যিলালিল কুরআন — যিলালিল কুরআন 11
/ ২৭৭
📝 লেখা 📖 পিডিএফ

অর্থাৎ সে ওদের সাথে গেলে পাওনা রসদসহ আরও এক উট বোঝাই বেশী মাল পাবে বলে তাদের দৃঢ় প্রত্যয়ের কথা তারা জানিয়ে বাপকে রাযি করানোর চেষ্টা করলো । ‘ওই (অতিরিক্ত) রসদ পাওয়াটা সহজ হবে!’ অর্থাৎ তাদের উচ্চারিত কথা, ‘আমরা এক উট বোঝাই মাল বেশী পাবো ।' এর দ্বারা এই অর্থ প্রকাশ পাচ্ছিলো যে, ইউসুফ (আ.) রেশন স্বরূপ মাথা প্রতি এক উট বোঝাই মাল প্রতি কয়েক মাস অন্তর দেয়ার ব্যবস্থা করেছিলেন। আর এই পরিমাণ মাল দেয়ার শকুথা সাধারণভাবে জানাজানি ছিলো । যদিও এ মাল কিনে নিতে হতো ৷ তাই বলে যে যতো ইচ্ছা কিনতে পারতো না। এর দ্বারা বুঝা যাচ্ছে, খাদ্যের অভাবের যামানায় সরকারীভাবে খাদ্য শস্য নিয়ন্ত্রণ করে বিক্রি করার ব্যবস্থা আল্লাহর নবী ইউসুফ (আ.)-এর উদ্ভাবিত এক চমৎকার পদ্ধতি, যেন এ পদ্ধতি অবলম্বনে সকল শ্রেণীর জনগণ নির্দিষ্ট হারে খাদ্য শস্য লাভ করতে পারে। এর ফলে ওই ব্যক্তি [ইয়াকুব (আ.)] অনিচ্ছা সত্তেও তাদের প্রস্তাবে রাযি হয়ে গেলেন । তবে ছেলেকে তাদের হাতে সমর্পণের জন্যে একটি শর্তও জুড়ে দিলেন। ‘সে বললো, কিছুতেই আমি ওকে তোমাদের সাথে পাঠাবো না যদি না তোমরা আল্লাহর নাম নিয়ে শপথ করো । কোনো প্রাকৃতিক দুর্যোগের শিকার না হলে অবশ্যই তাকে তোমরা আমার কাছে ফিরিয়ে আনবে ।' অর্থাৎ তোমরা আল্লাহর নামে কসম খেয়ে আমার কাছে ওয়াদা করবে যে, আমার বাচ্চাকে আমার কাছে অবশ্যই ফিরিয়ে নিয়ে আসবে তবে এমন যদি হয় যে এমন কোনো মসিবতের মধ্যে তোমরা ঘেরাও হয়ে গিয়েছ, যার থেকে মুক্তি পাওয়া তোমাদের জন্যে অসম্ভব হয়ে পড়েছে, তাহলে সেটা স্বতন্ত্র কথা । ‘তবে তোমরা যদি প্রাকৃতিক কোনো দুর্যোগে ঘেরাও হয়ে যাও (তাহলে তা হবে স্বতন্ত্র ব্যাপার) ৷” একথা দ্বারা বুঝা গেলো যে, ওদের হাতে বিন ইয়ামীনকে সোপর্দ করার পূর্বে তাদের কাছ থেকে পিতা সম্ভাব্য সকল প্রকার ওয়াদা নিয়ে নিলেন। অতপর, ওরা যখন পিতার দাবী অনুযায়ী সকল প্রকার ওয়াদা করলো তখন তিনি বললেন, ‘আমরা যা কিছু বলছি সেসব কিছুর ওপর আল্লাহ তায়ালাই আমাদের কার্যনিধারক !” এ যাবত যতো কথা বলা হয়েছে এবং যতো প্রকার গুরুত্বারোপ করা হয়েছে- সব কিছুর ওপর এ কথাটি সর্বাধিক গুরুত্বপূর্ণ ও স্মরণযোগ্য ৷ এরপর দেখা যাচ্ছে, ওই মহান ব্যক্তি সফরের কিছু নিয়মাবলী শিক্ষা দিচ্ছেন। এই বাচ্চা মানুষটাকে ওই দুর্গম পথপরিক্রমায় সাথে নিয়ে যাওয়ার সময় কিছু কৌশলগত ব্যবস্থা নেয়ার জন্যে বিশেষভাবে কয়েকটি জরুরী হেদায়াত দিচ্ছেন। এরশাদ হচ্ছে, ‘সে বললো, হে (আমার) ছেলেরা, খবরদার, খবরদার, তোমরা শহরে প্রবেশকালে কিছুতেই সবাই এক দরজা দিয়ে ঢুকবে না, বরং বিচ্ছিন্ন হয়ে তোমরা বিভিন্ন দরজা দিয়ে প্রবেশ করবে। এটা সত্য যে, আল্লাহর ফয়সালা থেকে আমি তোমাদের রক্ষা করতে পারব না, অবশ্যই যাবতীয় ফয়সালার মালিক একমাত্র আল্লাহ, তারই ওপর আমি ভরসা করলাম এবং যারা আল্লাহর ওপর ভরসা করে কাজ করে, তাদের তার ওপরেই তাওয়াক্কুল করা উচিত !' আসুন আমরা ইয়াকুব (আ.)-এর কথা, ‘সকল কিছুর ফায়সালাদাতা বা হুকুমদানকারী একমাত্র আল্লাহ’- এ কথার ওপর একটু গভীরভাবে চিন্তা করি একথা দ্বারা তিনি বলতে চেয়েছেন যে, আল্লাহর ফয়সালা আমোঘ অটল ৷ তা কেউ রদ করতে পারে না । বা সে ফায়সালা থেকে www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ১০৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।