কিন্তু ইয়াকুব (আ.)-এর আশেপাশে যারা ছিলো তাদের তো আর সেই ক্ষমতা ছিলো না যা ইয়াকুব (আ.)-এর 'রব’-এর আছে, সুতরাং ইয়াকুব (আ.) যেমন তীর ছেলে ইউসুফ (আ.)-এর গন্ধ পাচ্ছিলেন তা ওদের পক্ষে পাওয়া সম্ভব ছিলো না। সে জন্যে তারা বললো, “আল্লাহর কসম, আপনি সেই পুরাতন গোমরাহীর মধ্যে এখনও পড়ে আছেন ।' অর্থাৎ ইউসুফ (আ.)-এর ব্যাপারে আপনার যে ভুল ধারণা যে, সে বেঁচে আছে এবং তার জন্যে এখনো অপেক্ষা করতে থাকা, অথচ সে তো কোথায় চলে গেছে! এতো বছর ধরে যার কোনো ঠিক ঠিকানা নেই- সে নাকি আবার ফিরে আসবে! কিন্তু দেখুন, সেই বিস্ময়কর ঘটনাই সংঘটিত হতে চলেছে, যার পেছনে আর একটি মহা বিশ্বয়ও সংঘটিত হতে চলেছে। ‘যখন সুসংবাদদাতা এসে গেলো, সে তার (ইউসুফের) জামাটি তার মুখের ওপর ছুঁড়ে মারার সাথে সাথে তীর চোখ দু'টি ভালো হয়ে গেলো !' এবার আমাদের সামনে আসছে জামার বিশ্ময় । আসলে এটা ছিলো ইউসুফ (আ.)-এর জীবিত থাকার এক জ্ববলজ্যান্ত দলীল এবং শীঘ্র তার সংগে সাক্ষাত হওয়ার পূর্ব লক্ষণ। আর একটি বিশ্বয় ছিলো, জামাটা চোখের ওপর পড়ার সাথে সাথে ঘোলা হয়ে যাওয়া চোখ দু'টি ভালো হয়ে গেলো । এইভাবে তার চোখ ভালো হয়ে যাওয়ার ব্যাপারটা ছিলো আর এক পরম বিস্ময় সুতরাং এখানে ইয়াকুব (আ.) তার রব থেকে পাওয়া রহস্য অনুসারে যা বলছিলেন তা কিছুতেই ওরা বুঝতে পারছিলো না। তিনি বললেন, ‘আমি তোমাদেরকে কি বলি নাই যে, আমি আল্লাহর পক্ষ থেকে এমন কিছু জানি, যা তোমরা জানো না?’ ‘ওরা বললো, হে আমাদের পিতা, আমাদের গুনাহ খাতার জন্যে আপনি ক্ষমা চেয়ে নিন, অবশ্যই আমরা দোষী ছিলাম ৷” এখানে আমরা দেখতে পাচ্ছি, ইয়াকুব (আ.)-এর অন্তরে তার ছেলেদের ব্যাপারে কষ্ট অবশ্যই থেকে গিয়েছিলো যা তিনি তাদের সামনে প্রকাশ করেননি, যদিও মীমাংসা ও আপস হয়ে যাওয়ার পর তাদের জন্যে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন বলে তিনি ওয়াদা করেছিলেন। তিনি বলেছিলেন, ‘আচ্ছা, তোমাদের জন্যে আমার রবের কাছে শীঘ্রই আমি ক্ষমা প্রার্থনা করবো; নিশ্চয়ই তিনি বড়ই ক্ষমাশীল মেহেরবান ৷’ তার কথার মধ্যে ‘সাওফা’ শব্দটি দ্বারা বুঝা যাচ্ছে যে, তার অন্তরে তেমনি এক ক্ষত রয়ে গিয়েছিলো যা ছিলো যে কোনো মানুষের জন্যে স্বাভাবিক (তিনি নবী থাকা সত্তেও মানুষও তো ছিলেন। কাজেই মানবসুলভ কিছু দুর্বলতা তো সেখানে থাকবেই) । হযরত ইউসুফ (আ.)-এর সাখে পিতামাতার পুনরশ্লিন এরপর প্রসংগক্রমে আরও কিছু বিস্ময়ের বিবরণ আসছে; সময় ও স্থানের এই দীর্ঘ ব্যাপক ব্যবধানে আমরা দেখতে পাচ্ছি আর একটি মর্মস্পর্শী দৃশ্য । ‘অতপর যখন তারা ইউসুফ (আ.)-এর কাছে উপনীত হলেন তিনি তার পিতামাতাকে নিজের একান্ত সান্নিধ্যে টেনে নিলেন ও বললেন (বাকি সবাইকে) তোমরা সবাই পরিপূর্ণ নিরাপত্তার সাথে মিসরে যেখানে ইচ্ছা প্রবেশ করো ।.......... নিশ্চয়ই আমার রব যার জন্য খুশী তার জন্যে সুক্মাতিসুক্ষ্ম বিষয়েল খবর সরবরাহ করেন। তিনিই মহাজ্ঞানী, তিনিই মহাবুদ্ধিমান। (আয়াত ৯৯-১০০) www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ১৩২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।