ফেলে । তারা সেই মহা শান্তিময় অস্তিত্বে নিজেকে বিলীন করে দিয়ে পরম শান্তি লাভ করে। দুঃখে দৈন্যে বিদীৰ্ণ ধ্বংসপ্রায় এ আদম সন্তান, আত্মা যার ছটফট করে ফিরছে সারাক্ষণ, ফিরছে এ দিকে-ওদিকে দিশেহারা হয়ে, হয়রান পেরেশান হয়ে । তাই এরশাদ হচ্ছে, ‘নিশ্চয়ই আল্লাহর চির সজীব ও সঞ্জীবনী সুধা থেকে দূরে সরে গেছে, হতাশ হয়ে গেছে মহান সে রব্বুল আলামীন থেকে, তার ক্ষমতা অস্বীকারকারী সেই সীমালংঘনকারী জাতি ৷' মালিক আল্লাহর সাথে তার হৃদয়ে হৃদয় মিলিয়ে যারা চির সজীব হয়ে যায়, জীবনের কোনো পর্যায়ে, কোনো ক্রমেই তারা নির্জীব হয়ে যায় না । মহান আল্লাহর অস্তিত্বের অনুভূতি রয়েছে তাদের হৃদয় জুড়ে, সর্বান্তকরণে তারা সারা জীবন ধরে আল্লাহর সঞ্জীবনী সুধা অনুভব করে। হয় না তারা হতাশ কভু আল্লাহর রহমত থেকে, যদিও তারা ঘেরাও হয়ে থাকে পাপ পংকিলময় এ পৃথিবীর বুকে; যদিও দুঃখ দৈন্য, সংকট সমস্য ও বিপদ আপদ নিত্য তাদের সংগের সাথী । সর্বাবস্থায় মোমেন দিল ঈমানের ছায়াতলে থেকে নিশ্চিন্ত নির্লিপ্ত থাকে, তার রব-প্রতিপালকের সাথে ভালোবাসার কারণে হৃদয় তাদের জুড়ে থাকে নিরস্তর, তারা তাদের মালিকের ওপর অবিচল আস্থার কারণে নিরুদ্বিগ্নু থাকে সদা সর্বদা এবং দুনিয়ার যতো সংকট সমস্যাই তাদের পেরেশান করুক না কেন, তারা কখনোই সাহসহারা হয়ে যায় না বা ভেংগে পড়ে না। ভাইদের কাছে হইভসুফ (আ.)-এর পরিচয় দান এবার আসছে ওই মিলনাসন্ত নাটকের তৃতীয় ও চূড়ান্ত দৃশ্য । দেখুন, তৃতীয় বারের মতো ইউসুফ (আ.)-এর ভাইয়েরা মিসরে প্রবেশ করছে, বড় দুর্ভিক্ষক্লান্ত তারা, পয়সা কড়ি, পুঁজি পাটা অভাবের তাড়নে সব শেষ হয়ে গেছে। রেশনের বরাদ্দ পাওয়ার জন্যে সামান্য কিছু বিনিময় দ্রব্য নিয়ে এসেছে তারা আজ, যার দ্বারা রেশনের কোনো সামান্য পরিমাণ আশা করা যায় না। দেখুন, কত শ্ৰান্ত ক্লান্ত, দুঃসহ অভাবে কোমর তাদের ভেংগে পড়েছে, গলার আওয়ায ক্ষীণ হয়ে গেছে, এমন বিনয়াবনত জীবনে আর কোনোদিন তাদের হতে হয়নি, আর দুর্ভিক্ষের এই কষ্ট তাদের পেছনের সকল দুষ্কৃতির কথা বার বার স্মরণ করিয়ে দিচ্ছে, আত্মগ্রানিতে তারা আজ বড়ই লজ্জিত, বড়ই কাতর! এরই বাস্তব চিত্র ফুটে ওঠছে নীচের লাইনটিতে, ‘যখন তারা তার কাছে প্রবেশ করলো তখন বললো, আমাদের এবং আমাদের গোটা পরিবারকে আজ গ্রাস করে ফেলেছে সীমাহীন ক্ষুধা ও নানা প্রকার দুঃখ-কষ্ট, আর আমরা অতি সামান্য কিছু বিনিময় সামগ্রী নিয়ে এসেছি, এই সামান্য মূল্য নিয়েই, দয়া করে আমাদের রেশনের বরাদ্দ দিয়ে দিন এবং আমাদের সদকা হিসাবে কিছু খাদ্য দান করুন; অবশ্যই সদকাদানকারীকে আল্লাহ তায়ালা নিজেই পুরস্কার দেবেন’ যখন ঘটনাটা এতোদূরে গড়িয়ে গেলো যে, নিজ ভাইয়েরা তার সামনে কাতর কন্ঠে ফরিয়াদ করছে, কৃপাপ্রার্থী হয়ে হাত বাড়িয়ে দাড়িয়ে আছে, জীর্ণ শীর্ণ দেহে, বিনয়াবনত মাথায় সমবেদনা পাওয়ার আশায় এবং রুদ্ধ কণ্ঠে তারা নিজেদের অভাবের কথা জানাচ্ছে, তখন ইউসুফ (আ.) আর স্থির থাকতে পারলেন না। ক্ষুধাক্লিষ্ট, বিপদগ্রস্ত এবং জীর্ণ শীর্ণ ভাইদের দিকে তাকিয়ে ভালোবাসাপূর্ণ হৃদয় তাঁর বিগলিত হয়ে গেলো । তিনি আর বেশীক্ষণ বাদশাহী বেশভূষার অন্তরালে থেকে স্থির থাকতে পারলেন না, তীর করুণাভরা হৃদয় উদ্বেলিত হয়ে ওঠলো, খান খান হয়ে ভেংগে পড়লো তার শাসকসুলভ গান্তীর্য, খতম হয়ে গেলো ভাইদের তীর শিক্ষা দেয়ার মনোভাব, www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ১২৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।