যিলালিল কুরআন — যিলালিল কুরআন 11
/ ২৭৭
📝 লেখা 📖 পিডিএফ

দায়িত্বমুক্ত হতে চায়, আর এইভাবেই ইউসুফ ও তার ভাইয়ের প্রতি তাদের পুরাতন আক্রোশ ঘৃণা প্রকাশিত হয়ে পড়ছে। প্রকৃতপক্ষে এইভাবে তারা (বুঝে সুঝে) ইউসুফ ও তার ভাইকে বদনাম করার চেষ্টা করেছিলো। তাদের এ জঘন্য মনোভাব ইউসুফ (আ.) যথাযথভাবে বুঝেছিলেন, তাই তিনি কষ্ট পেলেন, কিন্তু তাদের এ দোষারোপ তিনি মনের মধ্যে লুকিয়ে রাখলেন এবং তাদের সামনে তা ঘুণাক্ষরেও প্রকাশ করলেন না । ইউসুফ (আ.) ভাইদের এই ঘৃণ্য মনোভাব ও আচরণ দেখে স্তম্ভিত হয়ে গেলেন, কিন্তু তবুও তিনি তার এই বুঝ মনের মধ্যে লুকিয়ে রাখলেন, এর কোনো প্রভাবও বাইরে প্রকাশ হতে দিলেন না, আর তিনি তো তার ও তার ভাইয়ের নির্দোষ হওয়া সম্পর্কে অবগত ছিলেনই; যার জন্যে তিনি শুধু এতোটুকু বললেন, ‘না, তোমরা কোনো ভালো মানুষ নও ৷’ অর্থাৎ, এই দোষারোপ করার কারণে তোমরা নিজেদের নীচ হৃদয় ও হীন চেহারাটা আল্লাহর সামনে ফুটিয়ে তুললে । আসলে এটাই ছিলো তাদের আসল অবস্থা, এটা কোনো ভিত্তিহীন দোষারোপ ছিলো না। ‘আর তোমরা যা কিছু আরোপ করছো, সে বিষয়ে আল্লাহ তায়ালাই ভালো জানেন ৷’ তিনি জানেন, ওই কথার সঠিক তাৎপর্য যা তোমরা বলছো। এ কথা বলে আসলে ইউসুফ (আ.) কথাটাকে এখানেই থামিয়ে দিতে চেয়েছিলেন, জেনে বুঝে যে মিথ্যা কথা অবলীলাক্রমে ওরা বলে চলেছিলো, তিনি চাইলেন তা থেমে যাক এবং সেই অপ্রিয় কথাটা আর বেশী অগ্রসর না হোক, যেহেতু মূল বিষয়ের সাথে ওই কথার কোনোই সম্পর্ক নেই । এ সময় ওরা ফিরে গেলো সেই প্রতিশ্রুতির দিকে যা তারা তাদের ছোট ভাই বিন ইয়ামীনকে কেনান থেকে নিয়ে আসার সময় তাদের বাপের কাছে দিয়ে এসেছিলো। সে প্রতিশ্রুতি ছিলো, ‘কোনো প্রকার প্রাকৃতিক দুর্যোগ বা অকল্পনীয় কোনো বিপর্ময় না ঘটলে অবশ্যই তাকে তোমরা আমার কাছে ফিরিয়ে আনবে । এ কারণে ছোট ভাইয়ের প্রতি তারা ইউসুফ (আ)-এর দয়া সহানুভূতি এই কথা বলে আকর্ষণ করার চেষ্টা করছিলো যে,তাদের ছোট ভাইটাকে যদি একেবারেই ছাড়া সন্তভব না হয় তাহলে তার বদলে তাদের মধ্যে অন্য যে কোনো একজনকে গ্রেফতার করা হোক, যেহেতু তাদের বৃদ্ধ বাপের এ হচ্ছে শেষ সম্ভান ৷ এ প্রস্তাব দিয়ে ও তার দয়ার উদ্নেক করার আশায় তারা তার গুণাবলী ও তীর ভালো মানুষ হওয়ার কথা সাড়ম্বরে তুলে ধরলো এবং তাঁর কিছু প্রশংসাও করলো যাতে তীর মন নরম হয় এবং তিনি ওদের প্রস্তাবে রাযি হয়ে যান। ওরা বললো, ‘হে শক্তিমান শাসনকর্তা বাদশাহ, ওর বাপ একজন অত্যন্ত বৃদ্ধ মানুষ, ওর যায়গায় আমাদের কাউকে পাকড়াও করুন, অবশ্যই আপনাকে বড় ভালো মানুষ, বড় এহসানকারী, বড় সুন্দর মানুষ হিসাবে দেখতে পাচ্ছি ।' কিন্তু ইউসুফ (আ.) তাদের কিছু বিশেষ বিষয়ের শিক্ষা দিতে চাচ্ছিলেন। তিনি তাদের এগিয়ে নিয়ে যেতে চাচ্ছিলেন এমন কিছু বিশ্বয়কর বিষয়ের দিকে যা আগে থেকেই তাদের জন্যে, তার পিতা এবং অন্য সবার জন্যে তিনি ঠিক করে রেখে দিয়েছিলেন, যাতে করে সেসব ঘটনা অগণিত মানুষের অন্তরে গভীরভাবে রেখাপাত করে। তাই এরশাদ হচ্ছে, ‘আল্লাহর পানাহ, কিছুতেই আমরা সেই ব্যক্তি ছাড়া অন্য কাউকে গ্রেফতার করতে পারিনা যাকে আমরা মালসহ হাতেনাতে ধরে ফেলেছি । তা যদি করি তাহলে আমরা অবশ্যই যালেমদের অন্তৰ্ভুক্ত হয়ে যাবো ৷’

— পৃষ্ঠা ১১৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।