জাহেলী সমাজে বিলীন হয়ে গিয়ে জাহেলী নেতৃত্বের অধীনে জীবন যাপন করলে তাদের আকীদার শক্তি নষ্ট হয়ে যাবে, তাদের দাওয়াতী কাজের প্রভাবও খর্ব হবে এবং তাদের নতুন আদর্শের যে একটা আকর্ষণ সৃষ্টি হতে পারতো সেটাও সুদূরপরাহত হয়ে পড়বে। এই বাস্তবতা কেবল রসূলের যুগের মোশরেকদের মাঝে দাওয়াতী কাজের বেলায়ই প্রযোজ্য নয়; বরং যখনই জাহেলী মতবাদ মাথাচাড়া দিয়ে ওঠবে এবং মানব সমাজকে গ্রাস করে নেবে, তখনই এই বাস্তবতার প্রয়োজন দেখা দেবে। মৌলিক উপাদান এবং স্বতন্ত্র রূপরেখার দিক থেকে বিংশ শতাব্দীর জাহেলিয়াত কোনোভাবেই অন্যান্য জাহেলিয়াত থেকে ভিন্ন নয়, যুগে যুগে ইসলামী দাওয়াতকে যার মুখোমুখি হতে হয়েছে। জাহেলী সমাজে বিলীন হয়ে গিয়ে, জাহেলী পারিপার্শ্মিকতায় গা ভাসিয়ে দিয়ে ইসলামী দাওয়াতকে এক বিশেষ পর্যায়ে নিয়ে পৌছাবে বলে যারা ভাবেন, তারা এই আকীদা বিশ্বাসের প্রকৃতি সম্পর্কেই অজ্ঞ এবং মানুষের মনকে কিভাবে নাড়া দিতে হয় সে সম্পর্কেও অজ্ঞ আল্লাহদ্রোহী মতবাদের যারা ধারক ও প্রচারক, তারা নিজেদের স্বতন্ত্র পরিচয় ও বোধ বিশ্বাস মানুষের সামনে খোলাখুলিভাবে তুলে ধরে। তাহলে যারা ইসলামী মতাদর্শের ধারক ও প্রচারক, তারা কেন নিজেদের স্বতন্ত্র পরিচয় তুলে ধরবে না? কেন তারা নিজেদের পৃথক মত ও পথের কথা ঘোষণা দিয়ে মানুষকে জানাবে না? কারণ তাদের মতাদর্শ অন্যান্য সকল জাহেলী মতাদর্শ থেকে ভিন্ন। এখন অন্য একটি প্রসংগের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে। সেটা হলো, রেসালাত ও পূর্ববর্তী জাতিগুলোর শেষ পরিণতির প্রসংগ । রেসালাত প্রসংগে বলতে গিয়ে আল্লাহ তায়ালা স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছেন, মোহাম্মদ (স.)-এর রেসালাতের ব্যাপারটি নতুন বা আজগুবি কোনো ব্যাপার নয়; বরং তীর পূর্বেও নবী রসূলরা এই ধরাপৃষ্ঠে মানুষের হেদায়াতের জন্যে প্রেরিত হয়েছেন। অতীতে যে সকল জাতি তাদের প্রতি প্রেরিত রসূলদের অস্বীকার করেছে তাদের সবাইকে করুণ পরিণতির সম্মুখীন হতে হয়েছে। তাদের সেই ভয়াবহ ও করুণ পরিণতির ইতিহাস আজও পৃথিবীর বুকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। নিচের আয়াতে এ প্রসংগেই বলা হয়েছে। তোমার আগে বিভিন্ন জনপদে যতো নবী আমি পাঠিয়েছিলাম তারা সবাই (তোমার মতো) কিছু সংখ্যক মানুষই ছিলো, আমি তাদের ওপর ওহী নাযিল করতাম ৷ এরা কি আমার যমীন পরিভ্রমণ করেনি, (করলে অবশ্যই) তারা দেখতে পেতো যে, এদের পূর্বেকার লোকদের কি (ভয়াবহ) পরিণাম হয়েছিলো (যারা আমার মানুষরূপী সে নবীদের অস্বীকার করেছিলো। সত্য কথা হচ্ছে) আখেরাতের ঠিকানা তাদের জন্যেই কল্যাণময়, যারা (নবীদের পথে চলে) তাকওয়া অবলম্বন করেছে, (পূর্ববর্তী এই মানুষদের পরিণাম ফল দেখেও) তোমরা কি কিছু অনুধাবন করবে না? (আয়াত ১০৯) সেসব অতীত ঘটনার নিদর্শনগুলোর দিকে তাকালে মানুষের অন্তর কেঁপে ওঠে । এমনকি যারা পরাক্রমশালী, তাদের অনস্তরও ৷ কল্পনার পাখায় ভর দিয়ে যদি কেউ ধ্বংসপ্রাপ্ত জাতিসমূহের অতীত দিনগুলোতে ফিরে যায় তাহলে সেখানে দেখতে পাবে এক জীবন্ত জনগোষ্ঠীকে- যারা দিব্যি চলছে, ফিরছে, আসছে, যাচ্ছে, আশংকা করছে, আশা, কামনা আকাংখা করছে, আর সেই জনগোষ্ঠীই হঠাৎ করে নিথর নিস্তেজ হয়ে গেলো, তাদের সকল চিহ্ন ওঠে গেলো, ধরাপৃষ্ঠ থেকে তারা বিলীন হয়ে গেলো । আর এরই সাথে সাথে তাদের সকল চিন্তা চেতনা, তাদের মতাদর্শ, তাদের চলন বলন সব কিছুই মুহূর্তের মধ্যে বিলুপ্ত হয়ে গেলো ৷ এই করুণ পরিণতির বিষয়টি www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ১৪৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।