায়ন তখনও তারা দেখতে পাচ্ছিলেন না । ফলে তাদের মনে নানা ধরনের সন্দেহ সংশয় দানা বেঁধে ওঠছিলো। তবে কি তাদের সাথে মিথ্যা ওয়াদা করা হয়েছিলো? তবে কি তারা বিজয়ের মিথ্যা আশা হৃদয়ে পোষণ করে আসছিলেন? এ জাতীয় নানা ধরনের প্রশ্ব তখন তাদের মনে উঁকি মারছিলো। একজন রসূলের জীবনে এই জাতীয় পরিস্থিতি তখনই দেখা দেয় যখন তিনি সংকট সমস্যার সর্বশেষ প্রান্তে গিয়ে উপনীত হন সেখানে পৌছে কোনো সাধারণ মানুষের পক্ষে ধৈর্যের পরিচয় দেয়া তো দূরে থাক তার কল্পনাও সে করতে পারে না। এই কঠিন সংকটময় মুহূর্তের একটা চিত্র (সূরা বাক্বারায় ২১৪ নং আয়াতে বর্ণনা করা হয়েছে এবং এই পর্যায়ের আরও) কয়েকটি আয়াতে ফুটিয়ে তোলা হয়েছে। সেগুলো পড়লে আপনার গা নিশ্চয়ই শিউরে ওঠবে, আপনি তখন সত্যিকার চিত্র অনুধাবন করতে পারবেন এবং বুঝতে পারবেন, কী পরিস্থিতির সম্মুখীন হলে একজন নবীর মনে এ ধরনের আশংকা দেখা দিতে পারে। ঠিক এই চরম মুহূর্তেই আল্লাহর বিশেষ সাহায্য নবী রসূলগণের জন্যে ধরাপৃষ্ঠে নেমে আসে । নিম্নের আয়াতে এ কথাই বলা হয়েছে- (আগেও মানুষ নবীদের মিথ্যা সাব্যস্ত করতো,) এমনকি নবীরা (কখনো কখনো মানুষদের ঈমান আনার সম্ভাবনা থেকে) নিরাশ হয়ে যেতো এবং (আল্লাহর আযাবের প্রতিশ্রুতিতে) লোকেরা তাদের মিথ্যাবাদীও ভাবতে শুরু করতো, তখন হঠাৎ করেই তাদের কাছে আমার সাহায্য এসে হাযির হতো । (প্রতিশ্রুত আযাব এসে হাযির হলে) আমি যাকে চাইলাম তাকেই শুধু আযাব থেকে নাজাত দিলাম । আর না-ফরমান জাতির ওপর থেকে আমার আযাব কেউই রোধ করতে পারে না। (আয়াত ১১০) দাওয়াত ও তাবলীগের বেলায় এটাই চিরন্তন নিয়ম বা খোদায়ী বিধান । এই মহান দায়িত্ব পালন করতে গেলে অবশ্যই কষ্ট স্বীকার করতে হবে। বিভিন্ন সমস্যা সংকটের সম্মুখীন হতে হবে । যখন সকল্‌ শক্তি-সামর্থ নিঃশেষ হয়ে পড়বে, সকল প্রচেষ্টার সমাপ্তি ঘটবে, সকল পথ বন্ধ হয়ে যাবে, তখনই আসবে আল্লাহর গায়েবী মদদ ৷ তখনই আসবে আল্লাহর পক্ষ থেকে বিজয়ের চূড়ান্ত ফয়সালা । ফলে খারা বাচার তারা বাঁচবে আর যারা ধ্বংস হওয়ার তারা ধ্বংস হবে। যালেমদের অত্যাচার নিপীড়ন থেকে মযলুমরা মুক্তি পাবে আর অত্যাচারী ও পাপীরা ধ্বংস হবে। আল্লাহর কঠিন শান্তি থেকে সেদিন কেউ তাদের রক্ষা করতে পারবে না, সাহায্য করতে পারবে না। কেন এই নিয়ম? কারণ এর ফলে খোদায়ী মদদ কোনো সস্তা বস্তুতে পরিণত হবে না এবং দাওয়াতী কাজও কোনো তুচ্ছ ব্যাপার হয়ে দাড়াবে না৷ খোদায়ী মদদ যদি এতোই সহজলভ্য হতো তা হলে প্রতিদিনই নতুন নতুন মোবাল্লেগের সাথে আমাদের সাক্ষাত ঘটতো যাদের দাওয়াতী কাজ করতে গিয়ে কোনো কিছুরই কোরবানী দিতে হতো না, অথবা দিলেও তা হতো খুবই নগণ্য । সত্যের দাওয়াত ও প্রচার কাজ কোনো হেলা-খেলার বস্তু হতে পারে না । কারণ এই দাওয়াতী কাজের মূল বিষয় হচ্ছে মানব জাতির আদর্শ ও জীবন বিধান । কাজেই এই মহান ও পবিত্র কাজটিকে কপট ও নকল মোবাল্লেগদের হাত থেকে রক্ষা করতে হবে। কেননা কপটদের পক্ষে দাওয়াত ও তাবলীগের গুরুভার বহন করা সম্ভব নয়। সে জন্যেই তারা কপটতার আশ্রয় E মোবাল্লেগ হওয়ার ভান করে। তাই কোনো কঠিন মুহূর্তের সম্মুখীন হলেই তাদের আসল ১২ সূৰ্া হুভসুফ I) EL পান্না ১৩ মনখিল ৩ ষিলাল ১৯তম ১৯ Wwww.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ১৪৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।