‘অতপর যখন সে তাদের রসদ প্রস্তুত করে দিলো তখন তার ভাই (বিন ইয়ামীন)-এর বস্তার মধ্যে মাপের বিশেষ পেয়ালাটি (গোপনে) রেখে দেয়ার ব্যবস্থা করলো অবশ্যই যালেম বলে পরিচিত হয়ে যাবো ৷’ (আয়াত ৭০-৭৯) এ অধ্যায়ের মধ্যে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা করা হয়েছে। এখানে ভাইদের পরিচয় না দিয়ে ছোট ভাইকে রেখে দেয়ার জন্যে এক অভিনয় করা হয়েছে। এতে তাদের বিভিন্ন প্রতিক্রিয়া, কথোপকথন, অনুরোধ উপরোধ, ইউসুফ (আ.)-এর বাহ্যিক কড়া ও নিষ্ঠুর (?) ব্যবহার ইত্যাদির এমন এক দৃশ্যের বিবরণী দেয়া হয়েছে, যা পাঠক হৃদয়কে উদ্বেলিত করে। আল কোরআনের ধারা বিবরণীর এ এক অতি চমৎকার বহির্প্কাশ ৷ পর্দার অন্তরালে যে নাটকের অভিনয় করা হচ্ছিলো, তা ছিলো এই যে, ইউসুফ (আ.) নিজেই ছোট ভাই বিন ইয়ামীনের আনীত বস্তার মধ্যে গোপনে বাদশাহর স্বর্ণের পেয়ালাটি রাখার ব্যবস্থা করে দিলেন । কেউ কেউ বলেন, এটা পানপাত্র হিসাবেও ব্যবহৃত হতো । বাদশাহর বাড়ীর মধ্যে গম বা অন্যান্য খাদ্য শস্য মাপার জন্যেও এ পাত্রটি ব্যবহার করা হতো । এটাকেই গোপনে ছোট ভাইয়ের খাদ্যভর্তি বস্তার মধ্যে এক বিশেষ উদ্দেশ্যে লুকিয়ে রাখা হয়েছিলো এবং আল্লাহ তায়ালার ইশারাতেই এ কাজটি করা হয়েছিলো যার বিবরণ আমরা একটু পরে জানবো । এরপর যখন কাফেলা রওয়ানা করছিলো সেই সময় একজন আহবাহক খুব উচ্চ স্বরে আওয়ায দিলো, ‘হে কাফেলাবাসী শোনো, তোমরা সব চোর !' এ ডাকে ইউসুফ (আ.)-এর ভাইয়েরা সচকিত হয়ে ওঠলো। কারণ চোর খেতাবটি তাদের ওপর এসে পড়েছিলো, অথচ তারা তো ইয়াকুব (আ.)-এর বংশধর যিনি, ছিলেন ইসহাক (আ.)-এর সন্তান। আর ইসহাক (আ.) ছিলেন ইবরাহীম (আ.)-এর ছেলে, সুতরাং সন্দেহপূর্ণ বিষয়টির সমাধানকল্পে তারা এগিয়ে এলো। ‘তারা এগিয়ে এসে বললো, কি হারিয়েছো তোমর!?' কর্মচারী বললো, বাদশাহর পেয়ালাটা পাওয়া যাচ্ছে না। ঘোষক উচ্চ স্বরে জানিয়ে দিলো, যে স্বেচ্ছায় উক্ত পেয়ালাটা হাযির করবে তাকে প্রভূত পুরস্কার দেয়া হবে এবং এ পুরস্কার হবে মহামূল্যবান । ‘যে এটা হাযির করবে তাকে উন্নতমানের এক উট ভর্তি খাদ্য শস্য দান করা হবে। এ জন্যে আমিই জামিন ৷’ কিন্তু আগত জনগণ ও কাফেলার সকল মোসাফের তাদের নির্দোষ থাকার ব্যাপারে পুরোপুরি নিশ্চিত ছিলো ভালোভাবেই জানতো যে, তারা চুরি করেনি, (এই কঠিন দুর্ভিক্ষের দিনে) তারা কেউ চুরি করতে আসেনি বা এমন কোনো অশান্তি সৃষ্টি করতেও তারা আসেনি যার কারণে তাদের বিশ্বস্ততা নষ্ট হয়ে যেতে পারে বা তাদের সম্পর্ক বিঘ্নিত হতে পারে। ওরা দৃঢ়তার সাথে কসম করে বলছিলো । ‘আল্লাহর কসম, তোমরা তো (আমাদের সম্পর্কে) জেনেই নিয়েছো যে, আমরা (কোনো প্রকার বিশৃংখলা সৃষ্টি করতে) চুরি করতে আসিনি । অর্থাৎ আমাদের অবস্থা তো বুঝতে পেরেছো, কত অসহায় আমরা এবং কি ভীষণ সংকটে পড়ে এখানে এসেছি, আমাদের বংশের পরিচয় তোমরা জানতে পেরেছো, আমাদের দ্বারা এমন জঘন্য কাজ হতে পারে না। ‘আমরা কোনো দিন চোর ছিলাম না৷’ মূলত আমরা নবীর বংশ- আমাদের দ্বারা এমন নীচ কাজ কিছুতেই সম্ভব নয় । www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ১১২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।