যিলালিল কুরআন — যিলালিল কুরআন 11
/ ২৭৭
📝 লেখা 📖 পিডিএফ

যাদের মাঝে উপেক্ষার মনোভাব থাকে তারা কখনোই ঈমান লাভ করতে পারে না এবং জগৎময় ছড়িয়ে ছিটিয়ে থাকা খোদায়ী নিদর্শন থেকে আদৌ উপকৃত হতে পারে না। তারা ঈমান গ্রহণ করুক আর না-ই করুক তাতে তোমার কিছু আসে যায় না। কারণ তাদের ঈমানের পার্থিব কোনো বিনিময় তুমি তাদের কাছে কামনা করছে না। কোনো প্রকার বিনিময় ও পারিশ্রমিক ছাড়াই তাদের হেদায়াতের জন্যে তুমি অবর্ণনীয় কষ্ট স্বীকার করে চলেছো। অথচ যাদের জন্যে এই কষ্ট স্বীকার করা হচ্ছে তারাই চরম অবহেলা ওদাসীন্য প্রদর্শন করে চলেছে। অদ্ভূত তাদের ব্যাপার স্যাপার ও আচার আচরণ । একথাই নিম্নের আয়াতটিতে বলা হয়েছে, ‘অথচ তুমি তো তাদের কাছ থেকে এই (দাওয়াত ও তাবলীগের) জন্যে কোনো পারিশ্রমিক দাবী করছো না! আর এই (কোরআন) দুনিয়া জাহানের (অধিবাসীদের) জন্যে একটি নসীহত বৈ কিছুই নয়। (আয়াত ১০৪) অর্থাৎ আল্লাহ পাকের বিভিন্ন নিদর্শনের আলোচনা তাদের সামনে তুলে ধরে এ সবের প্রতি তাদের দৃষ্টি আকর্ষণ করছো এবং তাদের জানিয়ে দিচ্ছো, এসব নিদর্শন গোটা বিশ্ববাসীর জন্যে তুলে ধরা হয়েছে, নির্দিষ্ট কোনো জাতি, গোষ্ঠী বা গোত্রের জন্যে নয়। তেমনিভাবে এসব নিদর্শন কেবল সক্ষম ও ধনবান লোকদের জন্যেও নয় যে, তা থেকে দুর্বল ও সম্পদহারা মানবগোষ্ঠী বঞ্চিত হবে; বরং এ সব নিদর্শন গোটা বিশ্ববাসীর জন্যেই তুলে ধরা হয়েছে। এ যেন খাবারের বিশাল দস্তরখান যা থেকে যে কেউ ইচ্ছা করলে খাবার গ্রহণ করতে পারে। এতে কারও জন্যে কোনো বাধা নিষেধ নেই । (আয়াত ১০৫) আল্লাহর অস্তিত্ব, তার একত্ববাদ এবং তার ওপরে কুদরতের অসংখ্য নিদর্শনা জগৎময় ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়েছে। সেগুলো দৃষ্টির নাগালের মধ্যেই রয়েছে। আসমান যমীনে মানুষ যে গুলো অহরহ প্রত্যক্ষ করছে। সকাল বিকাল সেগুলো দেখছে! দিনে ও রাতের প্রতিটি মুহূর্তে সে এগুলো উপলব্ধি করছে। এগুলো যেন সবাক ও স্বতস্কুর্তভাবে মানুষকে তাদের পানে ডাকছে। সেগুলো দৃষ্টি ও অনুভূতির সমনে উন্ক্ত ও প্রকাশ্য । হৃদয় মনে সাড়া জাগানোর মতো ক্ষমতার অধিকারী । কিন্তু তারা এগুলো দেখেও যেন দেখে না, এ সবের আহ্বান শুনেও যেন শুনে না এবং এ সবের গভীর আবেদনও উপলব্ধি করতে পারে না। প্রতিদিন সূর্য ওঠছে ও ডুবছে, সকলের অজান্তে ও নীরবে ছায়া দীর্ঘায়িত হচ্ছে আবার কখনো সংকুচিত হচ্ছে। এগুলো লক্ষ্য করার বিষয়, ভেবে দেখার বিষয় । এই যে তরংগবিক্ষুক্ধ সমুদ্র, উচ্ছল ঝর্ণাধারা ও বহমান জলধারা-এ সব কিছুই লক্ষ্য করার বিষয় । এই যে বাড়ন্ত তরুলতা কোমল পুষ্পকলি, ফুটন্ত ফুল এবং শস্য শ্যামল মাঠ- এ সব কিছুই ভেবে দেখার বিষয় । এই যে শূন্যে পাখা বিস্তার করা পাখি, নদী বক্ষে সাতার কাটা মাছ, মাটির ওপর চলমান কীট-পতংগ ও সকল শ্রেণীর জীব জন্তু, এ সব কিছুই লক্ষ্য করা উচিত । এই যে কর্মব্যস্ততায় ভরা সকাল বিকাল এবং নীরবতা ও নিস্তক্ধতায় ঘেরা রাতের বেলা- এসব লক্ষ্য করার বিষয় এবং ভেবে দেখার বিষয় । কারণ, এগুলো এমনই একটি মুহুর্তের জন্ম দেয় যখন মানব হৃদয় এই বিস্ময়কর জগতের নীরব আবেদন উপলব্ধি করতে সক্ষম হয়। এমন একটি মুহুর্ত তখন উপস্থিত হয় যা মনকে নাড়া দিতে যথেষ্ট, যা মনের মাঝে এক বিশ্ময়কর চেতনা ও প্রভাব সৃষ্টি করে, কিন্তু তারা এসব কিছু দেখেও দেখে না। এসব থেকে তারা আদৌ কোনো শিক্ষা গ্রহণ করে না । ফলে তাদের অধিকাংশের ভাগ্যেই ঈমান জুটে না। | ১২ সুক্মা হডসুফ ০১৩৯১) পারা ১৩ মনযিল ৩ www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ১৩৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।