যিলালিল কুরআন — যিলালিল কুরআন 11
/ ২৭৭
📝 লেখা 📖 পিডিএফ

তিনি একথা বললেন না, একজন চোরকে মুক্তি দিয়ে অন্য কাউকে বন্দী করা থেকে রক্ষা পাওয়ার জন্যে আমি আল্লাহর কাছে সাহায্য চাই । কারণ তিনি তো জানতেনই যে, তার ভাই চোর নয়। তিনি এমন জটিল মিসরীয় আরবী ভাষায় কথা বললেন, যে কথার মধ্যে এক জটিল মারপ্যাচ ছিলো যা ওরা ধরতে পারলো না । (১) বললো, দেখ, ‘আল্লাহর পানাহ, যার কাছে আমরা মাল পেয়েছি তাকে ছাড়া অন্য কাউকে আমরা গ্রেফতার করতে পারি ন!’- এটাই ছিলো বাস্তব সত্য কথা, যা দ্বারা কোনো শব্দের হেরফের না করে দোষারোপটি কার্যকর করা হলো এবং তাদের প্রস্তাব গ্রহণ করতে অস্বীকার করা হলো। বলা হলো, ‘তা করলে অবশ্যই আমরা যালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাব৷’ এর অর্থ দাড়ায়, ‘অবশ্যই আমরা যালেম হতে চাই না৷’ প্রসংগে এটাই ছিলো চূড়ান্ত ও শেষ কথা এবং ওরাও জেনে নিয়েছিলো যে, একথার পর আর যত কথাই বলা হোক না কেন তাতে আর কোনো ফায়দা হবে না । তখন বাপের সামনে ফিরে গিয়ে এই কঠিন অবস্থার কি ব্যাখ্যা দেবে তা চিন্তা করতে করতে তারা ফিরে গেলো। এরপর যখন তারা পুরোপুরি হতাশ হয়ে ফিরে যেতে উদ্যত হলো তখন এক জায়গায় গিয়ে তারা পরামর্শ করতে বসলো, ওদের মধ্যে সবার বড় ভাই বললো, তোমরা কি জানো না যে, তোমাদের পিতা তোমাদের কাছ থেকে আল্লাহর নামে শপথ হে আমাদের রব, তুমি আমাকে দিয়েছো রাষ্ট্র ক্ষমতা এবং আমাকে শিখিয়েছো বিভিন্ন ঘটনার সঠিক ব্যাখ্যা, হে আকাশমন্ডলী ও পৃথিবীর সৃষ্টিকর্তা, দুনিয়া ও আখেরাতে তুমি আমার বন্ধু অভিভাবক । মুসলিম (পরিপূর্ণ আত্মসমর্পণকারী) হিসাবে আমাকে মৃত্যু দান করো এবং আমাকে নেক লোকদের সাথে মিলিয়ে দাও ৷’ (১) মূলত ইউসুফ (আ.)-এর মাতৃভাষা ছিলো হিক্র, কিনু মিসরীয় ভাঘা আরবীডে তিনি যথেষ্ট সেখানে দীর্ঘ বহু বছর থাকার কারণে পান্ডিত্য অন্তন করেছিলেন। এ জন্যে তিনি এমন এক জটিল আরবী বাকা ব্যবহার করলেন, যার '। সুক্ষ্ম ও অন্তর্নিহিত অর্থ ওরা বুঝতে পারলো না। এ সময় হয় তিনি কঠিন আরবীতে বলায় ওদেরকে সহজ করে বুঝিয়ে দেয়া হচ্ছিলো, অথবা কেউ ওদেরকে হুবছু তর্জমা করে শোনাচ্ছিলো। www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ১১৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।