যিলালিল কুরআন — যিলালিল কুরআন 11
/ ২৭৭
📝 লেখা 📖 পিডিএফ

কাছে এসে গেলো হঠাৎ করে আত্মপ্রকাশ করার মহা নাযুক সেই মুহূর্তটি, যখন ভাইদের দীর্ঘ দিনের হীন মনোভাব দূরীভূত হয়ে যাবে, তাদের অডাব মোচন হবে এবং তারা অনুশোচনার মাধ্যমে উন্নততর মানুষ হওয়ার সুযোগ লাভ করে জীবনকে ধন্য করতে পারবে; সেই মহামূল্যবান মুহূর্তটি এগিয়ে এলো যখন তারা সেই দূর অতীতে ফিরে যাওয়ার সুযোগ পাবে, যার খবর একমাত্র তাদের কাছেই আছে, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে নয়। সেই মহামূল্যবান ক্ষণ যখন এসেই গেলো তখন তার পবিত্র মুখ থেকে বেরিয়ে গেলো, ‘সে বললো, তোমাদের কি মনে পাড়ে, ইউসুফ ও তার ভাইয়ের সাথে তোমরা কি ব্যবহার করেছিলে যখন তোমরা সঠিক জ্ঞান বিবর্জিত ও হঠকারী ছিলে!’ এ বাক্যটি শোনার সাথে সাথে তাদের কানে যেন ধ্বনিত হয়ে গেলো এক অতি পরিচিত মিষ্টি মধুর আওয়ায এবং তাদের চোখের সামনে ভেসে ওঠলো একটি করুণ মুখ৷ আশ্চর্য! সেই মুখচ্ছবি এবং যাকে সামনে দেখছে এই দুই মুখ কি একই ব্যক্তির? মিসরের সর্বোচ্চ পদে আসীন ওই ব্যক্তির পোশাক, জাকজমক ও পদমর্যাদা এবং তাদের এই অসহায় অবস্থার কারণে তারা এই মুখের দিকে কখনো একবারের জন্যেও খেয়াল করে তাকিয়ে দেখার সুযোগ পায়নি । তাই তাদের অন্তর্দৃষ্টি দুতগতিতে চলে গেলো সুদূর অতীতের সেই মযলুম মুখটির দিকে এবং পুনরায় ফিরে এসে নিবদ্ধ হয়ে স্থির রইলো এই সুমহান ব্যক্তিত্ব, অপ্রতিদ্বন্দ্বী ক্ষমতাবান মিসরের এই অধিপতির দিকে, তারা কতোক্ষণ হতবাক হয়ে মুগ্ধ নেত্রে চেয়ে রইলো, তার বর্ণনা পাওয়া না গেলেও একথা [ বুঝতে অসুবিধা হয় না যে, বেশ খানিকক্ষণ তারা নির্বাক হয়ে বিস্ফারিত নেত্রে তাকিয়ে রইলো তার দিকে, তারপর যখন তারা সম্বিত ফিরে পেলো, বিস্ময়ের ঘোর কেটে গেলো, তখন চরম লজ্জিত কণ্ঠে ‘তারা জিজ্ঞেস করলো, তুমিই কি তাহলে, তুমিই ইউসুফ?’ তুমি কি তাহলে, তুমিই কি? এ কথা বলার সাথে সাথে তাদের অন্তর, অংগ প্রত্যংগ, তাদের কানগুলো সব কিছুর মধ্যে সেই ছোট্ট ইউসুফ থেকে নিয়ে আজকের এই পদমর্যাদা, এই মহান ব্যক্তিত্বের অধিকারী মানুষটির ছায়া ঘুরপাক খেয়ে গেলো । ‘তিনি বললেন, হা আমিই ইউসুফ, আর এ হচ্ছে আমার আপন ভাই, অবশ্যই মহান আল্লাহ আমাদের প্রতি বড় এহসান করেছেন। অবশ্যই একথা চিরসত্য, যে তীকে ভয় করে চলে এবং সবর করে (কোনো অবস্থাতেই বিচলিত হয় না), এ ধরনের এহসানকারী ব্যক্তিদের কারো প্রাপ্য তিনি কখনো নষ্ট করেন না ৷’ এ ছিলো এক আকস্মিক ঘটনা । পরম ও চরম আশ্চর্যজনক এবং অনাকাংখিত এক অতি বিরল ঘটনা! তাদের সামনে ইউসুফ নিজেই এ ঘটনা প্রকাশ করছেন এবং তারা ইউসুফ ও তার ভাইয়ের সাথে অজ্ঞানান্ধকারে থাকাকালে যে দুর্ব্যবহার করেছিলো তিনি তার বর্ণনা পেশ করে তাদের অতীত দিনগুলোতে ফিরিয়ে নিয়ে গেলেন; অতীতের অবস্থার বর্ণনা দিতে গিয়ে এর বেশী কিছু তিনি বললেন না যে, এটা তীর ও তার প্রতি আল্লাহর বড় এহসান যে, এ পর্যন্ত তিনি তাদের বাচিয়ে রেখেছেন এবং আজকের এই মহান মর্যাদার আসনে তাকে উন্নীত করেছেন। আল্লাহর এহসান প্রদর্শনের জন্যে তিনি তিনটি কারণ উল্লেখ করলেন, মানুষের পক্ষে তাকওয়া ও সবর এবং এই গুণাবলীর প্রতিদানস্বরূপ দেয় আল্লাহর ‘সুবিচার’ (অর্থাৎ এই গুণাবলীর অধিকারীদের উচিত পুরস্কার দেয়ার তার অমোঘ নিয়ম) । হা, এ সময়ে শরমিন্দা ওই ভাইদের চোখের সামনে এবং তাদের হৃদয়পটে ভেসে ওঠলো -/ ওইসব ঘটনাবলীর ছবি যা তারা বিগত দিনে ইউসুফের সাথে করেছিলো। তাদের হৃদয়ের যিলাল >>তম ১৭ Www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ১২৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।