আর অবশ্য এ ওয়াদা ইয়াকুব (আ.)-এর অন্তরে কিছু পরিবর্তন আনলো, যদিও তারা ইউসুফ (আ.)-এর ব্যাপারে একই প্রকার ওয়াদা করেছিলো। সুতরাং তাদের এই ওয়াদা করা দেখে তার অন্তরে পুঞ্জীভূত চাপা ব্যথা প্রচন্ডভাবে জেগে ওঠলো এবং এ কারণেই তার মুখ দিয়ে বেরিয়ে গেলো, ‘ইতিপূর্বে তার ভাইয়ের ব্যাপারে তোমাদের যেভাবে বিশ্বাস করেছিলাম আজকেও কি সেইভাবে তোমাদের বিশ্বাস করবো?’ ‘অতএব, রাখো তোমাদের ওয়াদা এবং রেখে দাও তোমাদের নিরাপত্তাদানের অংগীকার। অবশ্যই আমার বাচ্চার নিরাপত্তার জন্যে এবং আমার প্রতি দয়া প্রদর্শনের জন্যে দরখাস্ত (সঠিক স্থানে) পেশ করে দিয়েছি। ‘সুতরাং আল্লাহ তায়ালাই উত্তম হেফাযতকারী এবং তিনি সব দয়ালুর দয়ালু ৷' সফরের ক্লান্তি কিছুটা লাঘব হলে এবং একটু আরাম করার পর তারা তাদের উটের পিঠে রক্ষিত মালামাল বের করার জন্যে বস্তাগুলো খুলে ফেললে দেখতে পেলো, কোনো খাদ্য দ্রব্য সেখানে নাই, আছে শুধু তাদের নিয়ে যাওয়া বিনিময় পণ্য, যা দ্বারা তারা খাদ্যশস্য কিনতে চেয়েছিলো । না, ইউসুফ তাদের (গম জাতীয়) কোনো খাদ্য শস্য দেননি ৷ তারা খাদ্য শস্য খরিদ করার জন্যে যে বিনিময় পণ্য নিয়ে গিয়েছিলো বস্তাগুলোর মুখ খুলে দেখা গেলো, সেগুলোই ফিরিয়ে দেয়া হয়েছে। সেখান থেকে তারা বাপের কাছে ফিরে গিয়ে বললো, হে আমাদের পিতা, আমাদের খাদ্য শস্য দিতে মানা করা হয়েছে। আসলে ইউসুফ (আ.) এই নিষেধাজ্ঞার মাধ্যমে তার 'ভাইটাকে নিয়ে তাদের ফিরে আসতে বাধ্য করতে এবং এভাবে ওদের তিনি একটি শিক্ষা দিতে চেয়েছিলেন । যাই হোক, তাদের বিনিময় ফিরিয়ে দেয়াতে এবং খাদ্য শস্য না পাওয়াতে ইয়াকুব (আ.)-এর কাছে প্রমাণিত হলো, ওরা ওদের ছোট ভাইটাকে দুরভিসন্ধিমূলকভাবে নিয়ে যেতে চাচ্ছে না, কোনো যুলুম করার অভিপ্রায়ও তাদের নেই ৷ এরশাদ হচ্ছে, ‘ওরা বললো, হে আমাদের পিতা, আমরা কোনো যুলুম বা অন্যায় কাজ করছি না, এই দেখুন, আমাদের আমাদের পণ্য মূল্য(১) বাবদ যে মাল আমরা নিয়ে গিয়েছিলাম তা আমাদের ফিরিয়ে দেয়া হয়েছে ।' এরপর ওরা নানা যুক্তিতর্ক দিয়ে এবং ছোট ভাইটাকে না নিয়ে গেলে এই চরম দুর্ভিক্ষের দিনে সপরিবারে না খেয়ে মরতে হবে, এসব সমস্যা দেখিয়ে, অবশেষে ছোট ভাইকে পাঠানোর ব্যাপারে বাপকে রাযি করাতে সক্ষম হলো তাদের কথা তুলে ধরতে গিয়ে বলা হচ্ছে, ‘আমাদের পরিবারের জন্যে আমরা রসদ আনবো ৷’ খাইরাতুন শব্দটি দ্বারা খাদ্য শস্য বা রেশন বুঝায় । এই ভাইয়েরা ছোট ভাইয়ের হেফাযতের ব্যাপারে তাদের দায়িত্ব পালনের কথা বার বার ব্যক্ত করছিলো । তাই তাদের মুখ দিয়ে বেরুলো, ‘আমরা আমাদের ভাইয়ের হেফাযত করবো ৷’ ওরা একথাটাও যুক্তির সাথে তুলে ধরছিলো যে, এ ভাইটার কারণে আর একজনের রেশন বেশী আসবে । তাই ওদের মুখ দিয়ে বেরুলো- (এ ভাইয়ের কারণে) ‘আর এক উট বোঝাই মাল আমরা বেশী পাবো ।' (১) অতীতে যখন মুদ্রা ব্যবস্থা চালু হয়নি তখন বার্টার পদ্ধতি (Barter 5y$emে)-এর মাধ্যমে পণ্যের লেন দেন হতো; অর্থাৎ এক মাল দিয়ে অপর মাল নেওয়া অথবা শ্রমের বিনিময়ে কোনো পণ্য লাভ করা হতো । www.botikitab. blogspot.com
— পৃষ্ঠা ১০৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।