আজকাল মানুষের মধ্যে বেশ কিছু সংখ্যক প্রগতিবাদী ও নরমপস্থী মানুষের সন্ধান পাওয়া যায়, যারা না জানার ভান করে, আবার কখনো জানে না বলে ওজরখাহী করে, কিন্তু তারা একমাত্র আল্লাহর বিধানকেই প্রতিষ্ঠিত করার জন্যে দৃঢ়তা অবলম্বন করে না, বা 'দ্বীন’-এর সঠিক অর্থ প্রতিষ্ঠিত করার জন্যে কোনো চেষ্টা সংখামও করে না । এমতাবস্থায় সত্যিকারে, যদি সঠিক কর্তব্য পালন না করাটা দ্বীনের সঠিক অর্থ না জানার কারণে হয়ে থাকে, তাহলে তাদের জন্যে ক্ষমার আশা করা যায় এবং তাদের মোশরেক মনে করা হবে না। আমার বুঝে আসে না, যারা 'দ্বীনে'র মূল তাৎপর্য জানে না বা বুঝে না তারা কি করে নিজেদের দ্বীন ইসলামের আওতাভুক্ত মনে করে। কোনো কিছু সম্পর্কে স্বচ্ছ জ্ঞান থাকলেই তো তার ওপর মজবুত বিশ্বাস গড়ে ওঠে, না জেনে না বুঝে কোনো কিছুকে অন্তরে প্রাণ দিয়ে গহণ করা, তার জন্যে ত্যাগ স্বীকার করা এবং তার জন্যে জান কোরবান করার প্রেরণা কি করে সৃষ্টি হতে পারে? কেমন করে তারা সেই দ্বীনের ধারক-বাহক হতে পারে যার প্রথম অর্থ ও তাৎপর্যই তারা জানে না? না জানাটা আখেরাতের হিসাবে হয়তো ক্ষমার যোগ্য হতে পারে, অথবা না জানার কারণে হয়তো পরকালীন যিন্দেগীতে আযাব কিছু হালকা হতে পারে, অথবা জেনে শুনে যারা না জানার ভান কয়ে সেসব মোনাফেকের সাথেও তাদের হিসাব নেওয়া হতে পারে (যেহেতু আল্লাহর কেতাব ও রসূলের সুন্নত তাদের সামনে থাকা সত্তেও তারা কেন জানার চেষ্টা করলো না এ প্রশ্ন আসাটা কিন্তু যেহেতু আল্লাহ তায়ালা নিজে এ প্রশ্টা তোলেননি, এজন্যে এ সম্পর্কে আমরা কিছু বলতে চাই না, তবে জাহেলিয়াতের ধারক-বাহকদের জন্যে যে আখেরাতের জীবনে কোনো শুভ পরিণতি নেই বা থাকতে পারে না, এটাই যুক্তিসংগত কথা । এর বিপরীত কোনো শক্তিশালী যুক্তি নেই; আর পৃথিবীর যেসব মানুষকে আমরা ইসলামের দিকে ডাকছি, ওইসব মানুষকে আমরা উপরোক্ত শ্রেণীর অন্তর্ভুক্ত মনে করতে পারি না। আমরা আজ সেসব লোকদের কথা বলছি যাদের আমরা সাধারণভাবে দেখছি । তাদের অনুসৃত পন্থা এবং তাদের জীবন যাপন পদ্ধতি অবশ্যই আল্লাহর 'দ্বীন’ নয় (তারা নিজেরাও এটাকে আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থা বলে দাবী করে না) ৷ আল্লাহর দ্বীন তো তাই যা সরাসরি কোরআন হাদীসের দ্বর্থহীন কথা অনুযায়ী গড়ে ওঠেছে, যা সর্বকালের সকল দেশের সকল মানুষকে পরিচালনা করতে চায়। আর কোনো রাজা বাদশাহর ব্যক্তিগত খেয়াল খাহেশ মোতাবেক যা গড়ে ওঠেছে নিসন্দেহে তা তারই নিজস্ব আইন, সেটা কি করে আল্লাহর আইন হতে পারে! এ বিষয়ে কোনো কথাই উঠতে পারে না। আবারও বলছি, যারা দ্বীনের সঠিক অর্থ ও তাৎপর্য বুঝে না তাদের পক্ষে এ দ্বীনের প্রতি গভীর বিশ্বাস, এর জন্যে কোনো নিষ্ঠা বা ত্যাগ গড়ে ওঠতে পারে না। যেহেতু দ্বীনের মৌলিক ধ্যান ধারণাই তাদের মধ্যে নেই, অতএব, কিসের জন্যে তারা উপস্থিত এবং নগদ আনন্দ অভিলাষ ও স্বার্থ ত্যাগ করবে! সঠিক জ্ঞান ছাড়াই কোনো জিনিসের প্রতি নিষ্ঠা ও ত্যাগ তিতিক্ষা গড়ে ওঠা অবশ্যই যুক্তিবিরোধী । কেউ যদি কোনো বিষয়ে জ্ঞান লাভ করে এবং তার সত্যতা সে তীর্ভাবে অনুভব করে, তখন সেই বিষয়ের জন্যে তার আন্তরিকতা, ভালোবাসা ও আকর্ষণ পয়দা হতে পারে, এটাই প্রকৃত সত্য কথা । আর এ জন্যে মানুষের যাবতীয় কথা ও যুক্তির জওয়াব দিতে হবে আমাদের অনুরূপ অখস্ডনীয় যুক্তি দিয়ে । তাদের আল্লাহ রসূলের কথা বললে তো তারা শুনবেও না বুঝবারও চেষ্টা www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ১১৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।