যিলালিল কুরআন — যিলালিল কুরআন 11
/ ২৭৭
📝 লেখা 📖 পিডিএফ

কেউ দূরেও সরে যেতে পারে না, তীর পাকড়াও থেকে কেউ মুক্তিও পেতে পারে না । যার ভাগ্যে আল্লাহ তায়ালা যা কিছু লিখে দিয়েছেন তা হবেই হবে, তার বাইরে যাওয়ার ক্ষমতা কারো নেই, তীর ফায়সালার ওপর কোনো মানুষের কোনো হাত নেই- এই কথাটা মেনে নেয়ার নামই হচ্ছে তাকদীরের ভালো মন্দের ওপর বিশ্বাস । আর বাস্তব জীবনে দেখা যায়, মানুষ অনেক সময় যা করতে চায় তা করতে পারে না, তার ইচ্ছা এখতিয়ারের বাইরে তাকে মেনে নিতে হয় ভাগ্য লিখনকে ইচ্ছায় অনিচ্ছায় আল্লাহর ফয়সালার কাছে তাকে মাথা নত করতেই হয়। তার ফয়সালা রদ করার ক্ষমতা কারও নেই । আসলে তাকদীরের এ বিষয়টা অবশ্যই এক শরয়ী বিধান, যা আল্লাহর নির্দেশ ও নিষেধের সীমার মধ্যে আবর্তিত হয়। অর্থাৎ তাকদীরকে আল্লাহর বিধি নিষেধ পালনের মাধ্যমে আমরা বাস্তবরূপে দেখতে পাই এবং এটা সুস্পষ্ট যে, আল্লাহ্‌ তায়ালা প্রদত্ত হারাম হালাল বিধান ও বিধি নিষেধগুলো মানা হয় একমাত্র আল্লাহরই জন্যে । তারই ভয়ে তারই সন্তুষ্টি প্রাপ্তির আশায় । এইভাবে আল্লাহ ভয় ও ভালোবাসার আশায় পরিচালিত যিন্দেগীই আল্লাহর বাঞ্ছিত জীবন, এটাই তাকদীরের লিখন ৷ এমনই নিয়ন্ত্রিত জীবনে প্রাপ্ত অবস্থাকে বান্দা তার তাকদীর হিসাবে মেনে নিয়ে খুশী । তবে এখানে একটু মতভেদ আছে। আর তা হচ্ছে, মানুষ যখন কোনো কাজ করে তখন সে কাজটা না করার স্বাধীনতাও সে রাখে; তবে কাজ করার সময় (যদি প্রকৃতপক্ষে সে মোমেন হয়), দুনিয়ার জীবনে তার ফল পাওয়ার খেয়াল এবং আখেরাতে এ কাজের বিনিময়ে উত্তম পুরস্কার পাওয়ার আশা তাকে উক্ত কাজের প্রেরণা যোগায়; কিন্তু আল্লাহর কাছে আত্মসমর্পিত (মুসলিম) ততোক্ষণ পর্যন্ত তাকে মনে করা যাবে না যতোক্ষণ পর্যন্ত সে কোনো কাজের ব্যাপারে আল্লাহর নির্দেশ সম্তুষ্টচিত্তে মেনে না চলে। এরপর আমরা দেখতে পাচ্ছি, কাফেলা এগিয়ে চলেছে মিসর অভিমুখে এবং এর যাত্রীরা প্রতি পদে পিতার হুকুম অনুযায়ী কাজ করছে। ‘আর যখন তারা সেভাবে নগরের মধ্যে প্রবেশ করলো, যেভাবে তাদের পিতা তাদের বলেছিলেন, প্রকৃতপক্ষে ওই মহান ব্যক্তি তাদের আল্লাহর ফয়সালার বাইরে নিয়ে যেতে চাননি, বরং তার মনে একটা কথা জেগেছিলো তাই তিনি বলেছিলেন, ‘আর অবশ্যই আমার প্রদত্ত জ্ঞান লাভে সে জ্ঞানী ছিলো, কিন্তু অধিকাংশ মানুষ তা বুঝে না ৷’ কিসের জন্যে ছিলো তার এ ওসিয়ত (গুরুত্বপূর্ণ নির্দেশ)? কেন তাদের বাপ তাদের এ কথা বললেন, এক দরজা দিয়ে ঢুকো না, বরং বিভিন্ন দরজা দিয়ে নগরে প্রবেশ করবে? এ কথার ব্যাখ্যা দিতে গিয়ে অনেকে অনেক কথা বলেছেন। এ আয়াতের ওপর অপ্রয়োজনীয় কথাও জুড়ে দিয়েছেন, যার সাথে কোরআনুল কারীমের কোনো প্রাসংগিক সম্পর্কও নেই; বরং কোনো কোনোটা প্ৰাসংগিক কথার বিপরীতও বটে ৷ এ কথার প্রাসংগিক কোনো কারণ যদি সত্যিই বলার প্রয়োজন থাকত তাহলে অবশ্যই আল কোরআন তা জানিয়ে দিতো কিন্তু না, কোরআন শুধু বলেছে, ‘ইয়াকুবের মনে একটা কথা জাগলো, তাই সে ওইভাবে ছেলেদের বলে দিলো’ সুতরাং আমি তো মনে হয়, মোফাসসেরদের উচিত এ বিষয়ে কিছু বলতে চাইলে তাদের ইয়াকুব (আ.)-এর ইচ্ছা সামনে রেখেই কথা বলা । ওই সময়কার পরিস্থিতি জানাচ্ছে যে, তাদের ওপর কিছু বিপদ আসবে বলে তার ভয় হচ্ছিলো । আর তীর কাছে মনে হচ্ছিলো, বিভিন্ন দরজা দিয়ে ঢুকলে ওই বিপদটা কেটে যাবে, যদিও তিনি জানতেন যে, আল্লাহর তরফ থেকে যা ঘটার তা ঘটবেই । কেননা যতো প্রকার ফয়সালা সব তো তার কাছ থেকেই আসে, আর তিনিই তো সকল ভরসার স্থল । তিনি যেভাবে বুঝেছেন সেভাবে বাচ্চাদের নির্দেশ দিয়েছেন আর এ জন্যে www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ১১০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।