যিলালিল কুরআন — যিলালিল কুরআন 11
/ ২৭৭
📝 লেখা 📖 পিডিএফ

‘তোমরা নিয়ে যাও আমার এই জামাটা আর রেখে দিও এটাকে আমার পিতার চোখের ওপর, দেখবে তিনি তার হারানো দৃষ্টিশক্তি ফিরে পাবেন, আর তারপর পরিবারের সবাইকে তোমরা (যথাসম্ভব) শীঘ্র আমার কাছে নিয়ে এসো ৷” এখানে প্রশ্ন জাগে, ইউসুফ (আ.) কেমন করে জানলেন যে তার জামার মধ্যে তার শরীরের যে গন্ধ লেগে রয়েছে তার প্রভাবে তার পিতার ঘোলা চোখ ভালো হয়ে যাবে? আসলে এ তো ছিলো আল্লাহ প্রদত্ত এক অকল্পনীয় জ্ঞান। এ ছিলো এক নবীর আল্লাহর কাছ থেকে পাওয়া মহামূল্যবান জ্ঞান, এই জ্ঞানের কারণে মাঝে মাঝে তিনি কিছু বিস্ময়কর কথা বলেন, অনেক সময় যার অলৌকিক ফলও দেখা যায়। তিনিও নবী এবং তার পিতা ইয়াকুব (আ.)-ও নবী । তীদের পক্ষে এ ধরনের অলৌকিক ঘটনা সংঘটিত করার অধিকারী হওয়াটা মোটেই কোনো বিচিত্র ব্যাপার নয়। | ইউসুফ (আ.)-এর কাহিনীর শুরু থেকে নিয়ে আমরা দেখে আসছি এ ধরনের অলৌকিক ঘটনা একের পর এক ঘটে আসছে; পরিশেষে আমরা দেখতে পাই ওই ছোট্ট বালক ইউসুফের দেখা স্বপ্নের পর্যায়ক্রমিক বাস্তবায়ন । ‘এরপর যখন ইউসুফ (আ.)-এর ভাইদের কাফেলা মিসর থেকে রওয়ানা হলো, তৎক্ষণাৎ তার পিতা (মহান নবী ইয়াকুব আ.) বলে ওঠলেন! শুনছো তোমরা শুনতে পাচ্ছো, আমি যে ইউসুফের গন্ধ পাচ্ছি, তোমরা আমাকে পাগল বলো না, সত্য সত্য আমি তার গন্ধ পাচ্ছি ।' ইউসুফের গন্ধ! হা তাই, কিন্তু তা কেমন করে হয়, এটা ছাড়া অন্য সব কিছু হতে পারে। এটা কেউ কি ভাবে ভাবতে পারে? এতো দীর্ঘ দিন পরে এটা কি করে সম্ভব যে, ইউসুফ বেঁচে থাকবে; তার আবার গন্ধ পাবে আজ এই জীর্ণ শীর্ণ বৃদ্ধ! কি আশ্চর্য কথা, এ বৃদ্ধ বলছে কিনা ‘আমি অবশ্যই ইউসুফের গন্ধ পাচ্ছি, তোমরা একথা শুনে হয়তো আমাকে পাগল বলবে- তাই না?' যদি আমাকে পাগল না বলো তাহলে তোমরা আমাকে অবশ্যই সত্যবাদী বলবে, দেখবে এটা ঠিক, আমি বহুদূর থেকে অদেখা এক গন্ধ পাচ্ছি, আর তাইই হচ্ছে ইউসুফের গন্ধ ৷ ঠিক যে সময়ে উটের বহর শহর ছেড়ে রওয়ানা হলো অবিকল সেই সময়েই ইয়াকুব নবী কি করে তার গন্ধ পেলেন? কি করে তিনি বুঝলেন কোন স্থান থেকে এ কাফেলা রওয়ানা হয়েছে? একথার জওয়াব দিতে গিয়ে কোনো কোনো মোফাসসেরে কোরআন বলেছেন, এ শহর ছিলো মিসর শহর এবং ওই বৃদ্ধ ব্যক্তি এতো দূর থেকে ইউসুফের জামার গন্ধ পাচ্ছিলেন, কিন্তু তার একথার সপক্ষে প্রমাণ দেওয়ার মতো তীর কাছে কোনো কিছুই ছিলো না । অবশ্য এ কথার উদ্দেশ্য এও হতে পারে যে, কেনানের কোনো রাস্তার মোড় থেকে অন্যদের থেকে আলাদা হয়ে যাওয়ার সময় হয়তো যখন ওদিকের কাফেলা এদিকে আসতে শুরু করলো, তখন হয়তো ইউসুফের জামার গন্ধ ওই বৃদ্ধ ব্যক্তিটি পেতে শুরু করলেন। অবশ্য, কোনো নবীর পক্ষে এ ধরনের কোনো মোজেযা (অলৌকিক কিছু ক্ষমতা) লাভ করাটা মোটেই কোনো অবোধ্য ঘটনা নয়। নবী ইয়াকুব (আ.)-এর জন্যে ইউসুফের মতো আর একজন নবীর কাছ থেকে কোনো অলৌকিক ঘটনা ঘটে যাওয়া কোনো অসম্ভব ব্যাপার ছিলো না। এ সব ব্যাপারে আমরা যখন আল কোরআন হোক বা সহীহ হাদীসের কোনো রেওয়ায়াত হোক- কিছু জানতে পারি তখন সে বিষয়ে কোনো মাথা না ঘামিয়ে আমরা চুপ থাক টাকেই ভালো মনে করি, বিশেষ করে যখন এর বিরোধী কোনো হাদীস আমরা পাইনি । এ ব্যাপারে কোনো মোফাসসেরের মন্তব্যকেও আমরা কোনো গুরুত্ব দেই না। www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ১৩১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।