ঘোষণা দিয়ে বলবে, ‘যারা আল্লাহর উদ্দেশ্যে কোনো আমল করতে গিয়ে শেরেকে লিপ্ত হয়েছে তারা যেন সেই গায়রুল্পাহর কাছে তাদের আমলের প্রতিদান কামনা করে। কারণ, আল্লাহ শেরেকের ব্যাপারে সকল শরীকদের তুলনায় অধিক বিমুখ ৷’ মাহমুদ ইবনে লাবীদের বরাত দিয়ে ইমাম আহমদ আরও একটি হাদীস বর্ণনা করেছেন। তাতে রসুলুল্লাহ (স.) বলেন, ‘তোমাদের বেলায় সবচেয়ে মারাত্মক যে বিষয়টিকে আমি ভয় করি তা হলো ক্ষুদ্রতম শেরেক ৷’ সাহাবারা জিজ্ঞেস করলেন, ‘হে রসূল! শেরেক কাকে বলে?’ তিনি উত্তরে বললেন, 'রিয়া বা লোক দেখানো আমল ৷’ কেয়ামতের দিন যখন মানুষ 'নজ নিজ আমল নিয়ে উপস্থিত হবে তখন আল্লাহ বলবেন, ‘দুনিয়ায় যাদের দেখানোর জন্যে আমল করতে তাদের কাছে যাও । দেখো তাদের কাছে (তোমাদের আমলের) কোনো প্রতিদান আছে কিন!?' এগুলোই হচ্ছে গোপন বা অদৃশ্য শেরেক । এগুলোর ব্যাপারে সব সময়ই সজাগ সতর্ক থাকতে হবে । নির্ভেজাল ও খীটি ঈমানের এটাই দাবী । আর এক ধরনের শেরেক আছে যা দৃশ্যমান ও প্রকাশ্য । এই শেরেকের আওতায় পড়ে, জীবনের যে কোনো ক্ষেত্রে আল্লাহ ব্যতীত অন্য কারো কর্তৃত্ব ও দাসত্ব মেনে চলা, আল্লাহ্ ব্যতীত অন্য কারো আইনের প্রতি আনুগত্য প্রদর্শন করা- এটা পবিত্র কোরআনের সুস্পষ্ট আয়াত দ্বারা প্রমাণিত একটি শেরেক, মানুষের সৃষ্টি করা বিভিন্ন পালা-পার্বণ ও আচার অনুষ্ঠানাদির অনুকরণ অনুসরণ করা, যে সকল পোশাক-পরিচ্ছদ শরীয়তসম্মত নয় বরং যা পরিধান করলে গোপন অংগের প্রতিটি ছাপ আরও সুস্পষ্টভাবে ফুটে ওঠে, এ জাতীয় পোশাক পরিচ্ছদ বা ফ্যাশনের স্রোতে গা ভাসিয়ে দেয়া ইত্যাদি । এ সবের দ্বারা যে গোনাহ হয় তা সাধারণত না-ফরমানীজনিত গোনাহর চেয়েও মারাত্মক ও ক্ষতিকর ৷ কারণ এ সকল বিষয়ে একজন মানুষ আল্লাহর সুস্পষ্ট কোনো বিধান বা নির্দেশ লং করে তীরই কোনো মাংলুকের সৃষ্ট এক বিশেষ সামাজিক নিয়ম নীতির প্রতি আনুগত্য প্রকাশ করে থাকে। কাজেই এটা কোনো সাধারণ গোনাহ নয়; বরং এক প্রকারের শেরেক ৷ কারণ, এর দ্বারা খোদায়ী বিধানবিরুদ্ধ কোনো বিষয়ের প্রতি আনুগত্য প্রমাণিত হয়। আর এটা নিসন্দেহে একটা মারাত্মক ব্যাপার । সে কারণেই আল্লাহ্ তায়ালা বলেন, তাদের অধিকাংশ মানুষই আল্লাহর ওপর ঈমান আনে না, তারা (আল্লাহর সাথে) শেরেক করতেই থাকে । (আয়াত ১০৬) যদিও বক্তব্যটি রসূলুল্লাহ (স.)-এর যুগের আরববাসীদের লক্ষ্য করে দেয়া হয়েছে, কিন্তু তা সত্তেও সেটার আওতায় পরবর্তী সকল যুগের ও সকল স্থানের লোকেরাও এসে যায় । জীবন ও জগতকে কেন্দ্র করে আল্লাহ পাকের এই যে অসংখ্য নিদর্শনাবলী, এগুলোকে যারা অবহেলা উপেক্ষা করে চলছে, তারা আর কিসের অপেক্ষায় আছে? তারা কি চায়? তবে তারা কি এ বিষয়ে নির্ভয় হয়ে গেছে যে (হঠাৎ করে একদিন) তাদের ওপর আল্লাহর সর্বগ্বাসী আযাবের শাস্তি কিংবা আকস্মিক কেয়ামত আপতিত হবে, অথচ তারা জানতেও পারবে না! (আয়াত ১০৭) এই আয়াতে যে বক্তব্য পেশ করা হয়েছে তা মূলত ওই শ্রেণীর লোকদের অনুভূতি ও বিবেককে নাড়া দেয়ার জন্যে এবং তাদের গাফলতির সুখ নিদ্রা থেকে জাগিয়ে তোলার জন্যেই করা হয়েছে, যেন এই গাফলতির চরম পরিণতির ব্যাপারে তারা সজাগ সতর্ক হতে পারে। কারণ, খোদায়ী আযাব কখন তাদের গ্রাস করে ফেলবে তা কেউ বলতে পারবে না । আল্লাহর আযাব দিন www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ১৪১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।