যিলালিল কুরআন — যিলালিল কুরআন 11
/ ২৭৭
📝 লেখা 📖 পিডিএফ

আহ! কী চমৎকার সেই দৃশ্য যা সামনে আসছে। এতোগুলো বছর ও দিন অতিক্রান্ত হওয়ার পর, হতাশা ও হাল ছেড়ে দেয়ার পর, কঠিন দুঃখ ব্যথা ও সংকট সমস্যার পর, কঠিন পরীক্ষা ও বিপদে পতিত হওয়ার পর, আগ্রহ ও ক্লান্তিকর দুঃখ সহ্য হয়ে যাওয়ার পর, চরম দুশ্চিন্তা ও হতাশাগ্রস্ত হওয়ার পর আসছে আর এক মনোরম দৃশ্য । আহ! কী চমৎকার আনন্দঘন সেই দৃশ্য, যা এগিয়ে এলো বহু দুঃখ কষ্ট, হৃদয়ের চরম হতাশা ও ছটফটানির পর, যখন দুঃখ বেদনা খুশী মিলন ও অশ্রু বিজড়িত স্থৃতি সব এক সাথে মিশে গিয়ে একাকার হয়ে গেলো । কী মধুর, কী চমৎকার সেই মহা মিলনের দৃশ্য, যা সকল বিয়োগব্যথা বিদূরিত করে, সকল পাপ পংকিলতার গ্থানি মুছে দিয়ে সকল অপরাধের অবসান ঘটিয়ে ও চরম ক্ষমা প্রদর্শনের মাধ্যমে ওই কঠিন ও দুঃখজনক অধ্যায়ের ইতি টেনে দিলো। জীবনের নতুন অর্থ এনে দিলো। আকণ্ঠ তাদের পান করালো নবজীবনের সুমধুর সুধা । আর এরই সাথে দেখুন প্রেমের নবী, সুন্দর, সুন্দর সৃষ্টিকর্তার সৌন্দর্যের এক অনুপম ছবি, মহান ব্যক্তিত্ব, বলিষ্ঠ চরিত্রের প্রতিচ্ছবি, প্রিয় ইউসুফ নবী (আ.)-এর সর্বক্ষণ আল্লাহর ধ্যানে মশগুল হয়ে থাকা এবং মুহূর্তের জন্যেও নিজ মালিককে ভুলে না যাওয়ার ওই মোহিনী দৃশ্য । ‘তারপর যখন ওরা প্রবেশ করল ইউসুফের কাছে। তিনি তার পিতা মাতাকে টেনে নিলেন নিজের কাছে এবং ভাইদের লক্ষ্য করে বললেন, তোমরা সবাই নিরাপদে প্রবেশ করো মিসরে এবং আল্লাহর ইচ্ছাতেই পুরোপুরি নিরাপত্তা ও পরম পরিতৃপ্তির সাথে সেখানে অবস্থান করো ।' এ মহামিলনের মুহূর্তে মুগ্ধ নয়নে তিনি বাস্তবে সেই মধুর স্বপ্নের ব্যাখ্যা দেখতে লাগলেন। সে ব্যাখ্যা যখন তারই সামনে বাস্তবায়িত হয়ে গেলো তখন তার ভাইয়েরা শ্রদ্ধাবনতভাবে সেজদায় পড়ে গেলো তার সামনে এবং তাকে প্রাণঢালা ভালোবাসা ও শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে তার সামনে ঝুঁকে পড়লো, নিঃশেষে তাদের অন্তর থেকে হিংসা-বিদ্বেষের সকল গ্নানি মুছে গেলো মুছে গেলো সকল অহংকার দম্ভ ও ঘৃণার শেষ রেশটুকু । আর তিনি তার আব্বা আশ্মাকে তার পাশে তার মহামূল্যবান রাজকীয় সিংহাসনে পরম ভক্তি শ্রদ্ধার সাথে তুলে নিলেন, নিজ চোখে তার শিশু বেলায় দেখা স্বপ্নের বাস্তবায়ন দেখতে পেলেন- সাজদা করছে চাদ-সুরুজ আর এগারটি তিনি তার পিতা মাতাকে তুলে নিলেন সিংহাসনের ওপর । আর তারা সবাই তার সম্মানে শোকরগোযারীতে সাজদাবনত হয়ে গেলো, আর সেই মহা মুহুর্তেই তিনি বলে ওঠলেন! আমার পিতা দেখুন, এই হচ্ছে আমার সেই সুমধুর স্বপ্নের ব্যাখ্যা যা ফেলে আসা অতীত দিনে আমি দেখেছিলাম । অবশ্যই আমার রব আমার সেই স্বপ্ন আজ বাস্তবে পরিণত করেছেন ।' এরপর দেখুন, মহান আল্লাহর শোকরগোযার এ প্রিয় বান্দা কেমনভাবে তীর মালিকের নেয়ামতের কথা স্মরণ করছেন। তার মুখ দিয়ে বেরিয়ে আসছে, ‘অবশ্যই তিনি এহসান করেছেন আমার ওপর তখন, যখন আমাকে তিনি কারাগার থেকে বের করে আনলেন । আর তোমাদের সেই সে সদর বিয়াবান থেকে নিয়ে এলেন শয়তানের সেই কারসাজি বানচাল করে দিয়ে, যা সে রচনা করেছিলো আমার ও আমার ভাইদের মধ্যে বিচ্ছেদ ঘটানোর খৃণ্য উদ্দেশ্যে । আজ এই চরম খুশীর মুহূর্তে বার বার তিনি স্মরণ করছেন আল্লাহ তায়ালার অসীম করুণার কথা৷ তার সূক্ষ্ম তদবীরের কথা । কতো সুকৌশলে তিনি মরদুদ শয়তানের চক্রান্তের জাল ছিন্ন করে তার ইচ্ছা প্রতিষ্ঠিত করলেন- তীর সেই সুমহান মেহেরবানীর কথা আজ তাঁর বার বার মনে পড়ছে । www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ১৩৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।