যিলালিল কুরআন — যিলালিল কুরআন 11
/ ২৭৭
📝 লেখা 📖 পিডিএফ

সকল বিষয় সম্পর্কে বিস্তারিত কোনো বিবরণ এখানে দেয়া হয়নি; শুধু যে কথার ওপর তারা বৈঠক শেষ করলো সেটাই জানানো হয়েছে, ‘তার [ইউসুফ (আ.)] থেকে যখন তারা হতাশ হয়ে গেলো, তখন গোপন এক বৈঠকে পরামর্শের জন্যে তারা মিলিত হলো জিজ্ঞাসা করুন ওই এলাকার লোকদের যেখানে আমরা ছিলাম এবং জিজ্ঞেস করুন ওই কাফেলার লোকদের যাদের সাথে একত্রিত হয়ে আমরা এসেছি, (বিশ্বাস করুন) আমরা সত্যবাদী । (আয়াত ৮০-৮২) ওদের বড় ভাই ওদের পাকাপোক্ত ও কঠিন ওয়াদার কথা বার বার স্মরণ করাচ্ছিলো। এমনকি ইউসুফ (আ.)-এর ব্যাপারে অতীতে তারা যে ওয়াদা করেছিলো সে কথাও স্মরণ করাচ্ছিলো এবং তাদের একথা বুঝাচ্ছিলো যে, পেছনের ওয়াদা ভংগ এবং এ ওয়াদা ভংগ একই প্রকারের অপরাধ । অবশেষে তার শেষ সিদ্ধান্ত সে জানিয়ে দিলো যে, সে কিছুতেই বাড়ী যাবে না এবং পিতা তাকে ডেকে না পাঠানো পর্যন্ত সে মিসরেই থেকে যাবে, অথবা আল্লাহর তরফ থেকে যদি কোনো ফয়সালা আসে তাই সে মেনে নেবে। অবশ্য একথায় তারা একমত হলো যে, তারা বাপের কাছে ফিরে গিয়ে সব ঘটনা বিস্তারিতভাবে বাপকে জানাবে এবং পরিষ্কারভাবে বলবে যে, তার ছেলে চুরি করেছে বলে তাকে ধরে রাখা হয়েছে, তারা যা দেখেছে তাইই বলছে, কোনো বানাওটি কথা তারা বলছে না। সে নির্দোষ কি না বা এই বাহ্যিক ঘটনার অন্তরালে অন্য কিছু গোপন ব্যাপার আছে কি না তা তারা জানে না। গায়েবী কোনো কিছুর ব্যাপারে কোনো কথা বলা তাদের সাধ্যের বাইরে এবং এটাও সত্য কথা যে, যা ঘটেছে তা তারা কল্পনাও করতে পারেনি । এমনি করে গায়েবের কোনো জ্ঞান না থাকায় গায়েবী শক্তির ইংগিতে যা ঘটে সে বিষয়ে তাদের কিছু করার নেই । তারা পরামর্শ করলো, যদি এতেও বাপ বিশ্বাস না করেন তো তাকে সলতে হবে, যেখানে তারা ছিলো সেখানে গিয়ে জিজ্ঞেস করুন আমরা মিথ্যা বলছি না সত্য বলছি। আর একথা তো আমাদের জানা আছে যে, তারা মিসরের রাজধানী কায়রোতেই ছিলো । এখানে কারইয়াহ্‌' শব্দটি ব্যবহৃত হয়েছে, যার অর্থ হচ্ছে মহানগরী । তারা ঠিক করল, যদি বাপ একথাও না মানেন তখন তাকে বলতে হবে যে কাফেলার সাথে তারা সফরে ছিলো তাদের জিজ্ঞেস করুন । আমরা তো আর একা সফর করিনি । মিসর অভিমুখী কাফেলায় কেনান থেকে অজস্র লোক রেশন আনার জন্যে মিসরে যাতায়াত করছিলো। তাদের জিজ্ঞেস করলেও আমাদের কথার সত্যতা সম্পর্কে আপনি জানতে পারবেন । এই সব শলা পরামর্শের পর তাদের বৈঠক সমাপ্ত হলো এবং তারা বাপের কাছে ফিরে গেলো । আল্লাহ্‌ ভায়াব্লার ওপর হযরত হয়াক্ুব্ব (আ.)-এর অবিচন্স আস্থা পথিমধ্যে কি ঘটল সেসব বিষয়ের কোনো বিবরণ না দিয়ে আল কোরআন সরাসরি আমাদের নিয়ে যাচ্ছে সেই দৃশ্যের দিকে, যেখানে দেখা যাচ্ছে ইউসুফ (আঃ)-এর ভাইয়েরা অপরাধী মন ঘটনার কথা, যা মিসরে ঘটে গেলো। কিন্তু অপরদিকে আমরা দেখতে পাচ্ছি, ছোট কিন্তু দ্রুতগতিতে ঘটে যাওয়া কিছু দুঃখভরা ও কঠিন বেদনাদায়ক প্রতিক্রিয়া; কিন্তু আশ্চর্যের বিষয় আমরা এও দেখতে পাচ্ছি, এ সব দুঃখভরা কথার সাথে জড়িয়ে আছে আল্লাহর ওপর এক কঠিন বিশ্বাস এবং এক মযবুত আশা যে, হয়তো আল্লাহ তার উভয় সন্তানকে ফিরিয়ে আনবেন; অথবা তিনটি ছেলেকেই ফিরিয়ে দেবেন, যাদের মধ্যে এ বড় ছেলেটিও থাকবে যে বদ্ধপরিকর ছিলো যে, সে মিসরেই থেকে যাবে অথবা আল্লাহর তরফ থেকে তার সম্পর্কে কোনো ফায়সালা এসে যাবে। এরশাদ হচ্ছে, www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ১২৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।