ফলে শত বিপর্যয়ের মধ্যেও তিনি অবিচল থাকতে পেরেছিলেন এবং শত বিরূপ অবস্থার মধ্যেও তার আশা নষ্ট হয়নি। আল্লাহর অপার অসীম ক্ষমতার দ্বার উন্মোচিত হয়েছিলো তার এ প্রিয় বান্দা-রসূলের সামনে, যার কারণে তাঁর দর্শনের সাথে অন্য কারো কোনো তুলনাই হয়না । দেখুন, এ কথাগুলোর- ‘আমি জানি আল্লাহর পক্ষ থেকে সেসব তথ্য যা তোমরা জানো না’ এ বাক্যটি দ্বারা সেই মহা সত্য প্রকাশ পাচ্ছে যা আমাদের কোনো কথায় প্রকাশ পাওয়া সম্ভব নয়- একথার মধ্যে এমন একটি স্বাদ রয়েছে যা সবাই পায় না, পায় সেই ব্যক্তি যে ইতিপূর্বে অনুরূপ কথার স্বাদ পেয়েছে সুতরাং সেইই বুঝতে পারে একথাগুলো দারা আল্লাহর ওই নেক বান্দা কি বুঝাতে চেয়েছিলেন। আর যে অন্তর এ কথার স্বাদ পেয়েছে সে কোনো কঠিন অবস্থাকেই কঠিন মনে করে না, তা সে অবস্থা যতো কঠিনই হোক না কেন তবে হয়তো, তার অনুভূতিটা গভীর হবে এবং বাহ্যিক দৃষ্টিতে তা অসহনীয় বলে মনে হবে। এর থেকে বেশী মন্তব্য করার মতো ক্ষমতা আমাদের নেই, বরং আমরা এ কথার ওপর আল্লাহর শোকরগোযারী করতে পারি এবং আমাদের ও তার মধ্যে যে বিষয়ে পার্থক্য রয়েছে সে বিষয়টিকে আল্লাহর ওপর সোপর্দ করতে পারি, অর্থাৎ যেখানে আমরা বুঝতে পারব না এবং যে বিষয়টি আমাদের জ্ঞানে ধরবে না, সে বিষয়টা আমরা আল্লাহর হাতে সোপর্দ করবো। কেননা তিনি তো অনন্ত অসীম, তার জ্ঞানও সীমাহীন; সীমাহীন সাগরের বুকে আমি তো একটি বুদ্ুদ মাত্র; সুতরাং সুমহান মহা পবিত্র মাবুদের জ্ঞানের পরিধি করার আশা করি আমি কোন সাহসে, যতোটুকু তিনি আমায় দেখান ততোটুকুই আমি দেখি আর যতোটুকু তিনি আমাকে জানান ততোটুকুই আমি জানতে পারি। তারপর দেখুন, কী অসীম রহস্যের সাগরে আমরা হাবুডুবু খাচ্ছি। আল্লাহর পরম প্রিয় বান্দা ইয়াকুব (আ.) ওদের দৃষ্টি ফেরাচ্ছেন ইউসুফ ও তার ভাইয়ের ছোয়াচ পাওয়ার দিকে। তিনি ' বলছেন, আল্লাহর রহমত থেকে তিনি কিছুতেই এবং কোনো দিনই নিরাশ হননি, তারাও যেন নিরাশ না হয়ে যায়, নিরাশ যেন না হয় তাদের আবার মিলিত হওয়ার ব্যাপারে, কারণে আল্লাহর রহমত ছড়িয়ে রয়েছে বিশ্বব্যাপী এবং তার প্রশস্ততা চিরস্থায়ী রয়েছে সকল বিদঞ্ধ চক্ষুম্মানদের সামনে । এরশাদ হচ্ছে, ‘হে আমার ছেলেরা, যাও, এগিয়ে যাও সামনের পানে, আর একটু খৌজ করে দেখো ইউসুফ ও তার ভাইকে, আল্লাহর মেহেরবানী থেকে নিরাশ হয়ো না, একমাত্র কাফেররাই তো আল্লাহর রহমত পাওয়া থেকে হতাশ হয়ে যায়” সুতরাং হে গন্তব্যস্থানে পৌছে যাওয়ার আকাংখী হৃদয়, হতাশ হয়ো না, হতাশ হয়ো না পরম করুণাময় আল্লাহর সীমাহীন রহমত থেকে!!! ‘হে আমার পুত্ররা, যাও, যাও, একটু খুঁজে দেখো আমার ইউসুফ ও তার ভাইকে ৷’ খুঁজে দেখো ওদের তোমাদের হৃদয় মন দিয়ে, তোমাদের অন্তরের গভীরে একবার তাদের খৌজ করো, খৌজ করো বাহ্যিক চোখ দিয়ে, এ ব্যাপারে খবরদার, খবরদার, অস্থির তয়ো না, বিচলিত হয়ো না এক মুহুর্তের জন্যেও, হতাশ হয়ো না আল্লাহ থেকে, তার সুমহান প্রশস্তুতা থেকে, তীর অপার করুণারাশি থেকে । আর, হে প্রিয় পাঠক, একবার ভেবে দেখুন এই 'রওহ্’ শব্দটির দিকে, শব্দটি তিনটি অক্ষরে গড়া অতি ক্ষুদ্র হলেও এর মধ্যে রয়েছে এক সাগর ব্যাপকতা, আল্লাহর সজীবতা, আল্লাহর প্রাণময়তা ৷ আল্লাহর চিরশাস্ত ও শান্তিময় করুণা যাদের মধ্যে প্রবেশ করে তাদের কাছে সব কিছু বিলীন হয়ে যায়। তারা নিজেদের অস্তিত্ব হারিয়ে www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ১২৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।