যিলালিল কুরআন — যিলালিল কুরআন 11
/ ২৭৭
📝 লেখা 📖 পিডিএফ

এর জওয়াবে কর্মচারী যুবক ও প্রহরীরা বললো, বেশ বেশ তোমরা চোর নও, কিন্তু যদি তোমরা চোর না হয়ে থাকো ভালো, কিন্তু যদি তোমরা মিথ্যাবাদী বলে প্রমাণিত হও তাহলে তোমরা কি শাস্তি নিতে চাও? ইউসুফ (আ.)-কে আল্লাহ তায়ালা যে তদবীর শিখিয়েছিলেন তার একটা দিক এখানে প্রকাশিত হচ্ছে। তিনি নিজে ইয়াকুব (আ.)-এর. দ্বীন (জীবন ব্যবস্থা)-এর অনুসারী ছিলেন এবং জানতেন, সে জীবন ব্যবস্থার মধ্যে এ আইনটি কার্যকর রয়েছে, যে কোনো ব্যক্তি চুরি করলে চুরির শাস্তি স্বরূপ তাকেই জামিনে বা বন্দী করে রাখা হয়, অথবা তাকে দাস/দাসী বানিয়ে রাখা হয়। আর ইউসুফ (আ.)-এর ভাইয়েরা যেহেতু নিশ্চিত ছিলো যে, তারা নির্দোষ । এ জন্যে তারা নিজেদের শরীয়তের আইন অনুযায়ী ফয়সালা মেনে নিতে সাগ্রহে রাযি হয়ে গেলো । এভাবে ইউসুফ (আ.) ও তার ভাইয়ের ব্যাপারে আল্লাহ তায়ালা তার তদবীরকে পূর্ণ করে দিলেন। এরশাদ হচ্ছে, ‘ওরা বললো, যার থলের মধ্যে পেয়ালাটা পাওয়া যাবে, তার শাস্তিস্বরূপ সে নিজেই বন্দিদশা গ্রহণ করবে। এইভাবে আমি মহান আল্লাহ যালেমদের শাস্তি দিয়ে থাকি ৷' অর্থাৎ আমাদের শরীয়তে এইভাবে আমরা চোরের শাস্তি দিয়ে থাকি । আর চোর যালেম গোষ্ঠীর একজন । এসব আলাপ-আলোচনা ইউসুফ (আ.)-এর চোখের সামনেই হচ্ছিল এবং তিনি নিজ কানেই এ কথাবার্তাগুলো শুনছিলেন। সুতরাং তিনি তল্লাশি চালানোর হুকুম দিয়ে দিলেন এবং তার বিচার বুদ্ধি তাকে জানালো যে, ভাইদের বস্তাগুলো পরীক্ষা করার আগে অন্যদের থলেগুলো পরীক্ষা করা হোক, যাতে করে অনুসন্ধান কাজের ফলাফলের ব্যাপারে কারো কোনো কিছু বলার সুযোগ বা কোনো সন্দেহ করার অবকাশ না থাকে। এরশাদ হচ্ছে, ‘সুতরাং ভাইদের পূর্বে অন্যদের মালামালের থলেগুলোতে অনুসন্ধান কাজ শুরু হলো । তারপর পেয়ালাটা তার ভাইয়ের থলে থেকে বের করা হলো!’ এ ঘটনাটির আকস্মিকতাও ইয়াকুব (আ.)-এর ওই সন্তানদের মনোবেদনার অনুভূতি সম্পর্কে গভীরভাবে চিন্তা করার জন্যে এখানে আমাদের আহ্বান জানাচ্ছে, যারা নিজেদের নির্দোষ হওয়া সম্পর্কে পরিপূর্ণ নিশ্চিন্ততা প্রদর্শন করেছিলো এবং বার বার হলফ করে তাদের নির্দোষ হওয়ার কথা ঘোষণা করেছিলো, কিন্তু এ বিষয়টির ওপরে কোরআনে কারীমে কোনো আলোকপাত করা হচ্ছে না; বরং আমাদের চিন্তার ওপর বিষয়টির তাৎপর্য বুঝার দায়িত্ব ছেড়ে দেয়া হচ্ছে। চুরির ব্যাপারে যখন প্রমাণিত হয়ে গেলো তখন কাফেলার ওই অভাবগ্রস্ত সদস্যদের অন্তরের মধ্যে কি তীব্ব প্রতিক্রিয়া ছড়িয়ে পড়েছিলো তা ভেবে দেখার জন্যে আহ্বান জানানো হচ্ছে। এ ঘটনাকে কেন্দ্র করে তখন যে অবস্থা সৃষ্টি হয়েছিলো তার লক্ষ্য সম্পর্কে বুঝাতে গিয়ে সংক্ষিপ্ত কিছু আলোচনা আসছে । এমন কিছু কথা আসছে যার দ্বারা ওই সময়ের করুণ দৃশ্য ও ইয়াকুব (আ.)-এর ছেলেদের মনের নাযুক অবস্থা পরিস্কার বুঝা যাচ্ছে । যেমন- ‘এমনি করে, আমি মহান আল্লাহ, ইউসুফের জন্যে একটি বিশেষ কৌশল গ্রহণ করলাম ।' অর্থাৎ এইভাবে আমি মহান আল্লাহ সূক্ষ্ম তদবীরটি করলাম । মিসরের বাদশাহর আইনে তার ভাইকে নিজের কাছে ধরে রাখার জন্যে (চুরির এই দোষ দেখিয়েও) কোনো সুযোগ ছিলো না৷’ অর্থাৎ বাদশাহর আইন প্রয়োগ করে তার ভাইকে উপরোক্ত অপরাধের ভিত্তিতে আটকে রাখা সম্ভব ছিলো না। ওই আইনে চোরকে চুরির শাস্তি দেয়ার ব্যবস্থা ছিলো, কিন্তু এই অজুহাতে তাকে ধরে নিজের কাছে রেখে তার অভিভাবকত্ব গহণ করার কোনো সুযোগ ছিলো না । এটা তো ছিলো আল্লাহর বিশেষ এক ব্যবস্থা, যা ইউসুফ (আ.)-এর মাথার তিনি দিয়ে দিয়েছিলেন । অর্থাৎ ইয়াকুব যিলাল ১১তম ১৫ 'Ww.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ১১৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।