অভ্যন্তরে হীনতা ও পরাজয়ের গ্লানি এবং চরম লজ্জানুভূতি দাউ দাউ করে জ্বলে ওঠলো, তারা পরম দয়ালু সেই মহান ব্যক্তিত্ব, যার প্রতি তারা জঘন্যতম ব্যবহার করেছে। কতো ভদ্র, কতো সহনশীল, কতো দয়াবান সে তাদের প্রতি । ভুলে গেছে সে অতীতের সব কথা, তাদের সাথে তার আজ এ কী মধুর এ কি মার্জিত ব্যবহার অথচ তারা তাকে কি চরমভাবে বে-ইযযত করেছে, কি নিষ্ঠুরভাবে তাকে হত্যা করার চেষ্টা করেছে! কতো হৃদয়হীনতার সাথে এক অন্ধ কূপের মধ্যে তাকে ফেলে দিয়েছে । হায়, কি চরম অজ্দ্র আচরণই না তারা করেছে- এসব কথা আজ তাদের হৃদয়ের অভ্যন্তরে উদিত হওয়ায় অনুশোচনার আগুনে তারা মুহুর্মুহু দদ্ধীভূত হতে লাগলো । তাদের ওই সময়কার তীব্র অনুভূতি ও বিস্ময়ের ঘোর কেটে গেলো তারা বলে ওঠলো, আমাদের তুলনায় তোমাকে বহু বহু সম্মানিত স্থান দিয়েছেন এবং অবশ্যই একথা সত্য যে, তখন আমরা ভীষণ অপরাধী ছিলাম ৷ হয়াক্ৰব (আ.)-একর পুনক্বায় দৃষ্টিশক্তি লাভ এ ছিলো তাদের পক্ষ থেকে তাদের অপরাধের অকৃত্রিম স্বীকৃতি এবং অকপট লজ্জানুভূতির খোলাখুলি বহির্রকাশ । আজ তারা নিজেদের চোখে দেখতে পাচ্ছে, আল্লাহ রববুল আলামীন তাকে মর্যাদার কতো উঁচুস্তরে তুলেছেন, দান করেছেন তাকে কত বিপুল পরিমাণে ধন সম্পদ, শক্তি-ক্ষমতা শান-শওকত, আর তার সাথে বানিয়েছেন তাকে কতো সহনশীল, কতো উপকারী অভ্যন্তরে তারা তাদের নিজেদের অবস্থার সাথে তার অবস্থার তুলনা করছে, দেখছে তারা কতো হীন, কতো নীচ, কতো হিংস্ন, কতো অসহিষ্ণু, কতো নিৰ্মম এবং কতো বড় অপরাধী, অপর দিকে ইউসুফ কতো জ্দ্র, কতো মায়াভরা, কতো সৎ গুণাবলীর অধিকারী, কতো সংবেদনশীল, কতো পরোপকারী, কতো মহান, কতো সুন্দর, কতো ক্ষমাশীল, বড়দের প্রতি কতে শ্রদ্ধাশীল! আহ! আজ ইউসুফ সর্বপ্রকার নেয়ামত লাভ করেও কোনো অহংকারী হয়নি, সে নেয়ামতের অধিক্যজনিত সকল কঠিন পরীক্ষায় কী চমৎকারভাবে পাশ করেছে, যেমন করে সে পাশ করেছিলো ভীষণ বিপদের দিনে সবরের সকল কঠিনতম পরীক্ষায় । অবশ্য অবশ্যই সে এহসানকারী ও পৃথিবীর সেরা এহসানকারীদের দলভুক্ত এক মহান মানুষ । তার মুখ দিয়ে বেরুচ্ছে কতে সুন্দর কী মহান কথা! ‘সে বললো, না, না, কোনো দুঃখ নেই, আজ আমার তোমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই ৷’ আজ আমার অন্তর থেকে সকল বিষাদ, সকল দুঃখ গ্লানি ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। নিঃশেষে মুছে গেছে সকল বেদনার শেষ ছাপটুকুও, আর তা কখনও ফিরে মাগফেরাত অপার করুণা দান করুন, পরম করুণাময় তিনি, সকল দয়ালুর বড় দয়ালু তিনি, আসমার প্রেমময় মহান আল্লাহ! এরপর কথার মোড় ফিরে যাচ্ছে অন্য আর একটি অবস্থার দিকে- তার মুহ্যমান ও চরম শোকার্ত পিতার দিকে, যার চোখ দু'টি তার বিরহে অশ্রু ঝরাতে ঝরাতে সাদা হয়ে গিয়েছিলো, এ জন্যে ইউসুফ খুব বেশী ব্যস্ত হয়ে পড়লেন তাকে সুসংবাদ দেয়ার জন্যে, আত্মপ্রকাশের পর তার পিতার অস্তরের এতোকাল যাবত সঞ্চিত দুঃখ-বেদনার অপসারণের জন্যে, পুত্রহারা হওয়ার যে শোক তাকে তিলে তিলে এ যাবত ক্ষয় করে ফেলেছে এবং দূরীভূত করে ফেলেছে তার সমগ্র শক্তিকে, সেই কষ্টকর অধ্যায়ের অবসান ঘটানোর জন্যে, তীর সাক্ষাতের জন্যে অস্থির হয়ে ওঠলেন। তাই তার মুখ দিয়ে বেরিয়ে গেলো, www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ১৩০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।