যিলালিল কুরআন — যিলালিল কুরআন 11
/ ২৭৭
📝 লেখা 📖 পিডিএফ

করবে না, যেহেতু আল্তাহ-রসূলকে তারা যথাযথভাবে বা আদৌ মানে না । আমরা তাদের ওযর অজুহাতগুলো শুনবো এবং চেষ্টা করবো যেন আমরা তাদের আল্লাহর কথা শোনাতে গিয়ে তাদের সামনে পরম দয়ালু রূপে প্রতিভাত হতে পারি এবং আল্লাহ তায়ালা তার দ্বীনকে যে অর্থে পেশ করতে চেয়েছেন সেভাবেই তাদের সামনে তুলে ধরতে পারি। ...... আমাদের জন্যে সর্বোত্তম পন্থা এটাই যে, আমরা তাদের সামনে আমাদের কথা, কাজ ও ব্যবহারের মাধ্যমে দ্বীনের সঠিক অর্থ তাৎপর্য তুলে ধরি, এর ফলে আশা করা যায় অনেকে এ মহান দ্বীন গ্রহণ করবে । তবুও এ দাওয়াত তারাই পরিত্যাগ করবে যারা এ দুনিয়াটা নিয়েই ব্যস্ত এবং আখেরাতের যিন্দেগীর যারা কোনো তোয়াক্কা করেনা । আমাদের নিজেদের জন্যে এবং সাধারণ জনগণের জন্যেও উপরোক্ত পন্থা অরলম্বনই শ্রেয় । toned এ পন্থা আমাদের জন্যে এ কারণে ভালো যে, এ পন্থায় কাজ করলে যারা এ দ্বীন সম্পর্কে সঠিক জ্ঞান রাখে না তারা আমাদের ওপর রাগ করতে পারবে না এবং আমাদের ক্ষূমার যোগ্য মনে করবে, যেহেতু তারা প্রকৃতপক্ষে সত্যকে না জানার কারণেই যা করার করছে ........ পন্থা অন্যদের জন্যে ভালো এ জন্যে যে, আমাদের এ ব্যবহারে তারা সত্যকে জানার সুযোগ পাবে। তাদের এখনকার অবস্থা হচ্ছে, তারা শাসকদের তৈরী জীবন ব্যবস্থার ওপরে আছে, তার রচিত নিয়ম কানুন ও তার নগদ ফল দেখতে পাচ্ছে। আল্লাহর সন্মোহনী দ্বীনের সন্ধান তারা পায়নি, তারা কার্যকারিতাও তারা দেখেনি । আমাদের জীবন ও কার্যকলাপের মাধ্যমে যদি তারা আল্লাহর দ্বীনকে প্রত্যক্ষ করার সুযোগ পায়, তাহলে অবশ্যই তাদের হৃদয় বিগলিত হবে এবং তারা জাহেলী ব্যবস্থা ত্যাগ করে আল্লাহর দ্বীনকে আলিংগন করার জন্যে এগিয়ে আসবে । এগিয়ে ব্যবস্থা সাগ্রহে গ্রহণ করার জন্যে । - এই পদ্থাতেই রসূলরা কাজ করেছেন, তাদের প্রতি বর্ষিত হোক আল্লাহর অপার করুণা ও শান্তি । আজকে যারা ইসলামী পতাকা নিয়ে এগিয়ে চলেছে, সেসব দাঈ ইল্লাহকে, সকল যুগে ও সকল দেশে এই একই পথ অবলম্বন করতে হবে। ক্লৌশল্লে ছোট ভাইকে রান্খতে পিয়ে বিত্রতক্কর অবস্থা দ্বীনী দাওয়াতের সংক্ষিপ্ত এ পর্যালোচনার পর এবারে আসুন, আমরা আবার ফিরে যাই ইউসুফ (আ.)-এর ভাইদের দিকে, ফিরে যাই সেই পরিবেশ পরিস্থিতির দিকে যখন ইউসুফ (আ.)-এর ভাইদের অন্তরে তাদের ওই ছোট ভাইয়ের প্রতি সংগোপনে এক ক্রোধ, ক্ষেভ ও ঘৃণা বোধ জেগে উঠেছিলো, যেমন করে ইউসুফ (আ.)-এর প্রতি ইতিপূর্বে জেগেছিলো। এই জন্যেই তাদের মুখ দিয়ে বেরিয়ে গেলো, ‘চুরি যদি সে করে থাকে তাহলে তার ভাইও তো ইতিপূর্বে চুরি করেছিলো!” এই যে কথাটা, সে চুরি করে থাকলে করতেও পারে, কারণ তার ভাইও তো ইতিপূর্বে চুরি করেছিলো- কথাটা খুবই প্ৰণিধানযোগ্য । ঠিক কার সম্পর্কে তারা এ কথাটা বললো, সে বিষয়ে বিভিন্ন লোক ও বিভিন্ন ব্যাখ্যাকার নানা কথা বলেছে, তারা নিজেদের কথার সপক্ষে নানা প্রকার যুক্তিও প্রদর্শন করেছে। ভাবখানা এই যে, ইউসুফের ব্যাপারে তারা তাদের বাপের সামনে কোনো মিথ্যা কথাই বলেনি, আর তাদের ওপর চুরি করার যে দোষারোপটা হলো তার জবাব দিতে গিয়ে তাঁরা যেন বলতে চেয়েছে যে, তারা মিসরাধিপতির সামনে কিছুতেই কোনো মিথ্যা কথা বলতে পারে না। এইভাবে প্রকৃতপক্ষে তারা ইউসুফ ও তার ওই ‘চোর’ ভাইয়ের ব্যাপারে পরিপূর্ণভাবে www.bolkitab. blogspot.com

— পৃষ্ঠা ১১৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।