‘অবশ্যই আমার রব অতি কৌশলে সম্পাদন করেন সেই সকল কর্মকান্ডকে, যা তিনি করতে চান’ তিনি তার ইচ্ছা অতি সৃক্ষ্মভাবে কৌশলের সাথে বাস্তবায়িত করেন, অতি সংগোপনে খযা বুঝার তিনি ছাড়া অন্যকারও ক্ষমতা নেই), যা মানুষ কখনো অনুভব করতে পারে না, বুঝতে পারে না যার বিন্দু বিসর্গও ৷ ‘নিশ্চয়ই তিনি, তিনিই জাননেওয়ালা, মহাবুদ্ধিমান ৷’ এই স্বপ্নের ব্যাখ্যাদান প্রসংগে ইয়াকুব (আ.) ঠিক সে সময়েই মন্তব্য করেছিলেন যখন ইউসুফ (আ.) প্রথম এই স্বপ্নের কথা তাকে বলেছিলেন, যার বর্ণনা এ সূরার শুরুতে এসে গেছে। ‘অবশ্যই তোমার রব জাননেওয়ালা, হেকমতওয়ালা ৷’ আলোচ্য কাহিনীর সমাপ্তি টানতে গিয়ে এমন ভাষা, এমন বর্ণনাভংগি এবং এমন শব্দাবলী চয়ন করা হয়েছে, এমন বাচনপদ্ধতি ব্যবহার করা হয়েছে, যার ফলে ঘটনার শুরু ও শেষ একই সূত্রে গথিত বলে সুস্পষ্টভাবে বুঝা যায়। কথিত আছে, এই মিলনাসন্ত নাটকের যবনিকাপাত করতে গিয়ে শেষের দিকে প্রভাব বিস্তারকারী যে দৃশ্যাবলী আমরা দেখতে পাচ্ছি, তার মধ্যে আমরা দেখছি ইউসুফ (আ.)-কে সাক্ষাতে সন্মিলনে, সুখের দিনে, খুশী ও জৌলুসে, রাজকীয় জাকজমকে ও বিলাসিতার মধ্যে, প্রাচূর্য ও নিরাপদ অবস্থায় সদা সর্বদা নিজ পাক পরওয়ারদেগারের দিকে ঝুঁকে রয়েছেন । তার প্রশংসায়, তার শোকরগোষযারীতে তার স্মরণে সদা সর্বদা তিনি মশগুল! রাজকীয় চাকচিক্যের মধ্যে থেকেও তিনি মানুষকে আল্লাহর পথে আহ্বানে করার কাজে কোনো সময়ে ভাটা পড়তে | দেন নি এবং দেখা গেছে, তার স্বপ্ন বাস্তবায়নের মহান দিনগুলোতে, তার সুখ সমৃদ্ধি ও খুশীর | সময়েও তিনি সব কিছু শেষে মরে যেতে হবে এই পরম সত্য কথা ভুলে যাননি, ভুলে যাননি সে অন্তিম মুহুর্তের কথা । এ জন্যে তার মুখ দিয়ে উচ্চারত হচ্ছে, তিনি তীর মাবুদের কাছে সদা সর্বদা প্রার্থনা করছেন যেন তার রব তাকে মুসলিম (আত্মসমর্পণকারী) হিসাবে মৃত্যু দান করেন এবং তাকে ভালো লোকদের সাথে মিলিয়ে দেন। ‘হে আমার পরওয়ারদেগার, তুমি অবশ্যই আমাকে এক অতি বিশাল বাদশাহী দিয়েছো এবং শিখিয়েছো আমাকে ঘটনাবলীর সঠিক ব্যাখ্যা । হে আকাশমন্ডলী ও পৃথিবীর সৃষ্টিকর্তা, দুনিয়া আখেরাতে তুমি আমার বন্ধু-অভিভাবক, করো আমাকে মুসলিম (পরিপূর্ণ আত্মসমর্পণকারী) হিসাবে মৃত্যু দান করুন এবং আমাকে ভালো মানুষের সাথে মিলিয়ে দিন। এই যে কথাটা- ‘দিয়েছো আমাকে বিশাল বাদশাহী (একচ্ছত্র আধিপত্য), অর্থাৎ একাধারে তুমি আমাকে শাসন ক্ষমতা, মান মর্যাদা, ধন দৌলত, সম্পদ সম্পত্তি, সুখ সৌন্দর্য সব কিছুই দিয়েছো কোনো কিছুই আমাকে দিতে বাকি রাখনি, কিন্তু হে আমার মালিক, এগুলো তো সবই দুনিয়ার নেয়ামত । ‘আর আমাকে আগত ঘটনাবলীর সঠিক ব্যাখ্যা শিখিয়েছো ।' অর্থাৎ কোন ঘটনার কি পরিণতি সে সম্পর্কে সূক্ষ্ম জ্ঞান ও দূরদর্শিতা এবং স্বপ্নের সঠিক তা'বীর- এগুলো তো তোমারই জ্ঞানগত নেয়ামত ৷ হে আমার পাক পরওয়ারদগার নিশিদিন আমি তোমার এসব নেয়ামতের কথা স্বরণ করে ধন্য হই, বার বার আমি এগুলোকে স্মরণ করি আর কৃতজ্ঞতাভরা মন নিয়ে তোমার দরবারে ঝুঁকে পড়ি । www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ১৩৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।