এভাবে কেউ যদি চিন্তা করে তাহলে সে যতোই পাষাণ হৃদয়ের মানুষ হোক না কেন তার মন না গলে পারবে না। আর এ জন্যেই আল্লাহ তায়ালা তার পবিত্র কালামের বিভিন্ন জায়গায় বিগত জাতিগুলোর ঘটনা উল্লেখ করেছেন যেন তা থেকে মানুষ শিক্ষা নেয় ও সত্য পথের সন্ধান পায়। তোমার আগে বিভিন্ন জনপদে যতো নবী আমি পাঠিয়েছিলাম তারা সবাই (তোমার মতো) কিছু সংখ্যক মানুষই ছিলো, আমি তাদের ওপর ওহী নাযিল করতাম । এরা কি আমার যমীন পরিভ্রমণ করেনি, (করলে অবশ্যই) তারা দেখতে পেতো যে, এদের পূর্বেকার লোকদের কি (ভয়াবহ) প্ররিণাম হয়েছিলো (যারা আমার মানুষরূপী সে নবীদের অস্বীকার করেছিলো। সত্য কথা হচ্ছে,) আখেরাতের ঠিকানা তাদের জন্যেই কল্যাণময়, যারা (নবীদের পথে চলে) তাকওয়া অবলম্বন করেছে, (পূর্ববর্তী এই মানুষদের পরিণাম ফল দেখেও) তোমরা কি কিছু অনুধাবন করবে না? (আয়াত ১০৯) অর্থাৎ আমি মানুষ জাতির মধ্য থেকেই নবী ও রসূল নির্বাচন করেছি। তারা কেউ ফেরেশতাও ছিলেন না অথবা অন্য কোনো মখলুকও ছিলেন না । তারা তোমার মতোই নগরে বসবাসকারী মানুষ ছিলেন, মরুভূমির কোনো বাসিন্দা ছিলেন না। ফলে তারা ছিলেন কোমল হৃদয়ের অধিকারী এবং নরম ও ভদ্র । দাওয়াত ও হেদায়াতের গুরুদায়িত্ব পালনে তারা ছিলেন অত্যন্ত ধৈর্যশীল । তোমার রেসালাতের ব্যাপারটিও খোদায়ী সেই নিয়মেরই অধীন । কাজেই তুমি একাধারে একজন মানুষও এবং রসূলও। অন্যান্য রসূলদেরর ন্যায় তোমার প্রতিও আমি ওহী নাযিল করছি। পৃথিবী ভ্রমণ করে তারা দেখুক তাদের পূর্বের জাতিগুলোর ভয়াবহ পরিণতি । এতে করে তারা বুঝতে পারবে, তাদের পরিণতিও তেমনটিই হতে পারে। ওদের ভাগ্যে যা জুটেছে এদের ভাগ্যেও তাই জুটতে পারে। অর্থাৎ জাগতিক জীবনের তুলনায় পারলৌকিক জীবনই উত্তম । কারণ, জাগতিক জীবন নশ্বর আর পারলৌকিক জীবন অবিনশ্বর । অর্থাৎ বিগত জাতিগুলোর ব্যাপারে আল্লাহর এশী বিধান কি ছিলো সে বিষয়ে তোমরা চিন্তা ভাবনা করছো না কেন? তোমাদের বোধশক্তি কি লোপ পেয়ে গেছে? আজ যদি তোমরা বিগত জাতিসমূহের ভয়াবহ পরিণতির ঘটনা বিবেচনায় রাখতে তাহলে অস্থায়ী আরাম-আয়েশ ত্যাগ করে চিরস্থায়ী আরাম আয়েশের পথই অবলম্বন করতে । ক্লসূলুল্লাহ্' (স.)-এর জীবনের কঠিনতম ক্কিছু সুহুর্ভ এর পর আলোচনায় আসছে রসূলুল্লাহ (স.)-এর জীবনের কঠিনতম মুহূর্তগুলোর, যার সম্মুখীন তাকে রসূলকে তার নবী জীবনের বিভিন্ন ধাপে হতে হয়েছে। সেই মুহূর্তগুলোতে আল্লাহর অমোঘ অলংঘনীয় নিয়মমাফিক গায়েবী সাহায্যও এসেছে। নিচের আয়াতে সে কথাই বলা হয়েছে- ৷ (আয়াত-১১০) এক মর্মান্তিক চিত্র যার মাঝে ফুটে উঠেছে নবী জীবনের সীমাহীন দুঃখ-কষ্ট ও যাতনা, আরও ফুটে ওঠেছে কুফরী, গৌড়ামি ও কুসংস্কারের মোকাবেলা করতে গিয়ে সাহাবায়ে কেরামের অবর্ণনীয় দুঃখ কষ্ট । এই সংকটময় মুহূর্তে দিনের পর দিন তারা আল্লাহকে ডাকছেন, তার সাহায্য বৃদ্ধি পাচ্ছে, সংখ্যা বৃদ্ধি পাচ্ছে । অপরদিকে ইসলামের অনুসারীরা শক্তিতে দুর্বল এবং সংখ্যায়ও দুৰ্বল হচ্ছে। www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ১৪৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।