যিলালিল কুরআন — যিলালিল কুরআন 11
/ ২৭৭
📝 লেখা 📖 পিডিএফ

কিন্তু আফসোস, আজ এই বিংশ শতাব্দীতে জাহেলিয়াতে ছেয়ে গেছে। গোটা দুনিয়া এবং মুসলমান সবাই 'দ্বীন’-এর আসল সংজ্ঞা ভুলে গেছে। আজকের মুসলমানরা, সাধারণভাবে 'দ্বীন’-এর অর্থকে বিশ্বাস ও চেতনার অর্থে প্রীমাবদ্ধ করে ফেলেছে, আর যারা আল্লাহর একত্বে ও রসূলের সত্যতায় বিশ্বাস করে, বিশ্বাস করে আল্লাহর ফেরেশতাদের ওপর, সকল আসমানী কেতাবের ওপর, রসূল ও আখেরাতের ওপর, তাকদীর অর্থাৎ ভালো মন্দ যা কিছু হয় তা সব আল্লাহর পক্ষ থেকে হয়- একথার ওপর এবং যে সব আনুষ্ঠানিক কাজ বাধ্যতামূলক ফরয বলে ঘোষণা করা হয়েছে সেসব কাজ যারা করে তারাই আল্লাহর দ্বীনের মধ্যে প্রবেশ করেছে মনে করা হয়। অন্যদের প্রতি তাদের যতোই অন্ধ আনুগত্য থাকুক না কেন, যতোই অন্যের কাছে তারা মাথা নত করুক না কেন এবং আল্তাহর হুকুম বাদ দিয়ে যতোই পৃথিবীর বিভিন্ন স্বেচ্ছাচারী রাজা-বাদশাহ বা শাসকবর্গের কর্তৃত্ব তারা মেনে নিক না কেন । আমাদের সামনে আল্লাহর কেতাব রয়েছে যাতে উল্লেখিত হয়েছে 'দ্বীনুল মালিক’ (বাদশাহর আইন), অর্থাৎ তার রচিত ব্যবস্থাও আইন ৷ আধুনিক সমাজে আল্লাহর দ্বীনের প্রকৃত অর্থ অত্যন্ত ছোট করে ফেলা হয়েছে এবং তার সর্বব্যাপী ব্যাপকতা গুটিয়ে এনে বিশেষ কয়েকটা আনুষ্ঠানিক কাজ ও ব্যবহারের মধ্যে আজ এ দ্বীনকে সীমাবদ্ধ করে ফেলা হয়েছে, যার ফলে শেষ পর্যন্ত মহান এ '্বীন’ মানুষের বাস্তব জীবনকে পরিচালনার অযোগ্য বলে প্রমাণিত হয়েছে এবং আধুনিক জাহেলিয়াতে্ আমলে এ সর্বব্যাপী ‘দ্বীন’ শুধুমাত্র কিছু বিশ্বাস, কিছু পবিত্র অনুভূতি ও কিছু আনুষ্ঠানিক কাজ ও ব্যবহার হিসাবে রয়ে গেছে। অথচ আদম (আঃ) থেকে মোহাম্মদ (স.) পর্যন্ত সকল নবীর আমলে যখন এ মহান দ্বীন’ এসেছিলো, তখন এর অবস্থা এমন করুণ ও দুর্বল ছিলো না। বরাবরই এ 'দ্বীন’-এর প্রধান কথা, জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর আনুগত্য করতে হবে, আল্লাহর দেয়া জীবন ব্যবস্থা ছাড়া ব্যক্তি, পরিবার, সমাজ রাষ্ট্র ও আন্তর্জাতিক ক্ষেত্রে অন্য কারো ব্যবস্থা মানা যাবে না এবং মানতে হবে যে, পৃথিবীর সর্বত্র যেমন তার কর্তৃত্ব রয়েছে তেমনি উর্ধ্ব আকাশের সর্বত্রও একমাত্র তারই আধিপত্য ক্রিয়াশীল রয়েছে। এতোটুকুতেও তারা থেমে যাননি । গোটা মানব জাতির মনিব মালিক পালনকর্তা একমাত্র আল্লাহ- এ কথা তারা দুনিয়ার বুকে প্রতিষ্ঠা করে গেছেন। অর্থাৎ সবখানে তারই শাসনক্ষমতা, তার আইন, তার ক্ষমতা এবং তীরই কর্তৃত্ব | প্রতিষ্ঠিত করেছেন। বাস্তবে কে আল্লাহর দ্বীনের ওপর টিকে আছে এবং কে বাদশাহর তৈরী ব্যবস্থাকে নিজের জীবনের নিয়ন্ত্রণকারী ব্যবস্থা বানিয়ে নিয়েছে তা পার্থক্য করার মতো মানদন্ডও তারা পেশ করে গেছেন। প্রথম শ্রেণীর জনগোষ্ঠী একমাত্র আল্লাহর দেয়া জীবন পদ্ধতি ও তার রচিত বিধানের কাছে মাথা নত করেছে, আর অন্যরা কোনো রাজা বাদশাহর অন্ধ আনুগত্য করেছে এবং তারা মানব রচিত আইন মেনে নিয়েছে অথবা শেরেকের গুনাহে লিপ্ত হয়ে গেছে, অর্থাৎ বিশ্বাস ও আনুষ্ঠানিক কিছু এবাদাত বন্দেগীর ক্ষেত্রে তারা আল্লাহর কাছে মাথা নত করেছে, কিন্তু জীবনের অন্যান্য ক্ষেত্রে এবং রাষ্ট্রীয় আইন কানুন মানার ব্যাপারে গায়রুল্লাহর দরবারে তারা নতিস্বীকার করেছে! দ্বীন ইসলামের ব্যাপারে আজ অবশ্যই সঠিক জ্ঞান ও চেতনা থাকতে হবে এবং ইসলামী আকীদা সম্পর্কে সবার স্বচ্ছ জ্ঞান রাখতে হবে, নচেৎ অধিকাংশ সময়েই নিজের অজান্তে কোনো যালেমের কাছে নিজেকে সোপর্দ করে দিয়ে বিপথগামী হওয়ার সমূহ আশংকা থাকবে। www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ১১৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।