(আ.)-এর মাধ্যমে প্রাপ্ত তৎকালীন শরীয়তে চুরি করার অপরাধে ধরে রাখার যে ব্যবস্থা ছিলো সে কথাটা তার ভাইদের মুখ দিয়ে বের করে, সেই আইনবলেই ছোট ভাই বিন ইয়ামীনকে ধরে রাখা সম্ভব হয়েছিলো । ভাইদের মুখ দিয়ে এই কথাটা বের করে ছোট ভাইকে ধরে রাখার সুযোগ করে দেয়া- এটা আন্তাহর এক বিশেষ তদবীর যা ইউসুফ (আ.)-এর জন্যে তিনি নিজে রচনা করেছিলেন । ‘কায়দুন’ (তদবীর) শব্দটি ভালো মন্দ উভয় উদ্দেশ্যের জন্যে ব্যবহৃত হয়ে থাকে। ভালো মন্দ যেহেতু আল্লাহর হাতে এবং তিনিই জানেন কিসে ভালো এবং কিসে মন্দ, সে জন্যে অর পক্ষ থেকে যা আসে, বুঝতে হবে তারই মধ্যে বান্দার কল্যাণ নিহিত । এই তদবীরটি যদিও সাময়িকভাবে ভাইদের বাপের কাছে শরমিন্দা করেছে এবং বাপেরও মনোবেদনার কারণ হয়েছে, কিন্তু এর মধ্য দিয়েই আল্লাহ তাদের সবাইকে অনেক বড় কল্যাণ দিতে চেয়েছিলেন যা তারা পরে বুঝেছিলো এবং তখন এই তদবীরের কল্যাণকারিতা অনুভব করে এতো বেশী মুগ্ধ হয়ে গিয়েছিলো যে, পেছনের দুঃখ বেদনার সকল গ্লানি ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছিলো । এই কথারই ইংগিত দেয়া হয়েছে নীচের আয়াতাংশে । ‘বাদশাহর আইনে তার ভাইকে ধরে রাখা সম্ভব ছিলো না৷’ (তিনি ধরে রাখার ব্যবস্থা অন্য যে কোনোভাবে করতে পারেন) । এর সাথে ইউসুফ (আ.)-এর মর্যাদা বাড়ানোর দিকে ইশারা করতে গিয়ে বলা হচ্ছে, ‘আমিই (মহান আল্লাহ) যার ইচ্ছা মর্যাদা বাড়াই ৷' অর্থাৎ ইউসুফ (আ.) যা কিছু করেছেন তা আল্লাহ তায়ালার তরফ থেকে প্রাপ্ত জ্ঞানের ভিত্তিতেই করেছেন। এর সাথে একথাও প্রকাশিত হয়েছে যে, আল্লাহর জ্ঞান 'র্বোচ্চ। এরশাদ হচ্ছে, ‘আর সব কিছুর ওপরে আল্লাহর জ্ঞানই শ্রেষ্ঠ ও সর্বোচ্চ !' একথা দ্বারা আর একটি সুক্ষ্ম কথার দিকে ইশারা করা হয়েছে। আমাদের কর্তব্য হচ্ছে, আল কোরআন বর্ণিত এসব সূক্মাতিসূক্্ম বিষয় বুঝার জন্যে ধীরস্থিরভাবে চিন্তা করা । ‘এমনি করেই আমি (মহান আল্লাহ) ইউসুফের জন্যে এক বিশেষ তদবীর করলাম আসলে সে (মিসরের) বাদশাহর আইন প্রয়োগ করে তার ভাইকে (চুরির ওই অভিযোগে) ধরে রাখার অবস্থায় ছিলো না ।' দ্বীন বলতে কী বুক্মায়? এই আয়াতে দ্বীন’ শব্দটি এক বিশেষ অর্থে প্রয়োগ করা হয়েছে। সে অর্থটি বেশ গভীর, অর্থাৎ রাষ্ট্র ব্যবস্থা ও রাষ্ট্রীয় আইন ৷ এ সময়ে মিসরে যে আইন চালু ছিলো তাতে কোনো ব্যক্তিকে চুরির অপরাধে বন্দী করে রাখার ব্যবস্থা ছিলো না; বরং ওই সময়ে ইয়াকুব (আ.)-এর কাছে আল্লাহর প্রেরিত আইনে চুরির অপরাধে আটক করার ব্যবস্থা ছিলো এবং ইউসুফ (আ.)-এর ভাইয়েরাও তাদের ওপর তাদের নিজেদের ব্যবস্থা এবং তাদের নিজেদের আইন প্রয়োগ করায় সন্তুষ্ট ছিলো । কিন্তু তারা কিছুতেই বুঝতে পারেনি যে, তাদের সেই পছন্দীয় আইনটুকু তাদের ওপর এমনভাবে চেপে বসবে ইউসুফ (আ.)-এর ছোট ভাইয়ের রসদের থলের মধ্যে যখন পেয়ালাটা পাওয়া গেলো, তখন তিনি তাদের শরীয়তের আইন তাদের ভাইয়ের ওপর প্রয়োগ এইভাবে 'দ্বীন’ শব্দ দ্বারা কোরআনে কারীমে যে জীবন ব্যবস্থা ও আইন বুঝানো হয়েছে তা হচ্ছে রাষ্ট্র ব্যবস্থা বা দেশের আইন ৷
— পৃষ্ঠা ১১৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।