যিলালিল কুরআন — যিলালিল কুরআন 11
/ ২৭৭
📝 লেখা 📖 পিডিএফ

তিনি তাদের অত্যন্ত গুরুত্ব দিয়েই কথাগুলো বলেছেন (ওসিয়ত করেছেন), যদিও তিনি অবশ্যই জানেন যে, আল্লাহর ইচ্ছা শেষ পর্যন্ত কার্যকর হবে। আল্লাহ তায়ালা তাকে এ শিক্ষা দিয়েছেন এবং তিনি এ শিক্ষা অবশ্যই গ্রহণ করেছেন। ‘কিন্তু অধিকাংশ মানুষ একথাটা বুঝে না৷’ এবারে আমরাও একটু বুঝার চেষ্টা করি । এমন হতে পারে, এ ছোট্ট কাফেলাটিকে শাহী কৃপা ধন্য দেখে সম্ভবত কিছু হিংসুটে লোকের হৃদয়ে জ্বালাপোড়া শুরু হয়েছিলো, যার ফলে তাদের তারা বিপদে ফেলার জন্যে নানা প্রকার ফন্দি ফিকির করতে শুরু করছিলো, অথবা এতোগুলো যুবককে একসংগে দেখে বাদশাহর নযরে এদের বিদেশী কোনো চক্রের সংগে জড়িত মনে হতে পারে, অথবা তাদের পেছনে কেউ ধাওয়া করার আশংকা অনুভূত হতে পারে, অথবা এরকম আরও অনেক কিছু হতে পারে, কিন্তু এসব চিন্তা করে লাভ কি? এতে ওই ঘটনার মধ্যে এ ছাড়া আর. কিছু কম বেশী হবে না যে, বর্ণনাকারী ও মোফাসসেররা এমন কিছু ব্যাখ্যা করবে যা কোরআনের মূল সুর থেকে ভিন্ন হবে। এগুলো দ্বারা তথাকথিত আধুনিক চিন্তাশীলদের খেদমত ছাড়া কোনো ফায়দা হবেনা। সুতরাং আসুন আমরা অসিয়ত ও সফরের পাতাটা উল্টিয়ে রেখে সামনে অগ্রসর হই যাতে করে ইউসুফ (আ.)-এর ভাইয়েরা ওখানে গিয়ে কি অবস্থার মধ্যে পড়লো তা দেখতে পারি। ‘তারপর ওরা ইউসুফ (আ.)-এর কাছে পৌছে গেলে সে তাদের অভ্যর্থনা জানিয়ে তার ছোট ভাইকে নিজের আশ্রয়ে নিয়ে নিলো । বললো, ‘আমি তোমার ভাই, সুতরাং যেসব কাজ ওরা (এ পর্যন্ত) করেছে তার জন্যে কোনো দুঃখ করো না ।' এখানে আমরা দেখতে পাচ্ছি, ছোট ভাইটাকে পেয়ে ইউসুফ (আ.) অবিলম্বে তাকে নিজের আশ্রয়ে নিয়ে নিলেন এবং তাকে জানিয়ে দিলেন, সে তারই আপন ভাই, তাকে সান্তনা দিলেন এবং ওই (বৈমাত্রেয়) ভাইদের পেছনের সকল দুর্ব্যবহার ভুলে যাওয়ার জন্যে তাকে বিশেষভাবে অনুরোধ করলেন। এ ঘটনা থেকে জানা যায়, বাড়ীতে যে হৃদয়বিদারক ঘটনাটি ঘটেছিলো ছোট হলেও ঘটনাটি তার স্মৃতিতে জাগরুক ছিলো; আর ওই দুঃখজনক ঘটনা কেনানের বাড়ীতে কিছুতেই গোপন রাখা সম্ভব হয়নি । পিতা ও ভাইদের ফিরিফয়্নে আনার জনেয হউসুফ (আ.)-এর ক্রৌশশ্ল এখানের আলোচনার ধারা থেকে বুঝা যাচ্ছে যে, ছোট ভাইটি ইউসুফ (আ.)-এর কাছে আশ্রয় পেয়েই যে সংগে সংগে তার মনের ব্যথা প্রকাশ করেছে তা নয়; বরং তার কাছে কয়েক দিন থাকার পর যখন তার স্নেহের পরশ তার হৃদয়কে বিগলিত করেছে তখনই ওই বৈমাত্রেয় ভাইদের নিষ্ঠুর আচরণ আর চেপে রাখতে পারেননি এবং ইউসুফ (আ.)ও এতদিন পরে তার ভাইকে কাছে পেয়ে খুশীতে আত্মহারা হয়ে গিয়েছিলেন, কিন্তু তাই বলে তীর দুঃখের কাহিনী শুনে তিনি নিজের মেযাজের ভারসাম্য হারাননি। এমতাবস্থায় ইউসুফ (আ.) প্রথম যে কাজটা করলেন তা বড়ই চমকপ্রদ! ভাইদের মেহমানদারীর সময়ে তাদের সাথে কি কি ব্যবহার করলেন, তাদের পুনরায় গৃহাভিমুখে সফরের বিবরণ দিয়ে সে বিষয়ের ওপর পাতা উল্টিয়ে আলোচনা এগিয়ে চলেছে। এ সময়ে নিজের ভাইটাকে কাছে রাখার জন্যে তিনি কি বাহানা তালাশ করলেন তার যেন একটা আলোকচিত্র আমরা দেখতে পাচ্ছি। এ সময় তিনি ভাইদের সাথে যে ব্যবহার প্রদর্শন করলেন তার দীর্ঘ বিবরণী পেশ করে ওই ভাইদের এবং সকল যামানার সকল মানুষের শুভ-বুদ্ধি জাখত করার জন্যে এক অতি চমৎকার শিক্ষা পেশ করেছেন। এরশাদ হচ্ছে, www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ১১১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।