যে জাতি ও জনগোষ্ঠীর মাঝে হযরত মোহাম্মদ (স.) লালিত পালিত হয়েছিলেন এবং নবী হিসাবে প্রেরিত হয়েছিলেন, তাদের সমাজে ইউসুফ (আ.)-এর উক্ত ঘটনার কোনো চর্চা ছিলো না। এর মাঝে কিছু নিগূঢ় রহস্য রয়েছে। সে সম্পর্কে কেবল তারাই জানেন যারা সেগুলো ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের মাঝে প্রত্যক্ষ করেছেন, কিন্তু সে সকল ব্যক্তি এখন আর নেই । অতীতের বিশাল গহ্বরে তারা সবাই তলিয়ে গেছেন। আর এ জন্যেই সূরার গোড়াতেই আল্লাহ তায়ালা তার নবীকে লক্ষ্য করে বলেন, আমি এই কোরআনের মাধ্যমে তোমাকে একটি সুন্দর কাহিনী শোনাতে অর্থাৎ যে ঘটনার অবতারণা এখানে করা হয়েছে সেটা হচ্ছে সম্পূর্ণ অজানা এক ঘটনা । এই ঘটনা তোমারও জানা ছিলো না । ওহীর মাধ্যমেই তোমাকে তা জানানো হয়েছে। এ সব ঘটনা আদো জানা ছিলো না বলেই ওহীর প্রয়োজন হয়। ওহীর মাধ্যমেই ঘটনার সকল বিবরণ তোমার সামনে তুলে ধরা হয়। ইউসুফ (আ.)-এর সংৎভাইয়েরা তার বিরুদ্ধে, তার পিতা মাতার বিরুদ্ধে এবং তার ছোট ভাইয়ের বিরুদ্ধে কি কি ষড়যন্ত্র করেছিলো, কি কি কূট চালের আশ্রয় নিয়েছিলো এ সব সম্পর্কে তুমি কিছুই জানতে না । ঠিক তেমনিভাবে ইউসুফ (আ.)-কে জেলে পাঠিয়ে দিয়ে রমণীরা ও দরবারী লোকেরা তার সাথে কি ষড়যন্ত্রমূলক আচরণ করেছিলো- সেগুলোও তুমি জানতে না । কারণ, তুমি ঘটনাস্থলে উপস্থিত ছিলে না। কাজেই তোমাকে যা কিছু জানানো হচ্ছে তা ওহী ব্যতীত আর কিছুই নয়। আর এই ওহীই হচ্ছে ইসলাম ধর্মের আকীদা বিশ্বাস ও অতীতে সংঘটিত ঘটনাবলী প্রমাণ করার একমাত্র নির্ভরযোগ্য পদ্থা। ওহীর সত্যতা, ঘটনার বিবরণ, এর প্রাসংগিক বিষয়াদি এবং হৃদয় আলোড়িত করার মত এর স্পর্শ ও প্রভাব- এ সব কিছুরই একটিমাত্র দাবী ছিলো, আর তা হচ্ছে, এই পবিত্র কোরআনকে বিশ্বাস করা, রসূলকে বিশ্বাস করা; যে রসূলকে তারা স্বচক্ষে দেখছে, তার সম্পর্কে জানছে এবং তাঁর বক্তব্যও শুনছে। কিন্তু এতোকিছু সত্তেও তারা ঈমান গ্রহণ করছে না এবং বিশ্বাসও স্থাপন করছে না। এদের স্বভাব হচ্ছে এই যে, জগতময় ছড়িয়ে ছিটিয়ে থাকা আল্লাহর অসংখ্য নিদর্শন তারা স্বচক্ষে দেখেও যেন দেখছে না । এর মাধ্যমে প্রকৃত সষ্টার সন্ধানও তারা করছে না। এদের অবস্থা হচ্ছে অন্ধের মতো। এদের ভাগ্যে কঠিন আযাব ছাড়া আর কি আছে? এই আযাবই তাদের অতর্কিত ও আকস্মিকভাবে গ্রাস করে ফেলবে । এ কথাই নিমের আয়াতগুলোতে বলা হয়েছে। (আয়াত ১০৩-১০৭) রসুলুল্লাহ (স.) আন্তরিকভাবেই কামনা করতেন যে, তার জাতি ঈমান গ্রহণ করুক, তিনি যে সত্য ধর্ম প্রচার করছেন তা তারা গ্রহণ করুক এবং বিনিময়ে তারা ইহকাল ও পরকালের কঠিন শাস্তির হাত থেকে রক্ষা পাক । কারণ তিনি ছিলেন তাদের প্রতি অত্যন্ত দয়াশীল । তিনি চাচ্ছিলেন না, তার জাতির ভাগ্যে সেই কঠিন শাস্তি জুটুক যে শাস্তি মোশরেকদের জন্যে অপেক্ষা করছে, কিন্তু আল্লাহ তায়ালা মানুষের অন্তরের খবর রাখেন এবং তাদের স্বভাব চরিত্র ও ধরন ধারণ সম্পর্কেও তিনি ওয়াকিফহাল । ফলে তিনি ভালো করেই জানেন, রসূলের একান্ত ইচ্ছা থাকলেও এ বিরাট সংখ্যক মোশরেক জনগোষ্ঠী ইসলামের ছায়াতলে আশ্রয় নেবে না এবং ঈমানও তাদের ভাগ্যে জুটবে না। কারণ, ওপরে বর্ণিত আয়াতের বক্তব্য অনুসারে তারা আল্লাহর অসংখ্য নিদর্শন চোখে দেখেও তা থেকে কোনো শিক্ষা গ্রহণ করে না; বরং অনেকটা উপেক্ষা করেই চলে । আর
— পৃষ্ঠা ১৩৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।