তারিখ ঘোষণা করে আসে না । তার আগমন ঘটে আকস্মিকভাবে, তড়িৎ গতিতে । এমনও হতে পারে যে, কেয়ামতের ভয়ংকর মুহূর্তটি তাদের দ্বারপ্রান্তে এসে গেছে এবং তাদের অজান্তেই এক সময় তাদের ওপর আঘাত হানবে । অদৃশ্য জগতে কি ঘটছে বা ঘটবে তা তো সজাগ সচেতন ব্যক্তিরাই জানে না। কাজেই যারা গাফেল, যারা উদাসীন, তারা কি করে তা জানবে এবং তার অমংগল থেকে নিজেকে রক্ষা করবে । জ্ঞাহেন্সী সমাজে মিশে পিয়ে দ্বীনের দাওয়াত দেয়া চন্সে না নবুওতের সাক্ষ্য বহনকারী কোরআনের আয়াত এবং জীবন ও জগতকে ঘেরা খোদায়ী নিদর্শনাবলী স্বচক্ষে দেখেও যারা দেখছে না, জেনেও যারা বুঝছে না; বরং তারা প্রকাশ্য ও অপ্রকাশ্য বিভিন্ন ধরনের শেরেকী কাজে লিপ্ত হচ্ছে, আর তারা সংখ্যায়ও অধিক । কাজেই এমন পরিস্থিতিতে আল্লাহ প্রদর্শিত পথ অনুসরণ করা ছাড়া আর কোনো উপায় নেই । রসূলুল্লাহ (স.) ও তীর সত্য-অনুসারীরা সে পথেই থাকবেন । সে পথ থেকে তারা বিচ্যুত হবেন না । সে নির্দেশই নীচের আয়াতে দেয়া হয়েছে৷, বলুন, এটাই হচ্ছে আমার পথ ৷' অর্থাৎ একক ও সহজ সরল পথ, যে পথে কোনো বক্রতা নেই । যে পথে কোনো সংশয় সন্দেহের অবকাশ নেই, (হে নবী, এদের) তুমি (স্পষ্ট করে) বলে দাও, এই হচ্ছে আমার পথ । আমি মানুষদের আল্লাহর দিকে আহ্বান করি, আমি ও আমার অনুসারীরা পূর্ণাংগ সচেতনতার সাথেই (এই পথের আহ্বান জানাই), আল্লাহ তায়ালা মহান পবিত্র এবং আমি কখনো মোশরেকদের অন্তর্ভুক্ত নই । (আয়াত ১০৮) অর্থাৎ আমরা আল্লাহর পক্ষ থেকে হেদায়াত ও আলোকপ্রাপ্ত। আমরা আমাদের পথ ভাল করেই জানি ও চিনি। সে পথে আমরা পূর্ণ সতর্কতা ও সজাগ দৃষ্টি নিয়েই চলি । কাজেই সে পথে চলতে গিয়ে আমরা হৌচট খাই না, দোটানায় পড়ি না, থমকেও দাড়াই না। কারণ, আমরা সন্দেহমুক্ত, ঈমান ও বিশ্বাসের অধিকারী । এই ঈমান ও বিশ্বাসই আমাদের পথপ্রদর্শক আমরা আল্লাহর সাথে কাউকে শরীক করি না। কাজেই মোশরেকদের থেকে আমরা সম্পূর্ণ পৃথক । অর্থাৎ আমি প্রকাশ্য অপ্রকাশ্য সব ধরনের শেরেক থেকে মুক্ত । এটাই আমার পথ ও আদর্শ । যার ইচ্ছা সে তা অনুসরণ করতে পারে৷ যদি কেউ তা অপছন্দ না করে তাহলে তাতে কিছু আসে যায় না । আমি তো এই সরল পথই অনুসরণ করে চলবো। যারা আল্লাহর পথে মানুষকে ডাকে তাদের মাঝে এই স্বাতন্ত্যুবোধ থাকতে হবে। ঘোষণা যাদের আকীদা বিশ্বাসের সাথে এদের আকীদা বিশ্বাসের কোনো মিল নেই । যাদের মত ও পথ, ভিন্ন, যাদের নেতৃত্বও ভিন্ন। ফলে একই সমাজে বাস করা সত্তেও তাদের মাঝে সুস্পষ্ট পার্থক্য লক্ষ্য করা যায়। তারা পরস্পরের সাথে মিশে একাকার হয়ে যায় না। জাহেলী সমাজের মাঝে বিলীন হয়ে গিয়ে যারা মানুষকে আল্লাহর পথে ডাকে, তাদের সেই ডাকের কোনো সার্থকতা নেই, আদৌ কোনো মূল্য নেই; বরং গোড়াতেই ঘোষণা দিয়ে মানুষকে জানিয়ে দিতে হবে, তারা জাহেলী মতবাদের ধারকদের থেকে সম্পূর্ণ স্বতন্ত্র এক জনগোষ্ঠী, তাদের সামাজিক বন্ধনের মূলে রয়েছে এক বিশেষ আকীদা বিশ্বাস ও ইসলামী নেতৃত্বের প্রতি আনুগত্য । জাহেলী সমাজ থেকে নিজেদের পৃথক করতেই হবে। সাথে সাথে নিজেদের নেতৃত্বকেও জাহেলী সমাজের নেতৃত্ব থেকে পৃথক করে নিতে হবে। www.botkitab. blogspot.com
— পৃষ্ঠা ১৪২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।