কঈ্টকমান এনেও মানুষ শেরেক্েে ন্লিপ্ড হয় এমন কি তাদের ভাগ্যে ঈমান জুটলেও তাদের অনেকেরই মনের মাঝে বিভিন্ন রূপে ও নানা আকৃতিতে শেরেক দানা বেঁধে থাকে। খীটি ও নির্ভেজাল ঈমানের জন্যে প্রয়োজন সার্বক্ষণিক সচেতনতা সতৰ্কতা, খেয়াল রাখতে হবে যেন কোনো ভাবেই মনের মাঝে শয়তানী চিন্তা চেতনা দানা বেঁধে ওঠতে না পারে। মোমেনের সকল বিচার বিবেচনা, তার প্রতিটি পদক্ষেপ এবং তার প্রতিটি কর্মকান্ড হবে আল্লাহকে লক্ষ্য করে, কেবল তাকেই কেন্দ্র করে; অন্য কাউকে নয়। খীটি ও নির্ভেজাল ঈমানের দাবী হচ্ছে, ব্যক্তির মনের ওপর এবং তার গোটা আচার আচরণের উপর কার কর্তৃত্ব চলবে, সে ব্যাপারে চূড়ান্ত ফয়সালা করা । ফলে মনের ওপর আল্লাহ ব্যতীত অন্য কারো শাসন ও কর্তৃত্ব চলবে না, জীবনে একমাত্র প্রভু ও সর্বময় ক্ষমতার অধিকারী লা-শরীক আল্লাহ ব্যতীত অন্য কারো আনুগত্য ও দাসত্ব চলবে না । (আয়াত-১০৬) ঈমান গ্রহণ করেও অনেকে শেরেকে লিপ্ত হয়ে পড়েছে। আকীদা বিশ্বাস ও মূল্যবোধের দিক থেকে শেরেক করছে। ঘটনা, বস্তু ও ব্যক্তির মূল্যায়নের দিক থেকে শেরেক করছে। লাভ লোকসান এবং মঙ্গল অমংগলে আল্লাহর সাথে অন্যান্য উপায় উপকরণের প্রভাব স্বীকার করে শেরেক করছে। আল্লাহ ব্যতীত অন্যান্য শক্তির দাসত্ব স্বীকার করে শেরেক করছে। আল্লাহর বিধান ত্যাগ করে মানব রচিত বিধান গ্রহণ করে শেরেক করছে । গায়রুল্লাহকে সকল আশা ভারসার আধার মনে করে শেরেক করছে। মানুষের প্রশংসা লাভের আশায় কোরবানী করে শেরেক করছে। আল্লাহ ব্যতীত অন্য কোনো পার্থিব লাভ লোকসান সামনে রেখে জেহাদ করে শেরেক করছে। আল্লাহ ব্যতীত অন্য কারো কৃপা বা অনুগ্রহ লাভের উদ্দেশ্যে এবাদাত করে শেরেক করছে। আর এ কারণেই প্রিয় নবী হযরত মোহাম্মদ (স.) এরশাদ করেছেন, ‘তোমাদের মাঝে শেরেকের অস্তিত্ব পিপীলিকার বিচরণের চেয়েও অধিক গোপন ।'(১) এই গোপন বা অদৃশ্য শেরেকের বিষয়টি একাধিক হাদীসে এসেছে। যেমন, ইমাম তিরমিযী ইবনে ওমর (রা.)-এর বরাত দিয়ে উল্লেখ করেছেন- যে ব্যক্তি আল্লাহ ব্যতীত অন্য কারও নাম নিয়ে কসম খাবে, সে শেরেক করবে। ইমাম আহমদ ও আবু দাউদ প্রমুখ ইবনে মাসউদ (রা.)-এর বরাত দিয়ে উল্লেখ করেছেন, ঝাড়-ফুঁক ও তাবিজ গন্ডা এক ধরনের শেরেক । ওক্ৃবা ইবনে আমের (রা.)-এর বরাত দিয়ে ইমাম আহমদ উল্লেখ করেন, রসূলুল্লাহ (স.) বলেছেন, যে তাবিজ ধারণ করলো সে নিসন্দেহে শেরেকে লিপ্ত হলো । আবু হোরায়রা (রা.)-এর বরাত দিয়ে আর এক হাদীস বর্ণনা করা হয়েছে। এই হাদীসে রসূলুল্লাহ (স.) বলেছেন, ‘আল্লাহ বলেন, শেরেকের ব্যাপারে সকল শরীকদের তুলনায় আমি অধিক বিমুখ । কেউ কোনো আমল করে তাতে যদি অপর কাউকে আমার সাথে শরীক করে তাহলে আমি তাকেও ত্যাগ করি এবং তার শরীককেও ৷’ আবু সাঈদ ইবনে আবু ফাযালার বরাত দিয়ে ইমাম আহমদ আরও একটি হাদীস বর্ণনা করেছেন। তাতে রসূলুল্লাহ (স.) বলেন, ‘সকল সন্দেহের উর্ধ্বে যেদিন, এমন একটি দিনে যখন আল্লাহ প্রথম থেকে শেষ পর্যস্ত সকল মানুষকে একত্রিত করবেন তখন একজন ঘোষণাকারী (১) হাফেজ আবু ইয়া'লা আল-মুসেলী কর্তৃক মা'ক্বাল ইবনে ইয়াসার থেকে বর্ণিত । www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ১৪০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।