‘আর দুঃখের চাপে তার চোখ দু'টি সাদা হয়ে গেলো, যখন তিনি দুঃখকে চরমভাবে দমন করছিলেন’ তার ছেলেদের মনে ইউসুফের প্রতি বিদ্বেষ এত চরমে পৌছে গিয়েছিলো যে, তাদের অন্তরে ইউসুফ (আ.)-এর জন্যে কোনো প্রকার দয়ামায়ার (॥শমাত্র ছিলো না; বরং ইউসুফের জন্যে দিবারাত্রি তাঁর ক্রন্দন তাদের হৃদয়ে কাটার মতো বিধছিলো। এইভাবে দিনের পর দিন, মাসের পর মাস এবং বছরের পর বছর ধরে তিনি যে তার শোকের আগুন দমন করে যাচ্ছিলেন, এটা তাদের কাছে মোটেই গোপন ছিলো না, এর কোনো মূল্যও তাদের কাছে ছিলো না; আর তিনি যে এখনও আশায় বুক বেঁধেছিলেন তারও কোনো কারণ তারা খুঁজে পাচ্ছিল না, বরং তারা তাঁর অস্তর থেকে আশার শেষ রশ্মিটুকুও মুছে ফেলতে চাচ্ছিলো। ‘ওরা বললো, আল্লাহর কসম, আপনি যেভাবে সর্বক্ষণ ইউসুফকে স্মরণ করতে থাকেন, এতে হয়তো আপনি ভীষণ অসুস্থ হয়ে পড়বেন, অথবা আপনি মৃত্যুমুখে পতিত হবেন ৷' একথাটা তারা রাগের সাথে বলতো অথবা তাদের কাছে তার এ শোক করাটা ছিলো বড়ই অপ্রিয়, এ জন্যে মেকী দরদ দেখিয়ে তারা বলতো, আল্লাহর কসম, আপনি সদা সর্বদা ইউসুফকে কেন স্মরণ করেন, এতে আসলে আপনার ক্ষতি ছাড়া তো আর কোনো লাভ হবে না; বরং এতে আপনার মারাত্মক ব্যাধি বা মৃত্যু হতে পারে। আপনি নিরর্থক এই দুঃখ করছেন। ইউসুফ তো শেষ হয়ে গেছে, সে তো আর কখনো ফিরে আসবে না! এর জওয়াবে ওই মহান ব্যক্তি বলতেন, তিনি তার ব্যাপারটা আল্লাহর ওপর ছেড়ে দিয়েছেন, এ বিষয়ে তিনি কারো সাথে তক বিতর্ক করতে চান না বা সৃষ্টি জগতের কারো কাছে তিনি নালিশও করতে চান না । তিনি তার সম্পর্ক আল্লাহর সাথে জুড়ে রেখেছেন, অন্য কারো সাথে নয় এবং তিনি জানেন এমন কিছু সত্য যা তারা জানে না। এরশাদ হচ্ছে, ‘সে বললো, অবশ্যই আমি আমার শোক ও দুঃখের কথা আল্লাহর কাছে পেশ করে রেখেছি এবং জানি আমি তাই যা তোমরা জানো না ৷’ অর্থাৎ এই কথাগুলোর মধ্যে প্রকাশ পাচ্ছে আল্লাহ রব্বুল আলামীনের সাথে তার সম্পর্কের ঘনিষ্ঠতার কথা, একইভাবে প্রকাশ পাচ্ছে আল্লাহর সর্বব্যাপী মর্যাদার ও তার সীমাহীন মেহেরবানীর কথা । বাহ্যিক অবস্থাদৃষ্টে ইউসুফ (আ.)-এর ব্যাপারে হতাশ হওয়াটাই স্বাভাবিক ছিলো। কারণ এতো দীর্ঘ সময় ধরে তার কোনো হদিস না পাওয়াতে বাপের কাছে তার ফিরে আসা তো দূরের কথা, তার বেঁচে থাকার কোনো আশা করাই সম্ভব ছিলো না; কাজেই ইয়াকুব (আ.)-এর ওই ছেলেরা, তার সারা জীবন ধরে আফসোস করা ও ইউসুফ (আ.)-এর পুনরায় ফিরে আসার আশায় এখনো বুক বেধে থাকায় যে প্রতিক্রিয়া ব্যক্ত করছিলো তা খুবই স্বাভাবিক । এতদসত্তেও পিতা ইয়াকুব (আ.)-এর অন্তরে কোনো ভাবাস্তর ছিলো না, ছিলো না কোনো হতাশা । বিচ্ছেদ বেদনা তাকে ক্লান্ত করলেও এখনো তিনি আশান্বিত যে, সে ফিরে আসবে । এই নেক বান্দা তার রবের ওপর এক মুহূর্তও আস্থা হারাননি ৷ যেহেতু তিনি তার রব সম্পর্কে সেই খবর রাখেন যা আর কেউ রাখে না। সেই সুপ্ত জ্ঞান পর্দার আড়ালে থেকে তাকে সেই সত্য দৃশ্যটি দেখাচ্ছিলো যা অন্য কারো পক্ষে দেখা সম্ভব ছিলো না। অবিচল এই আস্থা- এটাই হচ্ছে পরিপক্্ ঈমানের নগদ মূল্য, আর আল্লাহর অস্তিত্ব সম্পর্কে এই জ্ঞানই তাকে এগিয়ে নিয়ে যায় আরও গভীর রহস্য সাগরের দিকে । তিনি আল্লাহর ক্ষমতা, শক্তি, সৌন্দর্য ও মেহেরবানী যেন নিজ চোখে দেখছিলেন, যার www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ১২৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।