‘হে আকাশমন্ডলী ও পৃথিবীর সৃষ্টিকর্তা ৷' তোমার কথা দ্বারা সৃষ্টি করেছো তুমি এসব কিছু, আর তোমার কুদরতী হাত দিয়েই তুমি পরিচালনা করে চলেছো এ সব কিছুকে, লারা এসব’ কিছু ওপর এবং আসমান যমীনের অধিবাসীদের ওপর রয়েছে তোমার পরিপূর্ণ ক্ষমতা ‘তুমিই আমার বন্ধু অভিভাবক- দুনিয়ার বুকেও আখেরাতেও ৷' হে আমার মালিক, এসব তো তোমারই নেয়ামত আর এসব কিছুর মূলে কাজ করে যাচ্ছে তোমারই অসীম কুদরত, তোমারই অপার ক্ষমতা । হে আমার রব, আমার মেহেরবান প্রতিপালক, আমি চাই না তোমার কাছে কোনো ক্ষমতা, কোনো স্বাস্থ্য সৌন্দর্য, কোনো ধন দৌলত । এসব কোনো কিছুই আমি চাই না, হে আমার মনিব মালিক পরওয়ারদেগার- আমি চাই তোমার কাছে এসব থেকে আরো দীর্ঘস্থায়ী, আরো টেকসই, আরও মূল্যবান সম্পদ । “মৃত্যু দাও আমাকে মুসলমান (পরিপূর্ণ আত্মসমর্পণকারী) হিসাবে, আর মিলিয়ে দিয়ো আমাকে ভালো লোকদের (নেক বান্দাদের) সাথে । - আর এমনি করেই ঢাকা পড়ে যাচ্ছে তার রাজকীয় পোশাক আশাক, জাকজমক, ক্ষমতা প্রতিপত্তি, ঢাকা পড়ে যাচ্ছে মানুষের সাথে মেলামেশার খুশী, পরিবার পরিজনদের সাথে যিন্দেগী যাপনের শান্তি সুখ, ভাই বেরাদার নিয়ে আমোদ ফুর্তির জীবনও ঢাকা পড়ে যাচ্ছে, আর তীর শেষ যে রূপ চেহারা প্রকাশিত হচ্ছে তা হচ্ছে নিসংগ একাকী এক ব্যক্তি, যে নির্জনে নিথরে তার মালিকের দরবারে কেঁদে কেঁদে আকুতি জানাচ্ছে যেন মৃত্যুদম পর্যন্ত সে ইসলামের ওপর টিকে থাকতে পারে এবং তার দরবারে যারা ভালো লোক হিসাবে হাযির হবে তাদের সাথে যেন সে শামিল হতে পারে। তাহলেই তার পরিপূর্ণ সাফল্য আসবে, তাহলেই সে শেষ পরীক্ষায় কামিয়াব হবে। www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ১৩৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।