যিলালিল কুরআন — যিলালিল কুরআন 11
/ ২৭৭
📝 লেখা 📖 পিডিএফ

‘সে বললো, তোমরা যা বলছো- সব বাজে কথা; বরং আসল কথা হচ্ছে, তোমাদের কোনো অন্যায় কাজ করার জন্যে তোমাদের তোমাদের কুপ্রবৃত্তি প্ররোচিত করেছে; সুতরাং আমি উত্তমভাবে সবর করছি, হয়তো আল্লাহ তায়ালা ওদের সবাইকে আমার কাছে ফিরিয়ে আনবেন। নিশ্চয়ই তিনিই মহাজ্ঞানী, বুদ্ধিমান ৷’ ‘বরং তোমাদের কুপ্রবৃত্তি কোনো অন্যায় কাজকে তোমাদের জন্যে সহজ করে দিয়েছে; সুতরাং সবর করলাম আমি উত্তমভাবে’ এই কথাটাই ইউসুফ (আঃ)-এর অবর্তমানে বরাবর তীর সাথী হয়ে ছিলো; কিন্তু এবারে কথাটাকে তিনি পুনরায় ব্যক্ত করে তার অন্তরের গভীরে লালিত সেই আশাকে আবারও ছেলেদের সামনে প্রকাশ করে বললেন যে, এই ঘটনার মধ্য দিয়ে হয়ত আল্লাহ তায়ালা ইউসুফও তার ভাইকে ফিরিয়ে দেবেন এবং ফিরিয়ে শেষোক্ত সেই ভাইটিকেও যে আর ফিরে আসবে না বলে প্রতিজ্ঞা করেছিলো। .... ‘অবশ্যই তিনি জাননেওয়ালা, তিনিই মহাবুদ্ধিমান’ যিনি (প্রকৃতপক্ষে) জানেন তার অবস্থা বরং জানেন সেই মূল অবস্থাও যা এইসব ঘটনা এবং এ সব পরীক্ষার পেছনে নিহিত রয়েছে, আর তিনিই সব কিছুকে তার উপযুক্ত সময়ে সংঘটিত করবেন। যখন তিনি তার প্রজ্ঞা দ্বারা পর্যায়ক্রমে কার্যকারণ ঘটাবেন এবং প্রত্যেকটি বিষয় যথোপযুক্তন্সাবে তার পরিণতিতে পৌছে দেবেন। এই বৃদ্ধ ব্যক্তির কাছে এ আলোর ছটাটা কোথেকে এল? হা, এটাই হচ্ছে আল্লাহ তায়ালার ওপর তাওয়াক্কুল ও তার কাছে গভীর আশার ফল, এটাই হচ্ছে তার সাথে মযবুত সম্পর্কের পরিণতি এটাই হচ্ছে আল্লাহ্‌ তায়ালার অস্তিত্ব ও তার রহমতের সঠিক চেতনার অবদান, এই চেতনাই বিরাজ করে আল্লাহর পছন্দনীয় সেই বন্ধুর অস্তরে যে তার কাছে নিজেকে পুরোপুরি সঁপে দিয়েছে, ফলে হাত দ্বারা যা স্পর্শ করা যায় এবং চোখ দিয়ে যা দেখা যায় তার থেকেও বেশী সত্য এবং তার থেকেও বেশী গভীর তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে তার কাছে আল্লাহ তায়ালার কথা । এরশাদ হচ্ছে, ‘আর সে (ওদের থেকে) মুখ ফিরিয়ে নিলো এবং কাতর কণ্ঠে বলে উঠলো, হায়! হায়! হায় আফসোস আমার ইউসুফের জন্যে! এইভাবে আর্তনাদ করতে করতে এবং দুঃখের চোটে কাদতে কাদতে তীর চোখ দু'টি সাদা হয়ে গেলো ৷” এস হচ্ছে পুত্রহারা ও মানসিক দিক দিয়ে চরমভাবে বিপর্যস্ত এক পিতার হৃদয়ফাটা বিলাপের করুণ চিত্র । তিনি অনুভব করছেন তার দুঃখের সাখী আর কেউ নেই, তার বিপদে তিনিই একা, তার অন্তরে যে ঝড় বয়ে যাচ্ছে, যে দুঃসহ দুঃখ জ্বালা তার হৃদয়কে নিম্পেষিত করছে, আশে পাশে এমন কেউ নেই যে তার ব্যথায় ব্যথিত হতে পারে, অথবা তাকে সান্তনা দিতে পারে। সবার থেকে আলাদা হয়ে নিজের অন্তরের বেদনা নিয়ে তিনি তিলে তিলে ক্ষয় হয়ে যাচ্ছেন, তার প্রিয় সন্তান ইউসুফের জন্যে তিনি বিলাপ করছেন, এক মুহূর্তও যাকে তিনি ভুলতে পারেন না, সেই পরম প্রিয় পুত্রের জন্যে, বছরের পর বছর গড়িয়ে গেলেও তার এ ব্যথা কিছুমাত্র কম হয়নি; আর তারই ছোট ভাইটির ওপর সম্প্রতি আসা মসিবত পেছনের দুঃখ বেদনাকে আরও তাজা করে দিলো, তখন তার এই নতুন ব্যথা তার এ পর্যন্তকার সবরকে টলমলায়মান করে দিলো, আর তার মুখ দিয়ে বেরিয়ে গেল! হায় আফসোস, হায় আমার ইউসুফ! অনেক সময় এমন হয়, মানুষ দুঃখ হজম করে যায় এবং আরও বেশী দমন করতে চায় । তখন তার শিরা-উপশিরার ওপর এমন কঠিন চাপ পড়ে যা সহ্য করতে না পেরে তার কোনো অংগহানি হয়ে যায়। তাই হলো ইয়াকুব (আঃ)-এর ওপর ৷ তার শিরা উপশিরাগুলো আত্মসংযমের কঠোর সাধনা সহ্য করতে না পেরে জওয়াব দিয়ে দিলো, যার ফলে দুঃখ বেদনায় তীর চোখ দু'টি সাদা হয়ে গেলো ৷ কালামে পাকে কথাটা এইভাবে বলা হচ্ছে, www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ১২৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।